Combined Board সমন্বিত বোর্ড ২০২৬

807টি প্রশ্ন

  1. 701.

    মিরাজ শিক্ষা সফরে মৌলভীবাজার গিয়ে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকেদের দেখতে পায়। তাদের সাথে আলাপের মাধ্যমে জানতে পারে তারা এক সময় আসামের কুকীদের অন্তর্গত ছিল। তারা বিশ্বাস করে তাদের উৎপত্তি একজন সর্পপুরুষ থেকে। তারা তিনটি জাতিসত্তায় বিভক্ত যার মধ্যে মুসলিম ধর্মাবলম্বীও রয়েছে। নৃত্য, নাগ পোশাক তাদের রুচিশীল সংস্কৃতির পরিচায়ক যা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে।

  2. 702.

    ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্রসমাজ আন্দোলনে নেমে আসে। উক্ত আন্দোলনের সফলতার পথ ধরে বাঙালিরা পশ্চিম পাকিস্তানের বিমাতা সুলভ আচরণ, অন্যায়, অত্যাচার ও বৈষম্য থেকে মুক্ত হওয়ার প্রয়োজনে জাতীয় চেতনা গড়ে তোলে। যা পরবর্তীতে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে।

  3. 703.

    হামিদপুর গ্রামের বৃহৎ গোষ্ঠীর সদস্য আকবর ৭০৭০ একর কৃষি জমির মালিক। গ্রামের অনেকেই তার জমি বর্গা চাষ করে। তাদের বিপদ-আপদে তিনি সবসময় পাশে দাঁড়ান। তাকে গ্রামের সবাই মান্য করে চলে। বিভিন্ন পরামর্শের জন্য মানুষ তার কাছে যায়। তার প্রতি আস্থা থাকায় এলাকাবাসী আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য তাকে অনুরোধ করে।

  4. 704.

    রাহাতের বাবা মারা যাওয়ার পর মা, ভাই-বোন নিয়ে একত্রে বাস করে। এলাকার কলেজ থেকে বিএ পাশ করে ঢাকায় চাচার বাসায় থেকে চাকুরির প্রস্তুতি নেয়। চাচার কাছ থেকে আর্থিক ও মানসিক সহযোগিতা পেয়ে স্বল্প বেতনে চাকুরি পায়। পরবর্তীতে রাহাত বিবাহ করে স্ত্রীসহ অন্যত্র ভাড়া থাকে। নগর জীবনের ব্যস্ততায় পরিবার এবং চাচার সাথে ঠিকমতো যোগাযোগ রাখতে পারে না। কাজের চাপে তেমন বাড়িতে আসার সুযোগ পায় না। তবে মাঝে মাঝে মোবাইলে কথা হয়।

  5. 705.

    তরুণ প্রজন্ম অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বের বিভিন্ন সংস্কৃতির সাথে পরিচিত হচ্ছে। যেখানে তারা তাদের মতামত প্রকাশ ও সামাজিক আন্দোলনে অংশগ্রহণ করছে। তবে একই সাথে সাইবার অপরাধ, ভুয়া খবর ও প্রযুক্তির প্রতি আসক্তির সমস্যাও বাড়ছে। গ্রামের যোগাযোগ ব্যবস্থা তেমন উন্নত ছিল না। কিন্তু বর্তমানে সেখানে ইন্টারনেট সংযোগ ও স্মার্টফোন ব্যবহারের ফলে মানুষের চিন্তাধারার বেশ পরিবর্তন সাধিত হয়েছে। এছাড়াও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সহজে অর্থ গ্রহণ-প্রদান করতে পারছে। এতে তাদের জীবনযাত্রার মান ও উন্নত হয়েছে।

  6. 706.

    দৃশ্য-১: রাশেদ সাহেবের ৬৭৬৭ বছর বয়সে স্ত্রী মারা গিয়েছেন। নানাবিধ শারীরিক অসুস্থতায় তার পরিচর্যা করার জন্য পাশে কেউ নেই। উনার দুই সন্তানই বিদেশে বসবাস করেন।
    দৃশ্য-২: বিপ্লব বাসায় এসে মাকে বললো, আজ থেকে সন্ধ্যার পর মাঠে, পার্কে, রাস্তায় ছাত্রদের চলাচল নিষেধ করা হয়েছে। বন্ধুদের পাল্লায় পড়ে যুবকদের নানারকম সর্বনাশা আসক্তি গ্রাস করছে বলেই সরকার পদক্ষেপ নিয়েছে।

  7. 707.

