Combined Board রাজশাহী, চট্টগ্রাম, যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ বোর্ড ২০২২

16টি প্রশ্ন

  1. 1.

    আরমান আলী বাড়ির কাছের জমিতে মাঠ ফসলের ফলন ভালো পেলেও নদীর ধারের জমিতে তেমন ভালো ফলন পান না। উক্ত জমিকে অধিক উৎপাদনশীল করার জন্য তিনি উপজেলা কৃষি কর্মকর্তার শরণাপন্ন হলে তাকে সঠিক উপায় বলে দেওয়া হয়। কৃষি কর্মকর্তা তাকে অন্যান্য জমির মাটির বুনট দেখে ফসল নির্বাচনের পরামর্শ দেন। পরামর্শ মোতাবেক আরমান আলী পরের বছর ভালো ফলন লাভে সক্ষম হন। আরমান আলীর সিদ্ধান্ত অনুযায়ী গ্রামের অন্যান্য কৃষকরাও ভালো ফলন পেলেন।

  2. 2.

    পদুমশহর গ্রামের অধিকাংশ কৃষকই দরিদ্র হওয়ায় বোরো মৌসুমে গভীর কিংবা অগভীর নলকূপের সাহায্যে সেচ দিতে পারে না। তবে এলাকায় খাল, বিল, ডোবা ও নালা পর্যাপ্ত থাকায় বর্ষাকালে এগুলো পানিতে ভরে যায়। বিএডিসির কৃষি প্রকৌশলীর পরামর্শ অনুযায়ী জলাধারে পানি সংরক্ষণ করে বোরো মৌসুমে সেচের ব্যবস্থা করে পদুমশহর গ্রামের কৃষকরা শস্য উৎপাদনে সফল হয়েছে।

  3. 3.

    সুজনের বাড়ি মৌলভীবাজারে। সে পড়ালেখা শেষে তাদের যেসব উঁচু জমি আছে সেখানে কমলা চাষ করার সিদ্ধান্ত নিল। এ ব্যাপারে সে পরামর্শের জন্য একজন উদ্যানতত্ত্ববিদের নিকট গেল। কীভাবে চারা রোপণ করতে হয়, ফসলের জমিতে রোগবালাই হলে কী করতে হয়- এসব নানা বিষয় তার কাছ থেকে জানতে পারল।

  4. 4.

    সারের নাম | বৈশিষ্ট্য
    A | নাইট্রোজেন সংবন্ধন করতে পারে।
    B | জীবাণু থাকে না। বেশি পরিমাণে ব্যবহার করতে হয়

  5. 5.

    আবু নাসের একজন গরিব কৃষক। তার জমিতে ভালো ফসল হয় না। অন্যদিকে তার পাশের জমির মালিক করিম মিয়ার ফসলের উৎপাদন ভালো হয়। আবু নাসের করিম মিয়ার কাছে তার ভালো ফসল উৎপাদনের কারণ জানতে চাইলেন। তিনি তাঁকে অণুজীব সার ব্যবহারের পরামর্শ দেন যা মসুর, খেসারী, মুগ, ছোলা প্রভৃতি ডাল ফসলের শিকড়ের গুটি থেকে তৈরি করা যায়।

  6. 6.

    "যদি অধিক ফলন চান সুষম মাত্রায় সার দেন"- এমন একটি পোস্টার দেখে রহমান মিয়া তার জমিতে যথেষ্ট সার ব্যবহার করতে চান না। তাই তিনি এবার বোরো ধানের জমিতে সার প্রয়োগ। ব্যবস্থা নিয়ে ভাবলেন। তিনি তার বন্ধু রফিকের কাছে কী পরিমাণ সার কখন জমিতে প্রয়োগ করতে হবে সে সম্পর্কে পরামর্শ চাইলেন। রফিক সাহেব তাকে বাংলালিংক ফোন হতে ৭৬৭৬ নম্বরে ফোন করে সার ব্যবস্থাপনা সম্পর্কে জানতে বললেন।

  7. 7.

    ফরিদ বন্যার সময় তার চাচার বাড়িতে যান। চারদিকে থৈ থৈ পানি। শাকসবজির গাছ মরে গিয়ে এর বাজার দাম চরমে উঠেছে। ফরিদকে তার চাচি ফুলকপির তরকারি ও বাঁধাকপির ভাজি দিয়ে ভ দিলেন। ফরিদ খুব আশ্চর্যান্বিত হয়ে চাচিকে বলে শীতকালের সবজি বর্ষাকালে কীভাবে এলো? চাচি বললেন সংরক্ষণ করে রাখা হয়েছে তাই।

  8. 8.

    শমসের মিয়া একজন আখ চাষী। তিনি এ বছর পূর্বের চাষকৃত আখের জমিতে আখ গাছের গোড়া থেকে পুনরায় আখ চাষ করেন। কিছুদিন পর তিনি লক্ষ করলেন কিছু গাছের পাতার শিরা বরাবর লম্বা দাগ। তিনি আক্রান্ত আখের কাণ্ড চিড়ে দেখলেন কান্ডের মধ্যে লম্বা লাল দাগের মাঝে সাদা দাগ। তিনি উপজেলা কৃষি কর্মকর্তাকে বিষয়টি অবগত করলে কর্মকর্তা তাকে উপযুক্ত রোগ দমন ব্যবস্থার কথা বললেন।

  9. 9.

    দৃশ্যকল্প-১: রেগে গেলে রফিকের হাত পা কাঁপে, কণ্ঠস্বর। বড় হয় এবং চোখ লাল হয়ে যায়।দৃশ্যকল্প-২: নিলা এবং আলো ৮ ঘণ্টা ভ্রমণ করে কক্সবাজার পৌঁছাল । নিলা ফ্রেশ হয়ে খাবার খেতে গেল কিন্তু আলো খাবার না খেয়েই ঘুমিয়ে পড়ল ।

  10. 10.

    দৃশ্যকল্প-১ঃদৃশ্যকল্প-২ঃ

  11. 11.

  12. 12.

  13. 13.

    দৃশ্যকল্প-১: ক্লাসে ১০ নম্বরের লিখিত পরীক্ষায় নীলা ২ ও মিথিলা ৬ নম্বর পায়। এটি নীলাকে খুবই হতাশ করে। নীলার আবেদনের প্রেক্ষিতে তার উত্তরপত্র পুনর্মূল্যায়ন করে দেখা যায় যে, সে বরাবর ২ নম্বর পেয়েছে। তাই সে দুশ্চিন্তায় ভোগে।দৃশ্যকল্প-২: 'X' কলেজের অধ্যক্ষ তার প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক প্রশিক্ষণ, ছাত্র শিক্ষক সম্পর্কের উন্নয়ন, শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি করে সাফল্য পেলেন।

  14. 14.

    দৃশ্যকল্প-১: ড. করিম তার প্রতিষ্ঠানে মানসিক রোগীদের স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করেন। তিনি মনে করেন আমাদের দেশে স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে মানসিক রোগীর সংখ্যা বাড়ছে।দৃশ্যকল্প-২ঃ

  15. 15.

    মিসেস সাবিনার তিনটি কন্যা সন্তান। বড় মেয়ের নাম সুমি, ২য় মেয়ের নাম রুমি এবং ৩য় মেয়ের নাম খুশি। বড় মেয়ে সুমির বৃদ্ধি বন্ধ হবার পর হঠাৎ তার হাত, পা, মুখ-মণ্ডল বৃদ্ধি পেল। এবং দেহের আকৃতি স্থূল হয়ে গেল। ২য় মেয়ের দাঁত দেরিতে উঠলো, সে প্রায়ই বলে তার হাতের ও পায়ের তালু ঝিমঝিম করে। অন্যদিকে ৩য় মেয়ে খুশির চেহারায় লাবণ্য ও বুদ্ধির ছাপ স্পষ্ট। সে বুদ্ধিমতি ও অনুভূতি প্রবণ।

  16. 16.

    দৃশ্যকল্প - ১ঃ রানা পূর্বের শিক্ষাকৃত বিষয়গুলোকে পুনরুৎপাদন করতে ব্যর্থ হচ্ছে।দৃশ্যকল্প-২ঃ