Combined Board রাজশাহী, চট্টগ্রাম, যশোর, দিনাজপুর বোর্ড ২০২৫
22টি প্রশ্ন
- 1.
- 2.
পূর্ববর্তী ৪২টি আইন ব্যর্থ হওয়ায় ইংল্যান্ডে দরিদ্র ও ভবঘুরে সমস্যা মোকাবিলায় একটি দরিদ্র আইন প্রণয়ন করা হয়। এ আইনের মাধ্যমে দরিদ্রদেরকে তিনটি ভাগ করে সাহায্য প্রদান করা হতো। এ আইনের মাধ্যমে দরিদ্র ও অসহায়দের দায়িত্ব সরকারি অনুশাসনের মাধ্যমে স্বীকার করে নেওয়া হয়।
- 3.
কালু মিয়া লাঙল দিয়ে জমি চাষ করে বলে তাকে বেশি সংখ্যক শ্রমিক নিয়োগ দিতে হয়। ফলে তার উৎপাদন খরচ বেড়ে যায়।কিন্তু ইংল্যান্ডে লাঙলের পরিবর্তে ট্রাক্টর আবিষ্কার হওয়ায় শ্রমিক কম নিয়োগ দিতে হয়। তাই তার উৎপাদন খরচ হ্রাস পায় এবং জীবনযাত্রা সহজ হয়।
- 4.
- 5.
জাকির হোসেন একজন সম্পদশালী ব্যক্তি। তিনি তার এলাকায় একটি মসজিদ স্থাপনের জন্য এক বিঘা জমি আইনানুগভাবে দান করেন। উক্ত মসজিদে ছেলে-মেয়েদের দ্বীনি শিক্ষার ব্যবস্থাও রয়েছে। এরফলে উক্ত এলাকার ছেলেমেয়েদের মধ্যে ইতিবাচক মূল্যবোধেরবিকাশ ঘটে।
- 6.
- 7.
বেগম 'জামিলা সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই শিক্ষার প্রতি তার অনুরাগ ছিলো। তার এলাকায় অজ্ঞতা ও কুসংস্কারের কারণে মেয়েদের শিক্ষা থেকে বঞ্চিত করা হতো। তাই মেয়েদের শিক্ষিত করে তোলার জন্য তিনি নিজ উদ্যোগে তার এলাকায় একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
- 8.
আব্দুর রহিম একজন সম্পদশালী ব্যক্তি। প্রতি বছর তিনি তার সম্পদের শতকরা আড়াই ভাগ আল্লাহর নির্দেশিত পন্থায় আট শ্রেণির মানুষের মধ্যে বিতরণ করেন। যা ধনী-গরিবের ব্যবধান কমিয়ে আনতে ভূমিকা রাখে।
- 9.
- 10.
- 11.
কুমিল্লার বিজয়পুরের মৃৎশিল্পীদের সমস্যা মোকাবিলায় একটি সাহায্যকারী পেশা অনুশীলনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সমাজকর্মী প্রফেসর 'এম'-কে দায়িত্ব দেয়া হয়। তিনি মৃৎশিল্পী দলের তথ্য সংগ্রহ করে সমস্যা চিহ্নিত করেন,প্রাপ্ত তথ্য বিশ্লেষণ ও ব্যাখ্যা করে একটি প্রতিবেদন প্রকাশ করেন।
- 12.
তানিয়া বিশ্ববিদ্যালয়ে যে বিষয়টিতে ভর্তি হয়েছে অষ্টাদশ শতাব্দীতেইংল্যান্ডের শিল্পবিপ্লবের পর সমাজজীবনে বৈপ্লবিক পরিবর্তন ঘটে যাওয়ার প্রেক্ষাপটেই সেটির উদ্ভব হয়েছে। আর এই বিষয়টি সমাজের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে এবং সমাজের বাস্তবতা অনুধাবনে সাহায্য করে।
- 13.
কাজল ও পারুল দুই বান্ধবী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। কাজল যে বিষয়টা নিয়ে পড়ছে, সেটিকে সমাজের পূর্ণাজা পাঠ বলা হয়। এটির উদ্দেশ্য হলো সমাজে বসবাসকারী মানুষের পারস্পরিক সম্পর্ককে বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ করা। অন্যদিকে পারুলের পঠিত বিষয় মানুষ, তার উদ্ভব ও বিকাশ,মানুষের দৈহিক গঠন ও সংস্কৃতির ভিন্নতা।
- 14.