    সাতক্ষীরার আসির উদ্দীন মণ্ডল জমিতে ধান চাষ করতো। গত কয়েক বছরে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় ধানের জমিতে লবণাক্ত পানি প্রবেশ করে। ফলে তার ধান চাষ ব্যাহত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা তাকে লবণাক্ততা সহিষ্ণু ধানের বীজ সরবরাহ করে এবং পুনরায় সে ধান চাষ শুরু করে এবং পানি উন্নয়ন বোর্ড উপকূলীয় এলাকায় উঁচু বাঁধ নির্মাণ করেছে।

  8. 708.

    গোয়ালকান্দা গ্রামের স্থানীয় কিছু সংখ্যক যুবক কৃষকদের কল্যাণে নিবন্ধিত সংগঠনের মাধ্যমে বীজ, সার, কীটনাশক ওষুধ ন্যায্যমূল্যে বিক্রি শুরু করে। যা এলাকায় প্রশংসা পায়। কয়রা গ্রামে একটি সংস্থা বয়স্ক শিক্ষা, শিশু শিক্ষা ও নারীদের কারিগরি প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ কার্যক্রম চালু করেছে।

  9. 709.

    যে-কোনো একটি বিষয় করো :

    7.1.

    যে কোনো দশটি শব্দের বাংলা পারিভাষিক রূপ লেখো :
    Assembly, Bulletin, Significant, Tourist, Purchase, Reform, Ordinance, Prefix, State Minister, Import, Judicial, Hostile, Chief whip, Souvenir, Debt.

    7.2.

    নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো :
    Many people put off for tomorrow the work they can do today. Students also very often put off their class lessons for tomorrow. Nothing is more injurious than this habit. Men do not know what will happen tomorrow! A lot of troubles and dangers may come and upset everything.

  10. 710.

    কায়েমি স্বার্থ ও ক্ষমতার মোহে অন্ধ ভূস্বামী সেলিম উদ্দীন ও কথিত গুরু জহির বিভিন্ন কৌশলে জনমনে বিভ্রান্তি ছড়ায়। ভূস্বামী গায়ের জোরে গ্রামের সাধারণ মানুষের জমি দখল করে আর জহির সাধারণ মানুষের সরল বিশ্বাসকে কাজে লাগিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করে। তাদের এই কর্মকাণ্ডের বিপরীতে আবরার যখন গ্রামের নিরীহ মানুষকে সচেতন ও জাগ্রত করার চেষ্টা করে, তখন তারা আঁতাত করে তাকে সমাজচ্যুত ও গ্রামছাড়া করার ষড়যন্ত্র শুরু করে।

  11. 711.

    কালু মিয়া নিজেকে একজন গণক হিসেবে দাবি করে। সে মানুষের হাত দেখে ‘ভাগ্য গণনা’ করে এবং কুদৃষ্টি কাটানোর নামে দামি আংটি ও অর্থ আদায় করে। তার স্ত্রী সালেহা বিয়ের প্রথম প্রথম চুপচাপ থাকলেও কিছুদিন পর কালু মিয়ার মিথ্যাচার ধরে ফেলে। সে এখন স্বামীর কোনো আদেশ মানে না, সবার সামনে স্বামীকে বিদ্রুপ করে।

  12. 712.

    বিপ্লবী সূর্যসেন নিজের আরাম-আয়েশ বিসর্জন দিয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। শত্রু বিশাল শক্তি এবং চারপাশের বিশ্বাসঘাতকতার আশঙ্কা থাকা সত্ত্বেও তিনি পিছু হটেননি। সরকারের ঘোষিত পুরস্কারের লোভে প্রতিবেশী নেত্রসেন তাঁকে ধরিয়ে দিলেও ফাঁসির মঞ্চ পর্যন্ত তাঁর কণ্ঠে ছিল দেশের মুক্তির গান। নিজের জীবনের চেয়ে মাতৃভূমির স্বাধীনতাকেই তিনি বড় করে দেখেছিলেন।

  13. 713.

