Combined Board রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহ বোর্ড ২০২৩

22টি প্রশ্ন

  1. 1.

    সভ্যতার বিবর্তন, জ্ঞানবিজ্ঞানের ক্রমবিকাশ তথা শিল্প বিপ্লবের প্রভাবে ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি সমাজজীবনে নানাবিধ জটিল সমস্যার সৃষ্টি হয়। সৃষ্ট সমস্যা মোকাবিলার লক্ষ্যে জ্ঞানবিজ্ঞানের বিভিন্ন শাখার উদ্ভব হয়। উদ্ভাবিত শাথার মধ্যে এমন একটি বিশেষ শাখা রয়েছে, যা মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ সাধন ও প্রাপ্ত সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে সুখী ও সমৃদ্ধশালী জীবন ধারণে পদ্ধতিনির্ভর সেবাদান করে।

  2. 2.

    জনাব খালিদ হোসেন একজন পৌর মেয়র। তিনি সাহায্যদান কার্যক্রমে কতিপয় নিয়ম অনুসরণ করেন। সাহায্যপ্রার্থীদের সম্পদশালী দূরীকরণে কোনো নিকট আত্মীয় থাকলে তাদেরকে সাহায্যের আওতায় না এনে ওইআত্মীয়দের দায়িত্ব নিতে উৎসাহিত করেন। সাহায্য পেতে হলে তার নির্বাচনি এলাকায় স্থায়ী বাসিন্দা অথবা একটি নির্দিষ্ট সময় ধরে ওই এলাকায় বসবাস করতে হয়। তিনি ত্রাণসামগ্রী সুষ্ঠু বণ্টনের স্বার্থে সাহায্যার্থীদের কতিপয় শ্রেণিতে বিভক্ত করে পৃথক পৃথক কর্মসূচির আর্থ মাধ্যমে সেবাদান করেন।

  3. 3.

    ১৭৬০ থেকে ১৮৫০ সালের মধ্যে সংঘটিত একটি ঘটনা মানুষের ভর আর্থসামাজিক, রাজনৈতিক চিন্তাধারা ও জীবন প্রণালিতে সুদূরপ্রসারী আমূল পরিবর্তন বয়ে আনে। উৎপাদন ও বণ্টনের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। শিল্পায়ন ও শহরায়নের ফলে নানাবিধ সুযোগ- সুবিধা সৃষ্টি হলেও সমাজজীবনে সৃষ্টি হয় নতুন নতুন জটিল সমস্যা। যার ফলস্বরূপ উদ্ভাবিত হয় বৈজ্ঞানিক সমাধান ব্যবস্থার।

  4. 4.

    স্থার।

  5. 5.

    একটি সেবামূলক সংস্থায় কর্মরত সাবিলা নূর একজন দক্ষ সমাজকর্মী। কোনো সমস্যাগ্রস্ত ব্যক্তি তার নিকট সহায়তার জন্য এলে তিনি তাদের আন্তরিকতার সাথে মর্যাদা সহকারে গ্রহণ করেন। সমস্যা সমাধানে জোরপূর্বক কোন সমাধান চাপিয়ে না দিয়ে তাদের মতামতের মূল্য ও মর্যাদা দেন এবং তাদের মতামতের মূল্যু ও মর্যাদা দেন এবং তাদের দেওয়া তথ্য গোপন রাখার প্রতিশ্রুতি প্রদান করেন। ফলে সেবা গ্রহীতাদের সাথে তার সহজেই সুসম্পর্ক গড়ে ওঠে এবং সমস্যার ফলঞ্জ সমাধান সহজ হয়।

  6. 6.

    আধুনিক সভ্যতার বিকাশে পর্যায়ক্রমে ঘটে যাওয়া শিল্প বিপ্লব মানুষকে যেমন দিয়েছে প্রাচুর্য ও বিলাসিতা, তেমনি দিয়েছে আকস্মিক অসুস্থতা, দুর্ঘটনা, বেকারত্ব, অক্ষমতাজনিত নির্ভরশীলতা। এরূপ আর্থসামাজিক বিপর্যয় মোকাবিলার জন্য যথাযথ প্রতিষ্ঠান কর্তৃক গহীত হয়েছে সুনির্দিষ্ট প্রতিরক্ষামূলক ব্যবস্থা। যেমন- পেনশন, প্রভিডেন্ট ফান্ড, দুর্ঘটনা ভাতা, মাতৃত্ব ভাতা ইত্যাদি।

  7. 7.

