Jagannath University জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ ইউনিট ভর্তি পরীক্ষা ২০১৮-২০১৯

24টি প্রশ্ন

  1. 1.

    x = 1,y = x- 2 এবং y² = x রেখাত্রয় দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর।

  2. 2.

    lim⁡x→0tan⁡x−sin⁡xsin⁡3x\lim_{x \to 0} \frac{\tan{x} - \sin{x}}{\sin^{3}{x}} এর মান নির্ণয় করো।

  3. 3.

    3P এবং 2P মানের দুইটি বলের লব্ধি R, প্রথম বলটির মান দ্বিগুণ বাড়লে লব্ধির মান ও দ্বিগুণ হয়। বলদ্বয়ের অন্তর্গত কোণের মান নির্ণয় করো।

  4. 4.

    যদি বাস্তব সংখ্যার একটি উপসেট (Subset) S = {x : 3x2 - 7x + 2 < 0} হয়, তবে supS নির্ণয় কর।

  5. 5.

    1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলি হতে একটি সংখ্যা দৈব উপায়ে নেয়া হলে সংখ্যাটি 3 অথবা 5 এর গুণিতক হবার সম্ভাবনা নির্ণয় করো।

  6. 6.

    x=2/3 হলে, (1+x)21/2 রাশিটির বিস্তৃতিতে বৃহত্তম পদটির সাংখ্যিক মান নির্ণয় করো।

  7. 7.

    ভাইরাস, ভিরিয়ন ও ভিরয়েড বলতে কি বুঝ? ডেঙ্গুজ্বরের কারণ ও লক্ষণসমূহ লিখ।

  8. 8.

    Mollusca ও Arthropoda পর্বের 5 টি করে বৈশিষ্ট্য লিখ।

  9. 9.

    একটি স্নায়ুকোষের গঠন, চিত্রসহ বর্ণনা করো।

  10. 10.

    বংশগতি ও প্রকরণ বলতে কি বুঝ? মানব কল্যাণে জীনতত্ত্বের ভূমিকা আলোচনা করো।

  11. 11.

    সবাত শ্বসনে উৎপন্ন মোট শক্তি টেবিল আকারে হিসাব করে দেখাও।

  12. 12.

    কৃত্রিম উপগ্রহ কী? কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয় করো।

  13. 13.

    একটি সরল দোল গতির সমীকরণ y= 20 sin (10t - π/6) এর কম্পাঙ্ক, সর্বাধিক সরণ, গতিবেগ ও ত্বরণ নির্ণয় করো।

  14. 14.

    (1,−1,1)(1,-1,1) অবস্থানে A⃗=3xyz3+2xy2−x3y2z\vec{A} = 3 x y z^{3} + 2 x y^{2} - x^{3} y^{2} z এর ডাইভারজেন্স নির্ণয় করো।

  15. 15.

    একটি তরঙ্গের দুটি বিন্দুর দশা পার্থক্য π2\frac{\pi}{2} হলে পথ পার্থক্য কত?

  16. 16.

    হাইড্রোজেন পরমাণুর ground state এবং first excited state এর শক্তি eV এককে বের করো।

  17. 17.

    কম্পটন বিক্ষেপন কী?

  18. 18.

    pH বলতে কি বুঝ? pH স্কেল 0 থেকে 14 পর্যন্ত কেনো? বাফার দ্রবণ কিভাবে pH নিয়ন্ত্রণ করে?

  19. 19.

    তরঙ্গদৈর্ঘ্য কাকে বলে? তড়িৎচুম্বক বর্ণালির বিভিন্ন নাম ও তাদের তরঙ্গদৈর্ঘ্য লিখ।

  20. 20.

    বাফার দ্রবণ বলতে কি বুঝ? ক্ষারীয় বাফার দ্রবণের pH কিভাবে নিয়ন্ত্রণ করে উল্লেখ করো।

  21. 21.

    IR বা অবলোহিত বর্ণালি বলতে কি বুঝ? চিকিৎসা ক্ষেত্রে IR রশ্মির ব্যবহার উল্লেখ করো।

  22. 22.

    গ্যাসের ক্ষেত্রে V বনাম P, V বনাম P-1 এবং PV বনাম P সংক্রান্ত  সমোষ্ণ লেখচিত্র অংকন করো।

  23. 23.

    যৌগগুলির গাঠনিক সংকেত লিখ। ক) Pent-3-en-1-yneখ) 3-hydrox-2-methyl butanolগ) Cyclohexanoneঘ) Sis-1,2-dymithael cyclopropane

  24. 24.

    2 টি ছত্রাকজনিত ও 2 টি ব্যাকটেরিয়াজনিত উদ্ভিদ রোগের নাম, পোষক ও প্যাথোজেনের বৈজ্ঞানিক নাম লিখ।