    ব্যবসায়ী রফিক সাহেব তার বিশ্বস্ত কর্মচারী করিমকে তার ব্যবসার একটি অংশের দায়িত্ব দেন। কিন্তু কিছুকাল পরেই করিম ভুয়া কাগজপত্র তৈরি করে সেই দোকানের মালিকানা দাবি করতে শুরু করে। এই জালিয়াতিতে তাকে মদদ দেয় রফিক সাহেবের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী সোহেল ও তার সাঙ্গপাঙ্গরা; যাদের লক্ষ্য ছিল রফিক সাহেবের ব্যবসা দখল করা।

  14. 714.

    যে-কোনো একটি বিষয় করো :

    9.1.

    বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুর নিকট প্রেরণের জন্য একটি বৈদ্যুতিক চিঠি লেখো।

    9.2.

    কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার পদে নিয়োগের জন্য একটি আবেদনপত্র রচনা করো।

  15. 715.

    যে-কোনো একটি বিষয় করো :

    11.1.

    কারিগরি শিক্ষার গুরুত্ব নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।

    11.2.

    'স্বনির্ভরতার জন্য ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ চাই' শিরোনামে একটি খুদেগল্প রচনা করো।

  16. 716.

    যে-কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো :

    12.1.

    জাতীয় উন্নয়নে তথ্যপ্রযুক্তি;

    12.2.

    পরিবেশ দূষণ ও তার প্রতিকার;

    12.3.

    গাছ লাগাও পরিবেশ বাঁচাও;

    12.4.

    মাদকাসক্তি ও তার প্রতিকার;

    12.5.

    প্রাকৃতিক নৈসর্গে বাংলাদেশ।

  17. 717.

    উচ্চ শিক্ষিত যুবক শফিক তার পরিবারের সিদ্ধান্তের বাইরে একটি শব্দও বলে না। তার বিয়ের আসরে বরপক্ষ হঠাৎ অতিরিক্ত নগদ টাকার দাবি করে। কনের বাবা আসাদ সাহেব এই ঘটনায় অত্যন্ত ব্যথিত হন। তিনি বুঝতে পারেন, যারা অর্থের লোভে এমন আচরণ করে, তাদের পরিবারে তার মেয়ে নিরাপদ নয়। তিনি লোকভয় তুচ্ছ করে এ বিয়ে ভেঙে দেন। এতকিছুর পরেও শফিক নির্বিকার হয়ে বসে থাকে। কনে রাবেয়া বাবার এই সাহসিকতা সমর্থন করে নিজেকে সমাজসেবা ও ব্রতচারী হিসেবে গড়ে তোলে।

  18. 718.

    “খাঁচার পাখি ছিল সোনার খাঁচায় বন্দি চিরকাল
    ডানার শক্তি ভুলেছে সে আজ, ভুলিয়াছে নভে নীল
    বাহিরের আলো দেখেনি সে কভু, জানেনা কি তার তেজ
    পিঞ্জরে বসে সাজায় সে আজ মিছে গয়নার রেশ।
    মুক্তি যদি না লভে বিহগী আকাশ রহিবে শূন্য
    ডানায় ডানা মেলা ছাড়া কি হয় জীবনের গান ধন্য?”

  19. 719.

    ষাটোর্ধো রহমান সাহেব প্রতিদিন গ্রামের পাঠশালায় শিশুদের পড়ানোর পাশাপাশি বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করেন। অন্যদিকে বিশ বছরের যুবক তূর্য সারাদিন ঘরে বসে আলস্যে সময় কাটায় এবং কোনো ধরনের সামাজিক কাজে অংশগ্রহণ করে না। রহমান সাহেব বলেন, “শরীর বুড়ো হলেও আমার মন এখনও সজীব, আমি এখনো স্বপ্ন দেখি।”

  20. 720.

    শৈশব থেকেই মোসাদ্দেক ভীরু ও অন্তর্মুখী স্বভাবের। পরবর্তীকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও সে মানুষের সঙ্গ এড়িয়ে চলত। বায়ান্নর ভাষা আন্দোলনে শিক্ষার্থীরা যখন গোপন আস্তানায় পোস্টার লেখা ও লিফলেট বিলির মতো দুঃসাহসী কাজে যুক্ত, মোসাদ্দেক তখন ভয়ে তটস্থ। কিন্তু একুশে ফেব্রুয়ারির বর্বরোচিত পুলিশি নির্যাতন ও রাজপথের রক্তের দাগ তার দীর্ঘদিনের জড়তা ভেঙে দেয়। এক পর্যায়ে তার শোক শক্তিতে পরিণত হয়। মোসাদ্দেক রাজপথে নেমে মিছিলে স্লোগান তোলে— “রাষ্ট্রভাষা বাংলা চাই, মায়ের ভাষায় জীবন চাই। করব মোরা জীবন দান, রাখব মোরা মায়ের মান।”

  21. 721.

    প্রাচীন ট্রয় যুদ্ধে রাজপুত্র হেক্টর অসামান্য বীরত্ব ও সাহসিকতার পরিচয় দিয়ে দীর্ঘ দশ বছর গ্রিক বাহিনীকে ঠেকিয়ে রাখেন। হেক্টরকে সম্মুখ সমরে পরাস্ত করতে না পেরে গ্রিক বীর অ্যাকিলিস কৌশলের আশ্রয় নেয়। দেবী এথেনার ছলনায় বিভ্রান্ত হয়ে হেক্টর এক মায়াযুদ্ধে লিপ্ত হন এবং মৃত্যুবরণ করেন। দেবী এথেনার সহযোগিতায় অ্যাকিলিস কৌশলে জয়ী হলেও ইতিহাসের পাতায় হেক্টরের আদর্শিক লড়াই ও দেশের প্রতি মমত্ববোধই প্রকৃত বীরত্ব হিসেবে অমর হয়ে আছে।

  22. 722.

    কালবৈশাখীর ঝড়ে যেমন জরাজীর্ণ সব ভেঙেচুরমার হয়ে যায়, তেমনি তরুণ সমাজসেবী হামিম সমাজের সকল অন্যায় ও কুসংস্কারের বিরুদ্ধে একাই রুখে দাঁড়ায়। নিজের ভেতরের শক্তিতে সে বলীয়ান। সে বিশ্বাস করে, তার ভেতরেই লুকিয়ে আছে অসীম সম্ভাবনা। সে বলে, “আমি নিজেই আমার নিয়ন্ত্রক।” হামিম একদিকে যেমন অত্যাচারীর কাছে যমদূত, অন্যদিকে আর্তমানবতার সেবায় অত্যন্ত কোমল ও দয়ালু।

  23. 723.

    “আমি চাই মহত্ত্বের মহৎ পরাণ
    মুকুতা মাণিক্য নিধি
    আমারে দিওনা বিধি।
    চাহিনে এ জগতের রাজত্ব সম্মান।
    বাঞ্ছিত পরাণ পেলে
    মেখে নেব মনুষ্যত্ব — শ্রেষ্ঠ উপাদান
    প্রাণের সাধক আমি, সাধনীয় প্রাণ।”

  24. 724.

    যে-কোনো একটি বিষয় করো :

    8.1.

    তোমার ঘুরে আসা কোনো দর্শনীয় স্থান পরিদর্শনের অনুভূতি প্রকাশ করে একটি দিনলিপি লেখো।

    8.2.

    ‘আর্তমানবতার সেবায় তরুণ সমাজ’—তরুণদের সচেতন করার লক্ষ্যে এ বিষয়ে একটি ভাষণ তৈরি করো।

  25. 725.

    যে-কোনো একটি বিষয় করো :

    10.1.

    সারাংশ লেখো :
    সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া, কারও মনোরঞ্জন করা নয়। এ দুয়ের ভিতর যে আকাশ-পাতাল প্রভেদ আছে, সেইটি ভুলে গেলেই লেখকেরা নিজে খেলা না করে পরের জন্যে খেলনা তৈরি করতে বসেন। সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য যে স্বধর্মচ্যুত হয়ে পড়ে, তার প্রমাণ বাংলাদেশে আজ দুর্লভ নয়। কাব্যের ঝুমঝুমি, বিজ্ঞানের চুষিকাঠি, দর্শনের বেলুন, রাজনীতির রাঙালাঠি, ইতিহাসের ন্যাকড়ার পুতুল, নীতির টিনের ভেঁপু এবং ধর্মের জয়ঢাক—এইসব জিনিসে সাহিত্যের বাজার ছেয়ে গেছে। সাহিত্যরাজ্যে খেলনা পেয়ে পাঠকের মনতুষ্টি হতে পারে না।

    10.2.

