Combined Board রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, যশোর, বরিশাল, সিলেট, ময়মনসিংহ বোর্ড ২০২৩

27টি প্রশ্ন

  1. 1.

    জনাব মনির সাহেব ও তার স্ত্রী এবং দুই ছেলে-মেয়ে নিয়ে ছোট সংসার। মেয়ে কলেজে পড়ে কিন্তু পর্দার সাথে চলাফেরা করে না। ছেলে সকালে মসজিদে কুরআন শিখতে যায়। ইতিমধ্যে মনির সাহেব ছেলেকে বললেন, তোমার ইংরেজি ও অংক বিষয়ে প্রাইভেট পড়তে হবে। কুরআন শেখার দরকার নেই।

  2. 2.

    জনাব রশিদ সাহেবের বেশভূষায় পরিপূর্ণ সুন্নতের অনুসারী হিসেবে গণ্য করা হয়। তিনি প্রত্যহ পাঁচ ওয়াক্ত নামায আদায়সহ ধর্মীয় সকল বিধি-নিষেধ মেনে চলেন। এমনকি সন্তানদের শালীনভাবে চলার তাগিদ করেন। এছাড়াও সন্তানদের ছোটবেলায় কুরআন শিক্ষাসহ ধর্মীয় মৌলিক জ্ঞান শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন।

  3. 3.

    আজিম ও সজিব দ্বাদশ শ্রেণির ছাত্র। সজিব নিয়মিত নামায আদায় করে এবং অসৎ সঙ্গ এড়িয়ে চলে। কিন্তু আজিম কলেজ থেকে বাড়ি আসার পর প্রতিবেশী কিছু, বখাটে ছেলেদের সাথে মিশে নেশায় জড়িয়ে পড়ে। বিষয়টি সজিব জানতে পেরে আজিমকে বলল, • "সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সজো সর্বনাশ"।

  4. 4.

    আকিমুল একজন গরিব রিকশাচালক। স্ত্রী পুত্র সন্তানসহ তার ছোট সংসার। তিনি সারাদিন রিকশা চালিয়ে যা উপার্জন করেন তা দিন শেষে নেশার আড্ডায় বসে সর্বস্ব শেষ করে খালি হাতে বাড়ি ফেরেন। অপরপক্ষে তার বাল্যবন্ধু রফিক অফিসের দারোয়ান। চাকরির শেষে তার পেনশনের সমস্ত টাকা বাংলাদেশের এমন একটি রাষ্ট্রীয় ব্যাংকে রেখেছেন যা শরিয়ত মোতাবেক পরিচালিত।

  5. 5.

    রসুলপুর একটি ঘনবসতি এলাকা। বর্তমানে এলাকায় প্রায় সময় বিভিন্ন অলিতে- গলিতে, রাস্তায় অহরহ ছিনতাই, পকেটমার, চাঁদাবাজি ইত্যাদি বেড়েই চলেছে। সাধারণ মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে ভয় পায়। এ ব্যাপারে জনাব আ. রহিম ও রফিক সাহেবের মধ্যে কথাবার্তার এক পর্যায়ে রফিক সাহেব বললেন, সমাজে ভালো কাজের আদেশ ও অসৎ কাজে বাধা না থাকলে সামাজিক অবক্ষয় নেমে আসে।

  6. 6.

    মালেক ও লিটন একই এলাকার বাসিন্দা। মালেক জন্মগতভাবে রোগাক্রান্ত, শারীরিক ও মানসিকভাবে ভারসাম্যহীন। তাই সমাজের বিভিন্ন লোক বিভিন্ন সময় তাকে সাহায্য- সহযোগিতা করেন। অপরপক্ষে লিটন কোনো কাজের নিয়মনীতির তোয়াক্কা করেন না।পেশিশক্তির প্রভাব খাটিয়ে তার অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে ফায়দা হাসিল করে।

  7. 7.

