Combined Board রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, সিলেট বোর্ড ২০১৯

16টি প্রশ্ন

  1. 1.

  2. 2.

    আয়শা বেগম একজন গৃহিণী। তার কোনো আবাদি জমি নাই। সে হর্টিকালচার সেন্টার থেকে মাশরুম চাষের উপর প্রশিক্ষণ গ্রহণ করে। প্রশিক্ষণ নিয়ে সে তার বাড়িতে স্ট্র মাশরুম চাষ শুরু করে এবং উপযুক্ত পরিচর্যার মাধ্যমে পর্যাপ্ত মাশরুম উৎপাদন করে এবং সফলতা অর্জন করে।

  3. 3.

    জসীম উদ্দিনের এলাকায় খেজুর, তাল, লেবু খুব ভালো হয়। মধুপুরের আনারস খাওয়ার পর সেও ঐ জাতের আনারস চাষের চেষ্টা করে। কিন্তু আনারসের মান ও ফলন খুব কম হয়। জসীম উদ্দিন। তার এলাকার কৃষিবিদের পরামর্শক্রমে আনারস চাষে সফল হয়।[Note: খেজুর, তাল ক্ষারীয় মাটিতে ভালো জন্মে। লেবু অম্লীয় প্রকৃতির মাটিতে ভালো জন্মে। একই প্রকৃতির মাটিতে এই তিনটি ফসলের ভালো উৎপাদন সম্ভব নয় বলে প্রশ্নটি ত্রুটিযুক্ত।।

  4. 4.

  5. 5.

    মুন্সীগঞ্জ জেলায় গত বছর আলুর উৎপাদনে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। কৃষি কর্মকর্তার পরিদর্শনে দেখা যায় জলবায়ুর প্রভাবে আলুর উৎপাদন ব্যাহত হয়েছে। ঘন কুয়াশায় রোগের প্রাদুর্ভাব বাড়ার প্রেক্ষিতে কৃষি কর্মকর্তার পরামর্শে বেশকিছু। আধুনিক কলাকৌশল গ্রহণ করে। এর ফলে এ বছর কৃষক সাফল্যজনকভাবে আলুর ফলন পেয়েছে।

  6. 6.

    শমসের মিয়া একজন আখ চাষি। তিনি এ বছর তার পূর্বের চাষকৃত আখের জমিতে আখ গাছের গোড়া থেকে পুনরায় আখ চাষ করেন। কিছুদিন পর তিনি লক্ষ করলেন, কিছু গাছের পাতার শিরা বরাবর লম্বা দাগ। তিনি আক্রান্ত আখের কাণ্ড চিড়ে দেখলেন কাণ্ডের মধ্যে লম্বা লাল দাগের মাঝে সাদা দাগ

  7. 7.

    ‘ক' একজন কৃষক। পূর্বের তুলনায় ফসলের উৎপাদন অধিক হওয়ায় তিনি খুব খুশি। যথাসময়ে স্বল্প সুদে ঋণ পাওয়ায় তিনি স্থানীয় কৃষি ব্যাংকের ম্যানেজারকে ধন্যবাদ দেন। ম্যানেজার সাহেব 'ক' কে বলেন, অধিক ফসল উৎপাদনের পেছনে সরকারের ভূমিকাই মুখ্য। প্রান্তিক কৃষকদের কথা ভেবে সরকার ঋণের সুদের হার কমিয়েছে। বিগত দশকে সরকার দেশে ২৪টি শস্যখামার স্থাপন করেছে। ২০১৪-১৫ অর্থবছরে অপেক্ষাকৃত সুলভমূল্যে বিক্রীত সারের পরিমাণ ছিল ৪৭.৯১ লক্ষ মেট্রিক টন। কৃষি বিভাগ কর্তৃক চারা উৎপাদনেও বেশ সাফল্য ছিল। বর্তমানে সরকার ৬০ লক্ষ হেক্টর জমি সেচের আওতায় এনেছে। তথাপি-কৃষকের মনে উৎপাদন ব্যয় ও ন্যায্য দাম নিয়ে শঙ্কা রয়েছে।

  8. 8.

  9. 9.

    রাহা, রুমা ও বেলী সমুদ্রতীরে বেড়াতে গিয়েছে। সৈকতে কিছু ছেলে বল খেলছে। রাহার দৃষ্টি বলের দিকে। কিন্তু সাইরেনের শব্দে সে সমুদ্রে জাহাজের দিকে তাকাল। অন্যদিকে, রুমাকে সমুদ্রতীরের ঝাউগাছ, বিভিন্ন রঙের ফেস্টুন ও হাতি বিমোহিত করছে। কিন্তু বেলী সৈকতের দোকানগুলো দেখছে। কারণ তার জামা ও পুঁতির মালা কিনতে হবে ।

  10. 10.

    ৬ মাসের গর্ভবতী রহিমা রাসায়নিক পদার্থ উৎপাদনকারী কারখানায় কাজ করেন। সে তার গর্ভজাত সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তিত। অন্যদিকে তার ৭ বছরের সন্তান অর্ক বড় ভাইয়ের অভিন্ন যমজ সন্তানের সাথে পারিবারিক পরিবেশে বেড়ে উঠছে।

  11. 11.

  12. 12.

    দৃশ্যকল্প-১: ১৩/১৪ বছর বয়সি ইরাম তার শারীরিক বিভিন্ন পরিবর্তন বুঝতে পারে, যা দ্রুত দু-এক বছরের মধ্য সম্পন্ন হয়।দৃশ্যকল্প-২:

  13. 13.

  14. 14.

    আলেয়া ছেলেকে বারবার চেষ্টা করে 'ঋ' বর্ণটি শেখায় এবং সে স্কুলে বর্ণটি লিখতে পারে। আলেয়া কন্যা মিলিকে বিজ্ঞান পড়াতে গিয়ে লক্ষ করল অনেক বিষয় চর্চার অভাবে ভুলে গিয়েছে। মিলি। ভালো করে পড়লেও পরীক্ষায় ভালো লিখতে পারে না।

  15. 15.

    দৃশ্যকল্প-১: চাকরির সাক্ষাৎকারের সময় সোহানের প্রচুর ঘাম নিঃসৃত হয়, বুক ধড়ফড় করে এবং কণ্ঠ রোধ হয়ে আসে। দৃশ্যকল্প-২: রহমান ও মিজান অফিসের কাজে ঢাকা হতে চট্টগ্রাম যাচ্ছেন। রহমান মনে করেন অফিসের কাজ ঠিকমতো করলে তার পদোন্নতিসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে, তাই ৭/৮ ঘণ্টা ভ্রমণ শেষে চট্টগ্রাম পৌঁছে রহমান অফিসের কাজে ব্যস্ত থাকলেও মিজান খাবার খেয়ে হোটেলে বিশ্রাম নিচ্ছেন।

  16. 16.

    নবম শ্রেণিতে পড়ুয়া রবি হীনমন্যতায় ভোগে। আকারে ছোট হওয়ায় বন্ধুরা তাকে 'বাবু' বলে ডাকে। রবির বড় বোন নাহার ৭ মাসের গর্ভবতী। ডাক্তারের কাছে পরীক্ষা-নিরীক্ষা করার পর জানতে পারলো, তার এমন 'একটি হরমোনের স্বল্পতা আছে, যা সন্তান প্রসবে বিঘ্ন ঘটায়। রবির অপর বোন সুমি গলগন্ড রোগে ভুগছে।