    অল্প বয়সে পারমিতার বিয়ে হয় ধনাঢ্য ব্যবসায়ী রনজিৎ সাহার সাথে। সুখের সংসার তাদের। হঠাৎ সড়ক দুর্ঘটনায় রনজিতের মৃত্যু হলে চরম বিপাকে পড়ে পারমিতা। মানবতাবাদী ও আধুনিক চিন্তার ধারক অরুণ মাস্টারের অক্লান্ত প্রচেষ্টায় বিধবাদের বিবাহের রীতি চালু হলে পারমিতাসহ অসংখ্য নারী নতুন জীবন লাভ করে।

  8. 8.

    মাদকাসক্ত রফিককে তার অভিভাবক নবদিগন্ত কেন্দ্রে' ভর্তি করেন। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আকবর সাহেব রফিক ও তার অভিভাবকের নিকট হতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। সংগৃহীত তথ্যগুলো বিশ্লেষণ করে সুনির্দিষ্ট প্রক্রিয়ায় জনাব পুনর্বাসন 'মাদকাসক্ত আকবর রফিকের সমস্যার সমাধানে সহায়তা করেন।

  9. 9.

    আলেয়া বেগম একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি তার প্রবল আগ্রহ ছিল। সে সময়ে মেয়েদের লেখাপড়ার কোনো সুযোগ না থাকলেও তিনি তার বড় ভাইয়ের কাছে পড়ালেখা শেখেন। বিয়ের পর স্বামীর সহযোগিতায় নারীদের কল্যাণার্থে শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানাবিধ কাজ করেন। তাই তাকে নারী শিক্ষার পথিকৃৎ বলে।

  10. 10.

    ক' নামক দেশে ১৩৪৯ হতে ১৫৯৭ সাল পর্যন্ত দরিদ্রদের ভাগ্যোন্নয়নে বেশ কিছু আইন পাস হয়। আইনগুলো দারিদ্রা নিরসনে কার্যকর ভূমিকা রাখে। তবে ওই দেশে শিল্প বিপ্লব সংঘটিত হওয়ায় পরিবর্তিত পরিস্থিতিতে নানান জটিল সমস্যার উদ্ভব হয়। এসব সমস্যা মোকাবিলায় পূর্বের আইনগুলো সংস্কারের প্রযোজনীয়তা দেখা দেয়। এজন্য পার্লামেন্ট নির্দেশিত গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে একটি নতুন সংস্কার আইন পাস হয়। এ আইনটি সমাজকর্ম বিকাশে সহায়ক ভূমিকা পালন করে।

  11. 11.

    বর্তমান প্রযুক্তিনির্ভর সমাজ ব্যবস্থায় ছোট, বড় প্রায় সকলের হাতেই মোবাইল ফোন পৌঁছে গিয়েছে। এর বহুবিধ ইতিবাচক দিক থাকলেও উদীয়মান তরুণ সমাজ ব্যাপকভাবে এর অপব্যবহার করছে। ফলে সমাজে কিশোর গ্যাংসহ নানাবিধ অপরাধ ও কিশোর অপরাধ সংঘটিত হচ্ছে। এর কারণ উদ্ঘাটন ও নির্মূলে সমাজকর্মের একটি পদ্ধতি কার্যকর ভূমিকা পালন করতে পারে। কেননা, সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তন সাধন ও অনাকাঙ্ক্ষিত পরিবর্তনে বাধা দেওয়াই এ পদ্ধতির মূল লক্ষ্য।

  12. 12.

    নাছির সাহেবের পরিবার একটি আদর্শ পরিবার। ছেলেমেয়েদেরকে তিনি নম্রতা, ভদ্রতা, আদব-কায়দা এবং নৈতিকতার জ্ঞান রপ্ত করিয়েছেন। এতে ছেলেমেয়েরা আদর্শবান হিসেবে গড়ে উঠেছে।

  13. 13.

