Combined Board ঢাকা, কুমিল্লা, যশোর বোর্ড ২০২২
22টি প্রশ্ন
- 1.
তাসনুভা যাহরা তৃতীয় শ্রেণীর একজন শিক্ষার্থী। পড়ালেখার পাশাপাশি অবসর সময় সে টেলিভিশন দেখে গল্পের বই পড়ে এবং খেলাধুলা করে। যা তার মানসিক বিকাশ ও সামাজিকীকরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- 2.
- 3.
জনাব 'ক' সম্প্রতি চাকরি হতে অবসর গ্রহণ করেছেন। জীবনের প্রান্তিক পর্যায়ে এসে অন্যের উপর নির্ভরশীলতা তিনি অপছন্দ করেন। আত্মবিশ্বাস ও আত্মসম্মান নিয়ে বাঁচতে চান। এমন চিন্তাভাবনা থেকেই একজন সমাজকর্মীর সহযোগিতা কামনা করেন।
- 4.
কাপ্তাই হতে চট্টগ্রামে আসার পথে রাইসুল করিম সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। আহত অবস্থায় স্থানীয় লোকজন রাইসুল করিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত সমাজকর্মী মেডিকেল আউটডোর থেকে শুরু করে ভর্তি হওয়া পর্যন্ত সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করেন। তাছাড়া ডাক্তার, আত্মীয়স্বজনদের সাথে যোগাযোগ, প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ সহ নানা বিত কাজে সাহায্য ও সহযোগিতা করেন।
- 5.
সায়রার বয়স মাত্র ১৫। প্রবাসফেরত জলিলের সাথে পরিবারের সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন সায়রা।
- 6.
'X' কে বিয়ে দেওয়ার সময় তার বাবা ছেলে পক্ষকে এক লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তিনি সময় মতো টাকা দিতে না পারায় 'X' এর সংসারে অশান্তি দেখা দিয়েছে।
- 7.
সমাজ কাঠামোর অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে এমন একটি সামাজিক প্রতিষ্ঠানের অস্তিত্ব সমাজ জীবনে বিদ্যমান আছে যার প্রধান দিকই হলো বিশ্বাস। তাছাড়া মানুষের আচার-আচরণ, ক্রিয়াকলাপের মাধ্যমেও এর অস্তিত্ব প্রকাশ পায়। প্রতিষ্ঠানটি দ্বন্দ্ব-সংঘাত, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌতুক, অপরাধ প্রভৃতি সমস্যা মোকাবেলায় ভূমিকা রাখছে।
- 8.
ঢাকাসহ প্রতিটি জেলা শহরে বসবাস সদসল্প আয়ের দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের স্বার্থে সমাজসেবা অধিদপ্তরের অধীনে একটি সেবামূলক কার্যক্রম বিদ্যমান। উক্ত কার্যক্রমের মাধ্যমে বৃত্তিমূলক প্রশিক্ষণ, পুষ্টি বিষয়ক শিক্ষাদান, পরিবার পরিকল্পনা সামগ্রী বিতরণসহ নানাবিদ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
- 9.
- 10.
১৯৮৩ সালের ২ অক্টোবর একটি বেসরকারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা ড. মোহাম্মদ ইউনুস। প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো বিনা জামানতে গ্রামীন ভূমিহীন দরিদ্র জনগোষ্ঠীকে ঋণ প্রদান। ২০০৬ সালে প্রতিষ্ঠানটি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- 11.
- 12.
রফিক সাহেব ক্লাসে এমন কিছু চিন্তাবিদের নাম বললেন যাদের গবেষণা কিংবা চিন্তা চেতনা বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি জানতে সহায়ক ভূমিকা পালন করে। পরবর্তীতে ব্রিটিশ শাসনামলে এ ধারা আরও সমৃদ্ধ হয়। আধুনিককালে জনসংখ্যা বৃদ্ধি, অপরাধ প্রবণতা সম্পর্কে। জানতে এই বিষয়টি কার্যকরী ভূমিকা পালন করছে। এই বিষয়ের জ্ঞান দ্বারাই যেকোনো সামাজিক পরিকল্পনা প্রণয়ন করা সম্ভব।
- 13.
