ক্যান্টনমেন্ট কলেজ, যশোর ক্যান্টনমেন্ট কলেজ, যশোর টেস্ট পরীক্ষা ২০২৬
16টি প্রশ্ন
- 1.
কাজী সাহেব তার বেখেয়ালি ছেলেকে অফিসের একটি গুরুত্বপূর্ণ কাগজ ফটোকপি করতে পাঠালে সে কাগজটি হারিয়ে ফেলে। এমন পরিস্থিতিতে তার সুব্যবস্থাপক স্ত্রী কৌশলে কাগজটি খুঁজে আনেন এবং বলেন, “যেকোনো কাজে সফল হতে হলে গৃহ ব্যবস্থাপনা প্রক্রিয়াটি অনুসরণ করা প্রয়োজন।”
- 2.
- 3.
টানা অবরোধ ও হরতালের কারণে কাপড় ব্যবসায়ী সিদ্দিক সাহেবের ব্যবসায় লোকসান হচ্ছে। লোকসানের কারণে তিনি আর্থিক অনটনে পড়লেন। এ অবস্থায় সংসারের খরচ সামলাতে তাকে বিভিন্ন জায়গা থেকে ধার করে অর্থ আনতে হচ্ছে।
- 4.
রিপন ও জাহেদ দুই বন্ধু। বছর তিন হলো তারা মাস্টার্স পাস করেছে। বাবার একমাত্র সন্তান রিপন বারবার চাকরির চেষ্টা করলেও এখনও তা অনিশ্চিত। অন্যদিকে জাহেদ মাস্টার্স পাস করার পর সেনাবাহিনীতে যোগদান করেছে। সারাদিন তাকে অনেক পরিশ্রম করতে হয়। জাহেদের কর্মস্থল বাসা থেকে অনেক দূরে হওয়ায় ফিরতে ফিরতে প্রায়ই বেশ রাত হয়। রিপন ও জাহেদ দু’জনেই খুব ক্লান্ত অনুভব করে।
- 5.
বিনা ও রিনা দুই বান্ধবী। বিয়ের অনুষ্ঠানে পরার জন্য স্বনামধন্য বিপণী বিতানে শাড়ি কিনতে গেল। সেখানে তারা দুজনে ভিন্ন ভিন্ন দুটি শাড়ি পছন্দ করল। তা দেখে বিক্রেতা বলল বিনার পছন্দকৃত শাড়ি মানে সবচেয়ে ভালো এবং এটি রাজশাহীর ঐতিহ্যবাহী শাড়ি। অন্যদিকে রিনার পছন্দকৃত শাড়িটির উপস্থিতি ছাড়া বিয়ের আসরে পূর্ণতা আসে না। মসলিনের উত্তরসূরি এ শাড়ি নারায়ণগঞ্জে প্রস্তুত করা হয়।
- 6.
শিরিন দৈনিক “প্রথম আলো” পত্রিকার নকশা পাতাটি নিয়মিত পড়ে। একদিন সে স্টাইল ও ফ্যাশন সংক্রান্ত একটি প্রতিবেদন পড়ল। সেখান থেকে এ দুটো বিষয়ে সে বিস্তারিত ধারণা পেল। একজন ফ্যাশন ডিজাইনার প্রতিবেদনটিতে বলেন, “ফ্যাশন সমূলে উচ্ছেদ হয় না, এটি চক্রাকারে আবর্তিত হয়”।
- 7.
আইরিন ও রেবা দুই বোন মিলে পৌষমেলায় স্টল বুকিং দিল। স্টলে দেশীয় কাপড়ের বিভিন্ন নকশাযুক্ত সামগ্রী বানানোর জন্য বাজার থেকে কিছু কাপড় কিনে নকশা করা কাঠে রঙ দিয়ে কাপড়ে ছাপ দিল, এছাড়া কিছু কাপড় সুতা দিয়ে বেঁধে রঙ করল। অন্যদিকে রেবা কাপড়ে নকশা এঁকে মোম দিয়ে ঢেকে রঙ করল। মেলার স্টলে কাপড়গুলো সাজানোর পর সবগুলো সামগ্রীই আকর্ষণীয় লাগল।
- 8.
শিল্প উপাদান
↓
[?] → রেখা → আকার → জমিন - 9.
- 10.
গত বছর নীলিমার বিয়ে হয়েছে। ইদানিং সে সকালবেলা দুর্বলতা অনুভব করে এবং প্রায়ই তার বমি বমি ভাব হয়। অপরদিকে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা সেলিনাকে তার খালা দেখতে আসেন। তিনি সেলিনাকে এসময় বেশি পরিমাণে মাছ-মাংস খেতে বলেন। এছাড়াও তিনি সেলিনাকে সময়মতো টিকা গ্রহণ ও বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
- 11.
মিতু ক্লাসে খুব চুপচাপ থাকে। তাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হলে, সে ভালোভাবে শুনতে পায় না। বেশিরভাগ সময় সে ইশারা ইঙ্গিত এর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করে। অপরদিকে রাতুল কারো সাথে কথা বলে না, কেউ ডাকলেও সাড়া দেয় না। যে কোনো একটি খেলা বারবার খেলতে থাকে। রাতুলের মা তার ছেলের পড়াশোনার ব্যাপারে বেশ উদ্বিগ্ন।
- 12.
সুমন একাদশ শ্রেণির ১ম সাময়িক পরীক্ষায় প্রথম হয়েছে। একদিন সে কয়েকজন সহপাঠিকে বাথরুমে নেশাজাতীয় দ্রব্য সেবন করতে দেখে। ইদানিং তার পড়াশোনার বেশ অবনতি হচ্ছে এবং সে প্রায়ই মা-বাবার সাথে উদ্ধত আচরণ করে।
- 13.
- 14.
সামিয়া জামান তার পরিবারের সদস্যদের স্বাস্থ্য সম্পর্কে খুবই সচেতন। তিনি প্রতিদিনের খাদ্য তালিকায় খাদ্য উপাদান সংবলিত আকর্ষণীয় খাবার পরিবেশন করে থাকেন। সামিয়ার বান্ধবী তাকে বলেছিলেন যে, আহার পরিকল্পনার সুবিধার্থে সকল প্রকার খাদ্যকে কয়েকটি শ্রেণিতে বিভক্ত করা যায়। উক্ত শ্রেণি থেকে খাদ্য গ্রহণ করলে পুষ্টির চাহিদা যথাযথভাবে পূরণ করা সম্ভব হয়।
- 15.
সোনালী মধ্যবিত্ত কৃষি পরিবারের সন্তান। সে প্রায়ই উঠানে গিয়ে দেখে তার মা রোদে ধান, মরিচ, আচার, মাছ শুকাতে দেন। সোনালী তার মাকে এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, খাদ্যবস্তু যাতে নষ্ট না হয় সে জন্য এ পদ্ধতিতে সংরক্ষণ করতে হয়।
- 16.
স্বাস্থ্যকর জীবনের জন্য পুষ্টিবিদগণ টাটকা ও নির্ভেজাল খাবার গ্রহণের পরামর্শ দেন। কিন্তু ইদানিং কিছু অসাধু ব্যবসায়ী মাছ-মাংস এবং শাক সবজিতে বিভিন্ন দ্রব্য ব্যবহার করছে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এ ব্যাপারে সকলের সচেতন হওয়া প্রয়োজন।