ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ টেস্ট পরীক্ষা ২০২৫
22টি প্রশ্ন
- 1.
নগর, নগররাষ্ট্র ও সুনাগরিকের গুণাবলি সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার জন্য উচ্চ মাধ্যমিকে একটি বিশেষ বিষয় পাঠ্যসূচির আওতাভুক্ত করা হয়েছে। একজন নাগরিক হিসেবে শিক্ষার্থীদের অন্যান্য বিষয়ের সাথে এ বিষয়টি অধ্যয়নের গুরুত্ব অত্যধিক।
- 2.
জনাব রহমান একজন মানবাধিকার আইনজীবী। নারী ও শিশুদের অধিকার রক্ষায় তিনি বিশেষভাবে আইনি সহায়তা প্রদান করে থাকেন। নারী শ্রমিকদের সমান মজুরি ও কর্ম পরিবেশ সৃষ্টি, বেকার ও বৃদ্ধ বয়সে ভাতা পাওয়ার অধিকার নিয়ে তিনি উচ্চ আদালতে জোরালো ভূমিকা পালন করেন।
- 3.
জনাব কবির উচ্চ আদালতের একজন বিচারক। আদালতে একটি জটিল মামলার রায় প্রদান করতে গিয়ে বিদ্যমান আইনে কোনো সমাধান না পেয়ে নিজের প্রজ্ঞা ও বুদ্ধি অনুসারে বিচার কাজ সম্পন্ন করেন। ফলে নতুন আইনের সৃষ্টি হয়।
- 4.
মির্জাপুর গ্রামে আফজাল সাহেবের স্কুলে একটি ব্যতিক্রমধর্মী দোকান রয়েছে। দোকানিবিহীন এই দোকানে ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। ছাত্রছাত্রীরা প্রয়োজনীয় জিনিস কিনে উপরে লেখা মূল্য দেখে জিনিসের দাম পাশে রাখা বাক্সে রেখে দেয়। শিশুদের পড়াশোনার পাশাপাশি সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে আফজাল সাহেবের এই প্রচেষ্টা।
- 5.
অধ্যাপক শামসুর রহমান পেশাগত কাজে যুক্তরাষ্ট্র ও কানাডা গিয়েছিলেন। এসব দেশের নাগরিকদের সচেতনতা ও কর্তব্যবোধ দেখে তিনি মুগ্ধ হয়েছেন। তারা নাগরিকের মৌলিক অধিকার এবং মানবাধিকার সম্পর্কে সচেতন। শামসুর রহমান আশা করেন, একদিন পৃথিবীর সব দেশের মানুষই অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হবে।
- 6.
জনাব ফারুক বাংলাদেশের নাগরিক। রাষ্ট্রপ্রদত্ত সুযোগ-সুবিধা ভোগ করলেও রাষ্ট্রের প্রতি করণীয় সম্পর্কে তিনি অসচেতন। তিনি নির্বাচনে ভোটদানে অংশগ্রহণ করেন না। সম্প্রতি তিনি আইন ভঙ্গ করে তার প্রতিবেশীকে বিনা কারণে প্রহার করায় আদালতের মাধ্যমে শাস্তি ভোগ করেছেন।
- 7.
লেনিন ছিলেন সোভিয়েত ইউনিয়নের একজন জনপ্রিয় নেতা। তিনি অতি সহজেই তার প্রজ্ঞার মাধ্যমে জনগণকে আকৃষ্ট করতে পারতেন। বিশেষ করে তার বক্তব্য এবং ব্যক্তিত্ব জনগণকে ভীষণভাবে উজ্জীবিত ও অনুপ্রাণিত করত। তার নেতৃত্বে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের যাত্রা শুরু হয়।
- 8.
রাসেল ও মুশফিক একটি গণতান্ত্রিক দেশের নাগরিক। তারা দুইজন দুটি আলাদা সংগঠনের সাথে জড়িত। রাসেলের সংগঠনটি সবসময় রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে কাজ করে। অপরদিকে, মুশফিকের সংগঠনটি নিজেদের স্বার্থ নিয়ে কাজ করে থাকে এবং সরকারের সিদ্ধান্তকে নিজেদের অনুকূলে রাখার চেষ্টা করে।
- 9.
পৃথিবীর সব দেশের সরকারের একটি বিভাগ রয়েছে যে বিভাগটির মাধ্যমে জনগণের মৌলিক অধিকার ভোগ ও ন্যায়বিচার নিশ্চিত হয়। কিন্তু সুসাং-এর দেশে এটি সম্পূর্ণ নির্বাহী বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত। ফলে তারা তাদের দেশে ন্যায়বিচার কমই পায়।
- 10.