    জনাব মারুফ ছাত্রজীবন থেকেই রাস্তার দুপাশে এবং যেখানে খালি জায়গা পান সেখানেই গাছের চারা রোপণ করেন। পক্ষান্তরে জনাব আলেক ঐ অঞ্চলে একটি ইট ভাটা চালু করে ঐ অঞ্চলের গাছ কেটে ভাটার জ্বালানি হিসেবে ব্যবহার করেন। এতে একদিকে গাছপালা ও বন উজাড় হচ্ছে অপরদিকে দূষিত ধোঁয়ায় জনজীবন বিপন্ন হচ্ছে।

  8. 8.

    বারেক মিয়া একজন ব্যবসায়ী। প্রতিবছর নির্দিষ্ট সময়ে সম্পদের হিসাব করে শরিয়ত নির্ধারিত খাতসমূহে বিতরণ করেন। অপরপক্ষে আমির হোসেন একজন কৃষক। তিনি যত্ন সহকারে জমিতে ফসল আবাদ করেন। ফসল ঘরে ওঠার সাথে সাথেই ফসলের নির্ধারিত একটি অংশ বায়তুল মালে জমা দেন।

  9. 9.

    আবিদ সাহেব একজন গরিব কৃষক। তিনি অনেক কষ্টে উপার্জন করে জীবনযাপনের চেষ্টা করেন। তার প্রতিবেশী রাজিব সাহেব একজন বড় ধরনের ব্যবসায়ী। তিনি অসং উপায় অবলম্বন করে অনেক সম্পদের মালিক হয়েছেন।

  10. 10.

    জনাব শাহজাহান সাহেব একজন চাকুরিজীবী। তিনি অফিসে যাবার আগে বৃদ্ধা মাতার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং স্ত্রীকেও সকলকে দেখাশোনার ব্যাপারে পরামর্শ দিয়ে যান। কিন্তু স্ত্রী রহিমা বেগম স্বামীর কোনো পরামর্শ মানে না, এমনকি তার স্বামীর পরিবারের কোনো সদস্যের সাথে ভালো ব্যবহারও করে না।

  11. 11.

    শামীম সাহেব একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা। অফিসের কাজে নিজ সরকারি গাড়ি ব্যবহার করলেও পারিবারিক প্রয়োজনে সরকারি গাড়ি ব্যবহার করেন না। তিনি মনে করেন, এ ব্যাপারে কেউ কিছু না বললেও রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার, আত্মসাৎ ও সম্পদ বিনষ্ট করা জঘন্য অপরাধ। অপরপক্ষে আলমগীর সাহেব অন্যায়কে কখনও প্রশ্রয় দেন না। নিয়মনীতির বাইরে কোনো কাজ করা পছন্দ করেন না। তিনিজীবনের প্রতিটি ক্ষেত্রে- কথাবার্তা, কাজ-কর্ম, আচার-আচরণ, লেনদেন, ভোগ-বিলাসে ন্যায়-নীতি ও সুবিচার প্রতিষ্ঠা করেন।

  12. 12.

    রিমনের বাবা-মা ও ভাই উচ্চশিক্ষিত। রিমন ও তার পরিবারের সবাই রুটিন-মাফিক জীবন যাপন করে। তার লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া। সে পাঠ্যবইয়ের পাশাপাশি অনেক বই পড়ে, দৈনিক পত্রিকা পড়ে। তার সহপাঠী জিসান তাকে হিংসা করে। জিসান লেখাপড়া করতে চায় না। রিমন জিসানকে ভালোভাবে পড়াশোনা করার পরামর্শ দেয়। কিন্তু জিসান তাকে উপহাস করে। রিমন বলে, “মূল্যবোধের বিকাশ হঠাৎ করে হয় না। শৈশব থেকেই লালন করতে হয়।”

  13. 13.