- 15.
মানুষ সামাজিক জীব। জীবনের মৌলিক প্রয়োজন মিটিয়ে জীবনকে সুখী ও সমৃদ্ধি করতে নানা প্রচেষ্টা চালায়। এজন্য জ্ঞান, পরিকল্পনা, দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে সে ফসল ফলায়। বাড়িঘর, যানবাহন,পোশাক-পরিচ্ছদসহ নানা প্রযুক্তি আবিষ্কারে নিজেকে ব্যস্ত রাখে। এভাবে মানুষ নিত্য নতুন আবিষ্কারের মাধ্যমে শীর্ষে পৌছাতে সক্ষম হয়েছে।
- 16.
ঘটনা-১: সূর্য তার চাচাতো বোনকে বিয়ে করে। ঘটনা-২: সম্পা তার স্বামীর মৃত্যুর পর স্বামীর ছোটো ভাইকে বিয়ে করে।
- 17.
জামান তার পিতামাতার সাথে বসে ইন্টারনেটে শিক্ষামূলক কার্টুন উপভোগ করে। তার ছোটোবোন এসবের খুবই ভক্ত। তার বাবা-মা পত্রপত্রিকা থেকে তাদেরকে বিশেষ বিশেষ প্রযুক্তি সম্পর্কে অবগত করান। ওয়াইফাই ব্যবহারের মাধ্যমে তারা অল্প বয়সেই বিভিন্ন জ্ঞান ও শিক্ষামূলক শর্টফিল্ম উপভোগ করে। ওয়েবসাইট থেকে তারা শ্রেণি পাঠের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা শিখেছে এবং বাস্তব জীবনে সেগুলোর প্রয়োগও শিখেছে।
- 18.
রহিমা বেগম ও তার স্বামী গার্মেন্টস ফ্যাক্টরীতে চাকরি করে। রহিমা লক্ষ করেন, কর্মস্থলে নারী ও পুরুষের কর্মের পরিবেশ, সুযোগ-সুবিধা ও বাস্তবতা ভিন্ন। একই কাজ করেও তিনি স্বামীর চেয়ে বেতন ও পদোন্নতিতে কম সুযোগ পান। বাড়িতে এসে তার স্বামী আরাম আয়েশ করলেও রহিমা তা পারেন না। খাবারদাবার গরম করা, বাচ্চাদের খোঁজখবর নেয়াসহ সংসারের যাবতীয় কাজকর্ম তাকেই সামলাতে হয়।
- 19.
- 20.
দৃশ্যকল্প-১: ইহা একটি বদ্ধ ব্যবস্থা, এখানে অন্তর্গোত্র বিবাহ প্রচলিত। এখানে সাধারণত পৈত্রিক পেশা গ্রহণ করতে হয়। দৃশ্যকল্প-২: ইহা একটি উন্মুক্ত ব্যবস্থা, বিবাহের ক্ষেত্রে কোনো ধরাবাধা নিয়ম নেই। এখানে ব্যস্তি যোগ্যতা অনুযায়ী যেকোনো পেশা গ্রহণ করতে পারে।
- 21.
পনেরো বছরের শামীম গরীব ঘরের ছেলে। তার মা-বাবা ব্যস্ততার কারণে তার প্রতি তেমন খেয়াল নিতে পারে না। শামীম স্কুলে না যেয়ে বখাটে বন্ধুদের সাথে পাড়ার মোড়ে আড্ডা মেরে বাজে সময় কাটায়। আস্তে আস্তে সে নেশার জগতে পা বাড়ায়। ছোটো-খাটো চুরি, ছিনতাইয়ে জড়িয়ে পড়ে। একসময় সে পুলিশের খাতায় দাগি আসামি হিসেবে চিহ্নিত হয়।
- 22.
রূপকল্প-১:সমাজের রূপান্তর অবস্থা, ব্যস্তি বা গোষ্ঠীর ইচ্ছাধীন নয়,সমাজকাঠামোর সাথে সম্পর্কিত। রূপকল্প-২: সমাজের অপেক্ষাকৃত উন্নততর অবস্থা, ব্যস্ত্রি বা গোষ্ঠীর ইচ্ছার ওপর নির্ভরশীল এবং সমাজ বাস্তবতার সাথে সম্পর্কিত।