মনসুরপুর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেলে মনসুরপুর থানার ওসি কামরুল ইসলাম অভিযুক্তকে গ্রেপ্তার করেন। জেলা জজ আব্দুল আজীজ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত ডাক্তারকে শাস্তি প্রদান করেন।
- 11.
আলম বাংলাদেশের নাগরিক। সে জানে ৫২-এর ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালির ঐক্যবদ্ধতার সূত্রপাত। ভাষার দাবিকে প্রতিষ্ঠিত করার জন্যে তার পূর্বসূরিরা রক্ত দিয়েছে। ভাষা আন্দোলনের চেতনাই স্বাধীনতার মূলমন্ত্র।
- 12.
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ. আই' বিজ্ঞানী জেফ্রি হিনটন তথ্যপ্রযুক্তির এই খাতকে উন্নত করতে প্রচুর মেধা ব্যয় করেন। আর এটি বাস্তবে প্রয়োগের ক্ষেত্রে এখন প্রযুক্তি কোম্পানিগুলো হুমড়ি খেয়ে পড়েছে।
- 13.
দৃশ্যকল্প-১: প্রকৃত জ্ঞান অর্জনের আবশ্যিক পদ্ধতি প্রদানকারী প্রারম্ভিক বিজ্ঞান হচ্ছে যুক্তিবিদ্যা।দৃশ্যকল্প-২: সঠিক যুক্তি থেকে ভ্রান্ত যুক্তির পার্থক্যকারী নিয়মসমূহের আলোচনা হচ্ছে যুক্তিবিদ্যা।
- 14.
ফাহিম বলল, যতই বয়স বাড়ছে আমাদের আয়ু ততই কমছে। এ কথা শুনে আরমান বলল, আমি কিন্তু এ কথার সাথে সম্পূর্ণ একমত নই।
- 15.
১ম দৃষ্টান্ত: এশিয়া হয় বৃহত্তম মহাদেশ।২য় দৃষ্টান্ত: গরু চতুষ্পদ প্রাণী।৩য় দৃষ্টান্ত: যদি পড়ালেখা কর তাহলে ভালো ফল পাবে।
- 16.
দৃষ্টান্ত: ১-সব কুমার হয় অবিবাহিতদৃষ্টান্ত: ২- কোনো ঘোড়া নয় মানুষ তবে কিছু ঘোড়া হয় সাদা।
- 17.
রফিক সাহেব ক্লাসে বলেন, প্রাণীকে আমরা মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীতে ভাগ করতে পারি। তবে প্রাণীকে আবার মানুষ ও অমানুষেও ভাগ করা যায়।
- 18.
প্রথম দৃষ্টান্ত: রওনক সাহেব মন্ত্রিত্বের দায়িত্ব খুব ভালোভাবেই পালন করছেন।দ্বিতীয় দৃষ্টান্ত: কিছু মানুষ সৎ।তৃতীয় দৃষ্টান্ত: কাজী নজরুল ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন।
- 19.
সব মনীষী হন অধ্যবসায়ী।আল রাযী ছিলেন একজন মনীষী।সুতরাং তিনি ছিলেন একজন অধ্যবসায়ী।
- 20.
নবী স্যার একটি বেঞ্চের দুই মাথায় ইকরাম ও শিহাবকে বসতে বলেন। কিন্তু পরে পাঠদানের সুবিধার জন্য ইকরামকে শিহাবের জায়গায় এবং শিহাবকে ইকরামের জায়গায় স্থানান্তর করেন। অন্যদিকে, পান্থ স্যার বলেন, সব মানুষ অমর তাই আমরা বলতে পারি, কোনো মানুষ নয় অমর।
- 21.
মাহমুদ সাহেব বলেন, এই বইটি টেবিলের উপর। টেবিলটি মাটির উপর। তাই বলা যায়, বইটি মাটির উপর। অন্যদিকে, আসিফ সাহেব বললেন, সব মানুষ হয় মরণশীল; সব কবি হন মানুষ তাই সব কবি মরণশীল।
- 22.
হিমেল ও আসিফ কথা বলছে। হিমেল: প্রকৃতির সবকিছুই নিয়মের অনুসরণ করে চলছে। আসিফ: পড়ালেখা না করে ভালো ফলাফল করা যায় না এটা যেমন সত্য তেমনি এটাও সত্য, খাবার না খেলে খিদে মেটে না।