    ভাবসম্প্রসারণ করো :
    পথের প্রান্তে আমার তীর্থ নয়
    পথের দু'ধারে আছে মোর দেবালয়।

  26. 726.

    উভয় বইয়ের উদ্বৃত্তের মধ্যে গরমিলের পরিমাণ কত?

  27. 727.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    যদি ভুলক্রমে ৪৫০ টাকা নগদান বইতে ডেবিট করা হয়, উভয় বইয়ের উদ্বৃত্তের মধ্যে গরমিলের পরিমাণ কত হবে?

  28. 728.

    আয় বিবরণীতে অনাদায়ী পাওনা খরচের পরিমাণ কত?

  29. 729.

    বছর শেষে আর্থিক অবস্থার বিবরণীতে প্রাপ্য হিসাবের নিট পরিমাণ কত দেখাতে হবে?

  30. 730.

    প্রারম্ভিক মজুদ পণ্য ২০,০০০ টাকা, ক্রয় ২,৪০,০০০ টাকা, ক্রয় পরিবহন ১০,০০০ টাকা, বিক্রয় ৩,২০,০০০ টাকা এবং মোট লাভের হার বিক্রয়ের ২৫%। সমাপনী মজুদ পণ্যের মূল্য কত?

  31. 731.

    হিসান ব্রাদার্স-এর রেওয়ামিল নিচে দেওয়া হলো :
    হিসান ব্রাদার্স
    রেওয়ামিল
    ৩১ ডিসেম্বর ২০২৫সমন্বয়সমূহ :
    (১) মজুরির ২,০০০ টাকা অগ্রিম প্রদান করা হয়েছে।
    (২) স্থায়ী সম্পদের ওপর ৫%৫% হারে অবচয় ধরতে হবে।
    (৩) পুরাতন সরঞ্জাম বিক্রয় ভুলে পণ্য বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে ৫,০০০ টাকা।
    (৪) ক্যাশবাক্স থেকে ১,০০০ টাকা চুরি হয়েছে, যা হিসাবভুক্ত হয়নি।

    হিসাবের নামডেবিট (টাকা)হিসাবের নামক্রেডিট (টাকা)
    বিমা প্রিমিয়াম২,০০০মূলধন৭০,০০০
    ১০% বিনিয়োগ (০১-০৯-২০২৪)১,০০,০০০প্রদেয় বিল৩,০০০
    অফিস সরঞ্জাম৯০,০০০অনুপার্জিত আয়২,০০০
    সমন্বিত ক্রয়৪০,০০০বন্ধকী ঋণ৫০,০০০
    সমাপনী মজুদ পণ্য৫,০০০পণ্য বিক্রয়৭৫,০০০
    আমদানি শুল্ক১০,০০০ব্যাংক ঋণ (দীর্ঘ মেয়াদি)১,০০,০০০
    মজুরি৭,০০০
    উত্তোলন৩,০০০
    পরিচালন ব্যয়৪৩,০০০
    ৩,০০,০০০৩,০০,০০০
  32. 732.

    ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে "ইউরেনাস রিপেয়ারিং সার্ভিস" এর রেওয়ামিল নিম্নরূপ :
    ইউরেনাস রিপেয়ারিং সার্ভিস
    রেওয়ামিল
    ৩১ ডিসেম্বর ২০২৫
    সমন্বয়সমূহ :
    (i) অগ্রিম বিমা ২ বছরের জন্য প্রদত্ত হয়েছে।
    (ii) মাসিক ভাড়া খরচের পরিমাণ ১,৫০০ টাকা।
    (iii) রিপেয়ারিং টুলস্ অব্যবহৃত রয়েছে ৩,০০০ টাকা।
    (iv) অফিস সরঞ্জামের উপর ১০% হারে অবচয় ধরতে হবে।
    (v) অনুপার্জিত সেবা আয়ের ৩৫\frac{\text{৩}}{\text{৫}} অংশের সেবা প্রদান করা হয়েছে।

    হিসাবের নামডেবিট টাকাক্রেডিট টাকা
    নগদ তহবিল৪৬,০০০
    প্রদেয় মজুরি১২,০০০
    সেবা আয়১,১০,০০০
    রিপেয়ারিং টুলস্১৪,৫০০
    অগ্রিম ভাড়া১৮,০০০
    মূলধন১,৮০,০০০
    অফিস সরঞ্জাম১,০০,০০০
    অগ্নি বিমা২৪,০০০
    অনুপার্জিত সেবা আয়৮,০০০
    ১২% বিনিয়োগ (০১-০৭-২০২৫)৮০,০০০
    মজুরি৩৭,৫০০
    পুঞ্জীভূত অবচয়—অফিস সরঞ্জাম১০,০০০
    ৩,২০,০০০৩,২০,০০০
  33. 733.

