জীববিজ্ঞান ২য় পত্র • জিনতত্ত্ব ও বিবর্তন • Jagannath University • জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ ইউনিট ভর্তি পরীক্ষা ২০১৮-২০১৯

জীববিজ্ঞান ২য় পত্র প্রশ্ন

বংশগতি ও প্রকরণ বলতে কি বুঝ? মানব কল্যাণে জীনতত্ত্বের ভূমিকা আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা

(4)
বংশগতি (Heredity): যে প্রক্রিয়ায় জনিতৃ জীবের বৈশিষ্ট্য জনন কোষের মাধ্যমে পরবর্তী বংশধরে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে।

প্রকরণ (Variation): একই প্রজাতির জীবের মধ্যে বা জনক ও সন্তানের মধ্যে যে বৈসাদৃশ্য দেখা যায় তাকে প্রকরণ বলে।

মানব কল্যাণে জিনতত্ত্বের ভূমিকা:
১. কৃষিতে: জিনগত প্রযুক্তি ও সংকরায়ণের মাধ্যমে উচ্চফলনশীল, রোগ ও পোকা প্রতিরোধী ফসল উদ্ভাবন (যেমন Bt বেগুন, গোল্ডেন রাইস)।
২. চিকিৎসায়: জিন থেরাপির মাধ্যমে বংশগত রোগের চিকিৎসা এবং জেনেটিক কাউন্সেলিং দ্বারা ঝুঁকি নির্ণয়।
৩. ওষুধ উৎপাদনে: রিকম্বিন্যান্ট DNA প্রযুক্তিতে ইনসুলিন, ইন্টারফেরন, বৃদ্ধি হরমোন ও টিকা উৎপাদন।
৪. ফরেনসিক বিজ্ঞানে: DNA ফিঙ্গারপ্রিন্টিং দ্বারা অপরাধী শনাক্তকরণ ও পিতৃত্ব নির্ণয়।
৫. প্রাণী উন্নয়নে: কৃত্রিম প্রজনন ও ক্লোনিংয়ের মাধ্যমে উন্নত জাতের গবাদিপশু উৎপাদন।
৬. পরিবেশে: জেনেটিক্যালি পরিবর্তিত অণুজীব দ্বারা তেল দূষণ ও বর্জ্যের জৈব অপসারণ।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন