Combined Board রাজশাহী, বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহ বোর্ড ২০২৩

16টি প্রশ্ন

  1. 1.

    পাট বাংলাদেশের প্রধান আঁশজাতীয় ফসল। পৃথিবীর মোট বস্ত্র চাহিদার সিংহভাগ পূরণ হয় অপর একটি আঁশ জাতীয় ফসল থেকে। অপর আঁশজাতীয় ফসলটির অনুমোদিত জাতগুলোর একটি হলো ডেল্টাপাইন-৯০। এ ফসলের ক্ষতিকর পোকাগুলোর মধ্যে বোলওয়ার্ম অন্যতম। উন্নত জাত নির্বাচন, সুষম মাত্রায় সার প্রয়োগ, রোগ-পোকা দমনসহ সঠিকভাবে আন্তঃপরিচর্যার মাধ্যমে এ ফসলের ভালো ফলন পাওয়া সম্ভব।

  2. 2.

    আব্দুল কুদ্দুস একজন ধানচাষী। তার দুই খণ্ড জমি আছে, কিন্তু তিনি সেখানে ধানের আশানুরূপ ফলন পাচ্ছেন না। এ বিষয়ে কৃষি কর্মকর্তার পরামর্শ চাইলে তিনি কুদ্দুসের জমির মাটি পরীক্ষা করে দেখেন যে, প্রথম খণ্ডের মাটির অম্লমান ৫.০ এবং দ্বিতীয় খণ্ডের মাটির অম্লমান ৮.৫। কৃষি কর্মকর্তা কুদ্দুসকে তার জমির মাটি সংশোধনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিলেন।

  3. 3.

  4. 4.

    নিচের চিত্রগুলো লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

  5. 5.

    গত দুই বছর ধরে কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী কেরামত আলী একটি বিশেষ পদ্ধতিতে ধান চাষ করে আসছেন। এই পদ্ধতিতে ১০-১৫ দিনের চারা প্রতি গোছায় একটি করে রোপণ করা হয়। এতে তিনি আশানুরূপ ফলনও পান। কিন্তু এ বছর আন্তঃপরিচর্যার। ত্রুটি থাকায় ধান ক্ষেতে ধানের শীষ বের হওয়ার সময় তিনি লক্ষ করলেন কিছু ধানের শীষ সাদা এবং হাত দ্বারা টান দিলে সহজেই উঠে আসছে।

  6. 6.

    রতন ফল চাষের উপর একটি প্রতিবেদন দেখে পেয়ারা চাষে উদ্বুদ্ধ হন। এ ব্যাপারে তিনি কৃষি কর্মকর্তার শরণাপন্ন হলে কর্মকর্তা তাকে পেয়ারা চাষ পদ্ধতি সম্পর্কে বলে দেন। কর্মকর্তা তাকে বলেন, জোড় কলম ছাড়াও অপর একটি অঙ্গজ উপায়ে পেয়ারার চারা উৎপাদন করা যায়। এক্ষেত্রে পেন্সিলের মতো মোটা সুস্থ সবল ডাল ব্যবহার করা হয়। কর্মকর্তা রতনকে আরও বলেন, পেয়ারার একটি মারাত্মক রোগ রয়েছে, যে রোগের কারণে ফলের গায়ে ছোট কালো দাগ পড়ে এবং ফল ফেটে যায় ও পচে যায়।

  7. 7.

    রুপমদের বসতবাড়ির আম গাছগুলোতে এ বছর প্রচুর আম ধরেছিল। আমগুলো যখন মোটামুটি বড় হয় তখন হঠাৎ কালবৈশাখী ঝড়ে গাছের বেশির ভাগ আম ঝরে পড়ে। রূপমের মা সেসব কাঁচা আম প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করেন এবং সারাবছর ধরে ব্যবহার করেন।

  8. 8.

    ধানচাষী আব্দুর রহিম টেলিভিশনে সরিষা বীজ উৎপাদনের উপর একটি প্রতিবেদন দেখেন। উক্ত প্রতিবেদনটি দেখে তিনি বীজ উৎপাদনে উদ্বুদ্ধ হন। এজন্য তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে “বীজ উৎপাদন ও সংরক্ষণ”-এর উপর প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণে কৃষি কর্মকর্তা ফসলের জাতের বিশুদ্ধতা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের কথা বলেন। তিনি আরো বলেন, “ভালো ফসল উৎপাদনে বীজ শোধনের গুরুত্ব অপরিসীম।”

  9. 9.

  10. 10.

    দৃশ্যকল্প-১ঃদৃশ্যকল্প-২: আফিয়া বাবার সাথে আমেরিকা বেড়াতে যাবে বলে অত্যন্ত উৎফুল্ল। সে নিউমার্কেটের সামনে দিয়ে যাবার সময় 'Parrot' শব্দটিকে ‘Passport' হিসেবে দেখল ।

  11. 11.

    দৃশ্যকল্প-১ঃদৃশ্যকল্প-২ঃফয়সালের বাবা লক্ষ করলেন, ফয়সাল তার পড়ার বিষয়গুলো সঠিকভাবে মনে রাখতে পারছেনা। তিনি ফয়সালকে নিয়মিত চর্চা এবং রবিনসনের সূত্রের ন্যায় স্মৃতি উন্নত করার কিছু কৌশল অবলম্বন করতে পরামর্শ দিলেন।

  12. 12.

    শফিক বলল, আমাদের দেহের দুটি কিডনীর ওপরে একই প্রকারের দুটি অনালী গ্রন্থি অবস্থিত। অন্যদিকে, রফিক বলল, অপর একটি অনালী- গ্রন্থি আমাদের মস্তিষ্কের তলদেশে অবস্থিত। এটি আকারে খুবই ছোট কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

  13. 13.

    জেরিন, সাবা ও তুহিন তিন ভাইবোন। সাবা বার বার পড়ে একটি কবিতা মুখস্ত করে। জেরিন অনেকক্ষণ চিন্তাভাবনা করে অংকের একটি সমস্যার সমাধান করে। অন্যদিকে তুহিন তার বাবার মত করে কথা বলে, পোশাকও পরে।

  14. 14.

    দৃশ্যকল্প-১: বস্তু হতে আগত উদ্দীপনা এলোমেলো বা বিশৃঙ্খলভাবে আমাদের মস্তিষ্কে পৌছায়। মস্তিষ্ক সেগুলোকে সুশৃঙ্খল এবং একীকরণ করে বস্তুটি প্রত্যক্ষণের ব্যবস্থা করে থাকে। এটি প্রত্যক্ষণের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। দৃশ্যকল্প-২: আমাদের প্রত্যক্ষণ ইন্দ্রিয় নির্ভর অন্য একটি মানসিক প্রক্রিয়ার উপর নির্ভরশীল। এই মানসিক প্রক্রিয়াটিকে প্রত্যক্ষণের আবশ্যিক পূর্বশর্ত বলা হয় ।

  15. 15.

    দৃশ্যকল্প-১ঃদৃশ্যকল্প-২ঃ

  16. 16.

    দৃশ্যকল্প-১: সুরুজ মিঞা একজন দিনমজুর। দৈনন্দিন খাবারের চাহিদা মেটাতেই তাঁকে ভীষণ পরিশ্রম করতে হয়। অন্যদিকে নেহাল পরীক্ষায় ১ম হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে।দৃশ্যকল্প-২: ফরিদ কলেজের বার্ষিক ক্রীড়ায় অংশ নিতে ব্যর্থ হয়। এতে সে মনে কষ্ট পায়। তার রক্তচাপ বেড়ে যায় এবং গলা শুকিয়ে যায়।