    নিচের কোনটি NSF চেকের প্রভাবে ঘটে?

  34. 734.

    জনাব মুস্তাকিম ২০২৫ সালের ১ মে তারিখে নগদ ৩০,০০০ টাকা এবং ২০,০০০ টাকা মূল্যের একটি কম্পিউটার নিয়ে ব্যবসায় শুরু করেন। উক্ত মাসে তাঁর ব্যবসায়ের লেনদেনগুলো ছিল নিম্নরূপ :
    ২০২৫ মে ৩ ৫,০০০ টাকায় একটি প্রিন্টার মেশিন ক্রয় করে অর্ধেক নগদে পরিশোধ করেন।
    মে ৫ রাফসানের নিকট হতে পণ্য ক্রয় ২,০০০ টাকা।
    মে ৬ তাহসানের নিকট হতে ৬,০০০ টাকা ঋণ নেয়া হলো।
    মে ৯ প্রতি মাসে ১৫,০০০ টাকা বেতনে একজন হিসাবরক্ষক নিয়োগ দেয়া হলো।
    মে ১২ মালিক কর্তৃক নগদ উত্তোলন ৫০০ টাকা।
    মে ১৬ হিমেলকে ৪,০০০ টাকা ঋণ দেয়া হলো।
    মে ১৯ মি. রাশেদের নিকট পণ্য বিক্রয় ৩,০০০ টাকা।
    মে ২৪ অফিসের কাজের জন্য প্রতি মাসে ১০,০০০ টাকায় একটি বাড়ি ভাড়া নেয়া হলো।
    মে ৩০ হিসাবরক্ষককে বেতন প্রদান ১৫,০০০ টাকা।

  35. 735.

    প্রদত্ত বাট্টা হিসাব সমীকরণকে কীভাবে প্রভাবিত করে?

  36. 736.

    জনাব আহসান-এর হিসাব বই থেকে কিছু সংখ্যক লেনদেন নিচে উপস্থাপন করা হলো :
    ২০২৫
    জুন ১ অগ্রিম বিমা প্রিমিয়াম প্রদান ৫,০০০ টাকা।
    জুন ২ একটি ব্যক্তিগত ল্যাপটপ ব্যবসায়কে প্রদান, যার মূল্য ৩০,০০০ টাকা।
    জুন ৪ নগদে পণ্য বিক্রয় ৮,০০০ টাকা এবং নগদে পণ্য ক্রয় ৬,০০০ টাকা।
    জুন ১০ পুরাতন খবরের কাগজ বিক্রয় ২,০০০ টাকা।
    জুন ১২ রাফিনকে ৫%৫% বাট্টা মঞ্জুর করে তাঁর নিকট থেকে ২,৮৫০ টাকার চেক পাওয়া গেল।
    জুন ১৮ মালিক নিজ প্রয়োজনে ১,০০০ টাকার পণ্য উত্তোলন করেছেন।
    জুন ২২ মাহবুবের নিকট দেনা ৪,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে ৩,৮০০ টাকা প্রদত্ত হলো।
    জুন ২৮ রাশেদের নিকট পাওনা ৭৫০ টাকা ৪%৪% বাট্টায় পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে পাওয়া গেল।
    জুন ৩০ মনিহারি ক্রয় নগদে ২০০ টাকা।

  37. 737.

    রেওয়ামিল যোগসূত্র তৈরি করে—

  38. 738.