    ঘটনা-১: জাফর সাহেবের ছোট ছেলে প্রায়ই এলাকার বয়োজ্যেষ্ঠদের অসম্মান করে।ঘটনা-২: রাহেলা বেগম প্রায়ই তার ১১ বছরের গৃহকর্মীকে মারধর। করেন। একদিন তার অত্যাচারের মাত্রা এত বেড়ে যায় যে, প্রতিবেশীরা পুলিশকে জানাতে বাধ্য হয়। বর্তমানে রাহেলা বেগম কারাগারে।

  14. 14.

    ”ক” | ”খ”
    ১.উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত | ১.ঘর-বাড়ির ধরন
    ২. জন্মগত সাদৃশ্য | ২. অভ্যাস ও রুচিবোধ
    ৩.প্রজ্ঞা ও মেধার ওপর প্রভাব | ৩. পেশাগত বৈচিত্র্য

  15. 15.

    পাবনা জেলার ঈশ্বরদীর পদ্মা নদী তীরবর্তী একটি গ্রামের 'অধিকাংশ জনগণ দরিদ্র। তারা দলবদ্ধভাবে বসবাস করে এবং একে অপরকে সাহায্য করে। তারা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। যুগ যুগ ধরে এ গ্রামের জেলেরা অভিন্ন আদর্শ ও রীতিনীতির ভিত্তিতে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সহযোগিতার ভিত্তিতে বসবাস করছে।

  16. 16.

    তন্বীর বিয়ে হঠাৎ করে ঠিক হয়েছে। গত মাসে তার বড় বোন তাহমিনা মারা গিয়েছে। বোনের দুটি সন্তানের অসহায়ত্বের কথা চিন্তা করে তন্বী বাবা-মার কথা মতো তার বড় বোনের স্বামীকে বিয়ে করতে রাজি হয়।

  17. 17.

    শাপলা বিশ্ববিদ্যালয়ে যে বিষয়ে ভর্তি হয়েছে অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পর সমাজজীবনে যে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে তারই প্রেক্ষাপটে সেটির উদ্ভব হয়েছে। আর এই বিষয়টি সমাজের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে।

  18. 18.

    সালমা একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মরত। তিনি লক্ষ করলেন, কর্মস্থলে নারী ও পুরুষের কর্ম পরিবেশ ভিন্ন। পারিবারিক পরিবেশেও দেখলেন, বয়স বাড়ার সাথে সাথে তার ওপর বিভিন্ন বিধি- নিষেধ আরোপিত হলেও তার ভাইদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়।

  19. 19.

    ছকের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।

  20. 20.

    উনবিংশ শতকের মধ্যভাগে সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত নবীন একটি শাস্ত্রের উদ্ভব হয়েছে। পৃথক একটি শাস্ত্র হিসেবে নবীন হলেও এর উৎপত্তির প্রেক্ষাপট অনেক পুরোনো। মানব সভ্যতার ইতিহাসে সমাজ সৃষ্টির সময় থেকেই এ সম্পর্কিত চিন্তা-ভাবনা শুরু হয়েছে। গ্রিক দার্শনিক প্লেটো, অ্যারিস্টটল, রুশো, ইবনে খালদুন প্রমুখ সে চিন্তারই উত্তরসূরি।

  21. 21.

    কলেজের নবীন বরণ অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বক্তৃতায় নবীনদের উদ্দেশ্যে বললেন, সুশিক্ষার মাধ্যমেই জাতির ভাগ্যের ইতিবাচক পরিবর্তন সম্ভব। তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে হবে। কেননা তোমরাই জাতির ভবিষ্যৎ ও দেশ বিনির্মাণে অগ্রযাত্রার সৈনিক।

  22. 22.

    নদীর মা-বাবা দুজনেই চাকরিজীবী। কাজের মেয়ের তত্ত্বাবধানে সে বড় হচ্ছে। প্রায়ই তার মা-বাবার মধ্যে ঝগড়া-বিবাদ হয়। অনাদরে- অবহেলায় বড় হওয়ার কারণে সে অন্য মানুষদের সাথে খাপ খাইয়ে চলতে পারে না। শুধু তাই নয়, তার মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতিও প্রবল।