    অধ্যক্ষ জামান সাহেব তাঁর কলেজের পুনর্মিলনী অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিলেন। অনুষ্ঠানে কী কী কাজ করতে হবে, কাকে কোন কাজের দায়িত্ব দেবেন, কোন খাতে কত টাকা খরচ করবেন—এসব কিছু আগে থেকেই চিন্তাভাবনা করে রাখলেন। কাজের দায়িত্ব ভাগ করে দিয়ে কাজের তদারকিও করলেন। অবশেষে সবার কাজের ভালো-মন্দ যাচাই করলেন।

  14. 14.

    মধ্যবিত্ত পরিবারের কলেজ পড়ুয়া মেয়ে শিউলী। সে অবসর সময়ে গৃহের পরিত্যক্ত বিভিন্ন দ্রব্য কাজে লাগিয়ে গৃহসজ্জার উপকরণ তৈরি করে। গৃহের প্রতিটি কোণে তার সৃজনশীলতার ছোঁয়া রয়েছে। শিউলীর তৈরি সরঞ্জামে সজ্জিত এই গৃহ যে কোনো অভিজাত সজ্জায় সজ্জিত গৃহকেও হার মানায়।

  15. 15.

    জামান সাহেব প্রতিমাসে সংসার খরচ থেকে কিছু অর্থ সঞ্চয় করেন এবং সঞ্চিত অর্থ তিনি বিনিয়োগ করেন। ফলে কয়েক বছর পর সঞ্চিত অর্থের পরিমাণ অনেক বেড়ে যায়। হঠাৎ তার স্ত্রী অসুস্থ হয়ে পড়লে সেই সঞ্চিত অর্থ থেকে ব্যয় করে স্ত্রীকে সুস্থ করে তোলেন। তার মতে, “সঞ্চয়ই দুর্দিনের বন্ধু।”

  16. 16.

    সোমা ও দীপা বান্ধবী মিলে একটি বুটিক শপ পরিচালনা করেন। সোমা কয়েকটি এক রঙ্গা শাড়ীতে নকশা এঁকে নকশাগুলো মোম দিয়ে ঢেকে তা রং এর দ্রবণে ডুবিয়ে বস্ত্র অলংকরণের ব্যাপারে দুজন কর্মীকে কাজ বুঝিয়ে দিচ্ছেন। বস্ত্র ও পরিচ্ছদ বিষয়ে অভিজ্ঞ দীপা তাদের কাজে কিছু পরামর্শ যোগ করলেন, যেন শাড়ীগুলো যথেষ্ট রুচিসম্মত ও ফ্যাশনেবলও হয়। দীপা বলেন, স্টাইল ফ্যাশনের উপর নয় বরং ফ্যাশনই স্টাইলের উপর নির্ভরশীল।

  17. 17.

    নিচের উদ্দীপকটি লক্ষ্য করো:
    A: মসলিনের উত্তরসূরী
    B: তন্তুর রাণী। কোকুন পোকা থেকে তৈরি
    C: স্বদেশী আন্দোলনের সাথে জড়িত

  18. 18.

  19. 19.

  20. 20.

    'ক' দেশটি ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করেছে। দেশটির দক্ষিণে বঙ্গোপসাগর এবং তিনদিকে 'খ' দেশের স্থলভাগ দ্বারা বেষ্টিত।

  21. 21.

    'ক' দেশটি জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে ৮ম অবস্থানে রয়েছে। এই দেশের তথ্য অনুসারে-প্রেক্ষাপট-১ : প্রতি বর্গ কিলোমিটারে ১২৬৫ জন বাস করে।প্রেক্ষাপট-২: প্রতি হাজারে ১৮ জন শিশু জন্মায়।প্রেক্ষাপট-৩ : মোট জনসংখ্যার ৬৬% কর্মক্ষম ও ৪৪% নির্ভরণশীল জনগোষ্ঠী রয়েছে।

  22. 22.

  23. 23.

    'ক' ফসলটি নাতিশীতোষ্ণ প্রেইরী অঞ্চলে অধিক উৎপাদিত হয় কিন্তু 'খ' ফসলটির কাণ্ড হতে রস বের করা হয় যা অন্য একটি শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়।

  24. 24.

  25. 25.

  26. 26.

  27. 27.