    হানিফা ট্রেডার্স তার খুচরা নগদান বই অগ্রদত্ত পদ্ধতিতে সংরক্ষণ করেন। এই অগ্রদত্ত টাকার পরিমাণ ১,৬০০ টাকা। ২০২৫ সালের জুন মাসে মোট খুচরা খরচের পরিমাণ ছিল ১,৫০০ টাকা। জুলাই মাসের খুচরা খরচগুলো নিম্নরূপ :২০২৫জুলাই ১ প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে অগ্রদত্ত টাকা পূরণের জন্য চেক প্রাপ্তি।জুলাই ৩ ট্যাক্সি ভাড়া প্রদান ২৪০ টাকা।জুলাই ৭ কলম ও কাগজ ক্রয় ২২০ টাকা।জুলাই ১১ কুরিয়ার চার্জ ৫০ টাকা।জুলাই ১৫ কর্মচারীকে বকশিশ প্রদান ১২০ টাকা।জুলাই ১৭ মালিক কর্তৃক পণ্য উত্তোলন ১৮০ টাকা।জুলাই ১৯ রিকশা ভাড়া প্রদান ৬০ টাকা।জুলাই ২১ অফিসের জন্য ফাইল ক্রয় ১৯০ টাকা।জুলাই ২৩ বাকিতে একটি ঘড়ি ক্রয় ১,৮০০ টাকা।জুলাই ২৫ ডাকটিকিট ক্রয় ২৫০ টাকা।

  39. 739.

    রেওয়ামিলে ১০% ঋণ ১,৫০,০০০ (০১-১০-২০২৪) ও ঋণের সুদ ১০,০০০ টাকা দেওয়া আছে। যদি হিসাবকাল ৩১ ডিসেম্বর শেষ হয় ২০২৫ সালের আয় বিবরণীতে বকেয়া সুদ কত?

  40. 740.

    লামু ট্রেডার্স-এর ব্যাংক সংক্রান্ত তথ্যাবলি নিম্নরূপ :(i) ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমাতিরিক্তের জের ১৮,৯০০ টাকা।(ii) ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ ৩০০ টাকা।(iii) ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ২০০ টাকা।(iv) পাওনাদার বরাবর ৫,০০০ টাকার ইস্যুকৃত চেক, যা ব্যাংকে উপস্থাপন করা হয়নি।(v) জমাকৃত চেক, যা ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি ৩,০০০ টাকা।(vi) ব্যাংক প্রাপ্য বিলের টাকা আদায় করেছে, যা নগদান বইতে লেখা হয়নি ৪,০০০ টাকা।(vii) দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা ৬,০০০ টাকা, যা নগদান বইতে লেখা হয়নি।

  41. 741.

    'যন্ত্রপাতি ক্রয়' ক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। এটি কোন ধরনের ভুল?

  42. 742.

    ফুরকান ট্রেডার্স-এর রেওয়ামিল নিম্নে দেওয়া হলো :অন্যান্য তথ্যাবলি :(i) নতুন প্ল্যান্ট সম্পত্তি ক্রয় ২,০০০ টাকা, পণ্য ক্রয়ের অন্তর্ভুক্ত হয়েছে।(ii) পণ্য বিক্রয় ১,০০০ টাকা ভুলে বিক্রয় হিসাবে ২,০০০ টাকা লিপিবদ্ধ করা হয়েছে।(iii) ১০,০০০ টাকার আসবাবপত্র বিক্রয় ভুলে পণ্য বিক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে।(iv) প্রদেয় হিসাবকে পরিশোধ ৫,০০০ টাকা ভুলে প্রদেয় হিসাব ক্রেডিট করা হয়েছে।

    ফুরকান ট্রেডার্স
    রেওয়ামিল
    ৩১ ডিসেম্বর ২০২৫

    হিসাবের নামডেবিট (টাকা)হিসাবের নামক্রেডিট (টাকা)
    হাতে নগদ ও ব্যাংক জমা১২,০০০মূলধন৩৪,০০০
    পণ্য ক্রয়১২,০০০পণ্য বিক্রয়২৬,০০০
    প্ল্যান্ট সম্পত্তি২৪,০০০প্রদেয় হিসাব১৫,০০০
    প্রাপ্য হিসাব৪,০০০
    আসবাবপত্র১২,০০০
    অনিশ্চিত হিসাব১১,০০০
    ৭৫,০০০৭৫,০০০
  43. 743.

    অগ্রিম আয়কে মোট আয় থেকে বাদ দিতে হয় কোন নীতির ভিত্তিতে?

  44. 744.

    ২০২৫ সালের ১ জানুয়ারি তারিখে জুপিটার ট্রেডার্স-এর অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ ছিল ১,২৫০ টাকা। ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রাপ্য হিসাবের উদ্বৃত্ত ২০,০০০ টাকা, কিন্তু ধারে পণ্য বিক্রয় ২,০০০ টাকা হিসাবভুক্ত হয়নি। অবলোপনকৃত অনাদায়ী পাওনার পরিমাণ ১,০০০ টাকা এবং নতুন অনাদায়ী পাওনার পরিমাণ ৫০০ টাকা। প্রাপ্য হিসাবের ওপর ৫%৫% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে।

  45. 745.

    হান্না ট্রেডার্সের রেওয়ামিল নিচে দেয়া হলো :
    হান্না ট্রেডার্স
    রেওয়ামিল
    ৩১ ডিসেম্বর ২০২৫সমন্বয়সমূহ :
    (১) মূলধনের ওপর ৫%৫% সুদ ধরতে হবে।
    (২) সুনামের ১০%১০% অবলোপন কর।
    (৩) ধারে বিক্রয়ের ১,০০০ টাকা আদায়যোগ্য নয়, অপরদিকে ৩,০০০ টাকার আসবাবপত্র বিক্রয় পণ্য বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে।
    (৪) মুনাফাবিহীন বিক্রয় ২,০০০ টাকা, যা বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে।
    (৫) ধারে পণ্য বিক্রয় ৫,০০০ টাকা হিসাবভুক্ত হয়নি।

    হিসাবের নামডেবিট (টাকা)ক্রেডিট (টাকা)
    পণ্য ক্রয়২০,০০০
    পরিচালন খরচ৩,০০০
    প্রাপ্য হিসাব১১,০০০
    অনাদায়ী পাওনা১,০০০
    সুনাম৩,০০০
    আসবাবপত্র৯,০০০
    পণ্য বিক্রয়৩২,০০০
    মূলধন১৫,০০০
    ৪৭,০০০৪৭,০০০
  46. 746.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    মালিক কারবার থেকে প্রতি মাসে ২,০০০ টাকা করে উত্তোলন করেন। উত্তোলনের ওপর ৫% সুদ ধার্য করা হলে, উত্তোলনের সুদের পরিমাণ কত হবে?

  47. 747.

    জনাব জিদনি ২০২২ সালের ১ জানুয়ারি তারিখে ১,১০,০০০ টাকায় একটি নতুন মেশিন এবং একই বছর ১ এপ্রিল তারিখে ২,০০,০০০ টাকায় একটি মোটর গাড়ি ক্রয় করেন। উভয় সম্পদের আয়ুষ্কাল ১০ বছর। তিনি প্রতি বছর ৩১ ডিসেম্বর হিসাবের বই বন্ধ করেন।

  48. 748.

    একতরফা দাখিলা পদ্ধতি ব্যবহারের কারণ—
    i. মুনাফা নির্ধারণের অধিক নির্ভরযোগ্য
    ii. হিসাবশাস্ত্রে কম জ্ঞানসম্পন্ন লোকের ব্যবহার
    iii. কম ব্যয়বহুল
    নিচের কোনটি সঠিক?

  49. 749.

    মি. তানজিল একজন খুচরা ব্যবসায়ী। তিনি তাঁর হিসাবের বই দু'তরফা দাখিলা পদ্ধতি মোতাবেক সংরক্ষণ করতে পারেন না। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তার ব্যবসায়ের আর্থিক অবস্থা ছিল নিম্নরূপ :মি. তানজিল নিজ প্রয়োজনে ব্যবসায় হতে নগদ ২,০০০ টাকা এবং ১,০০০ টাকার পণ্য উত্তোলন করেন। তিনি তার ব্যক্তিগত মোবাইল ফোন বিক্রয় বাবদ ৪,০০০ টাকা নিয়ে ব্যবসায়ের জন্য একটি যন্ত্রপাতি ক্রয় করেন। সরঞ্জামের ওপর ১০%১০% হারে অবচয় ধার্য করতে হবে।

    হিসাবের নাম০১-০১-২০২৫ (টাকা)৩১-১২-২০২৫ (টাকা)
    হাতে নগদ২,০০০৫,০০০
    প্রদেয় হিসাব৪,০০০৭,০০০
    প্রাপ্য হিসাব৬,০০০৮,০০০
    ব্যাংক জমা১,০০০(১,৫০০)
    মজুদ পণ্য৯,০০০-
    সরঞ্জাম১৫,০০০-
  50. 750.

    কু-ঋণ সঞ্চিতি কোন নীতির ভিত্তিতে রাখা হয়?