শিউলি গ্রামের দুস্থ মহিলা। দিনমজুর স্বামীর রোজগারে সন্তানদের নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাতে হতো। অতঃপর স্থানীয় একটি বেসরকারি সংস্থা থেকে কিছু নগদ অর্থ নিয়ে হাঁস- মুরগির খামার গড়ে তোলে। এখন সে অনেকটা সচ্ছল। অন্যদিকে তার প্রতিবেশী বিউটি সংসারে একটু সচ্ছলতা আনার জন্য শিউলির মতো সংস্থা থেকে কিছু টাকা নিয়ে সেলাই মেশিন কিনে কাপড়। সেলাই করে পরিবারের আয় বৃদ্ধি করছে।
- 14.
দৃশ্যকল্প-১: প্রিয়া বাংলাদেশের ময়মনসিংহ অঞ্চলে বসবাসকারী একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। কিছুদিন পূর্বে প্রিয়ার বিয়ে হয়েছে। স্বামীকে নিয়ে প্রিয়া বর্তমানে মায়ের বাড়িতে বসবাস করছে।দৃশ্যকল্প-২: পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাসকারী বিমলও একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য। বিয়ের পর বিমল তার স্ত্রীকে নিজ বাড়িতে এনে স্থায়ীভাবে বসবাস করছে। তাদের সামাজিক সংগঠন অত্যন্ত মজবুত।
- 15.
শীতের শিশিরভেজা ভোরে ফাইয়াজ খালিপায়ে ফুল নিয়ে তার স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে দেখতে পায়, রাস্তায়। অনেক মানুষ তার মতো ফুল নিয়ে শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারের দিকে যাচ্ছে। ফাইয়াজের মন গর্বে ভরে যায় এ দৃশ্য দেখে। সে শ্রদ্ধায় স্মরণ করে যারা ভাষার জন্য রক্ত ঝরিয়েছিল।
- 16.
দৃশ্যপট-১: কাশেম সাহেব দুইশ বিঘা জমির মালিক। অনেক। কৃষি শ্রমিক তার জমিতে কাজ করে। এলাকায় তার অনেক প্রভাব। বিচার-সালিশেও কাশেম সাহেবের ভূমিকা তাৎপর্যপূর্ণ।দৃশ্যপট-২: শিমুল সাহেব গার্মেন্টস কারখানার মালিক। তার কারখানায় অনেক শ্রমিক কাজ করে। তিনি শ্রমিক ও এলাকাবাসীর কল্যাণে নানা। ধরনের কর্মকাণ্ড করে থাকেন। তার এসব কর্মকাণ্ডের জন্য এলাকাবাসী তাকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে অনুরোধ করছে। শিমুল। সাহেবও বিষয়টি নিয়ে ভাবছেন।
- 17.
- 18.
- 19.
১৯৬৬↓১৯৬৯↓১৯৭০↓?
- 20.
দৃশ্যপট-১: জালাল সাহেব টিভিতে একটি ডকুমেন্টারি দেখে জানতে পারেন মানব সভ্যতার অন্যতম একটি যুগ সম্পর্কে। এ যুগে এসে মানুষ কৃষি উৎপাদন করতে শিখে ও যাযাবর জীবনের অবসান ঘটায়। ধারালো ও মসৃণ পাথরের হাতিয়ারের ব্যবহার ছিল তাদের প্রাত্যহিক জীবনের অংশ।দৃশ্যপট-২: রহমান সাহেব একজন নির্মাণ ঠিকাদার। সাম্প্রতিক সময়ে নির্মাণ কাজে অপরিহার্য ধাতুর আকাশচুম্বি দামে তিনি উদ্বিগ্ন হয়ে। পড়েন। মানব সভ্যতা বিকাশের সর্বশেষ পর্যায়ে এই ধাতুর আবির্ভাব। এই ধাতুর ব্যাপক ব্যবহারের ফলেই শিল্প বিপ্লব সম্ভব হয়েছে।
- 21.
- 22.
ইতিহাস অধ্যয়ন করে তাহসিন পাক-ভারত উপমহাদেশের একটি প্রাচীন সভ্যতার বিষয়ে জ্ঞান লাভ করে। এ সভ্যতার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এতে রয়েছে আধুনিক নাগরিক জীবনের সুযোগ- সুবিধা। একতলা-দোতলা বাড়ি, গলি ও সুপ্রশস্ত রাস্তা, পরিকল্পিত। আবাসিক ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, ল্যাম্প পোস্ট, শস্যাগার প্রভৃতির উপস্থিতি ছিল বলে সে জানতে পারে।