Combined Board ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বোর্ড ২০২৫
19টি প্রশ্ন
- 1.
জনাব জহিরুল ইসলাম তার ছেলেকে বিশ্ববিদ্যালয়ে এমন একটি বিষয়ে ভর্তি করেছেন, যে বিষয়ে লেখাপড়া করে সে উন্নত চরিত্রের অধিকারী হবে। জীবনের সকল পর্যায়ে ইসলামের দিক নির্দেশনা, তাওহিদ, রিসালাত ও আখিরাতের পরিপূর্ণ জ্ঞান লাভ করতে পারবে। অপরদিকে, জনাব খায়রুল ইসলাম তার চার বছর বয়সী ছেলেকে এমন প্রতিষ্ঠানে ভর্তি করতে চান, যে প্রতিষ্ঠানটি সাধারণত মসজিদের বারান্দায়, বৈঠকখানায়, বাড়ির আঙিনায় গড়ে ওঠে। সেখানে শিশুদের ওজু,গোসল ও আদব-কায়দা শিক্ষা দেয়া হয়।
- 2.
জনাব তছির উদ্দীন ও জনাব বশির উদ্দীন মুদি দোকানদার। জনাব তছির উদ্দীন সঠিকভাবে পণ্য ওজন দিয়ে বিক্রি করেন। ভালোমানের পণ্যের সাথে নিম্নমানের পণ্যের মিশ্রণ করেন না। অবৈধ কোনো পণ্য বিক্রিও করেন না। তিনি শরিয়তসম্মত পন্থায় ব্যবসা-বাণিজ্য করেন। অপরদিকে, বশির উদ্দীন অধিক মুনাফা লাভের আশায় ভালোমানের দ্রব্যের সাথে নিম্নমানের দ্রব্য মিশ্রিত করে চড়া দামে বিক্রি করেন। পণ্যের গুণগত মান বিকৃত করে ক্রেতার নিকট বিক্রি করেন ও ওজনেও কম দেন। মাঝে মাঝে অবৈধ পণ্যও বিক্রি করেন।
- 3.
হাফিজ ও শহীদ দ্বাদশ শ্রেণির ছাত্র। নিজ এলাকার পরিবেশ, গাছপালা, নদ-নদী, পাহাড়-পর্বত, মাঠ-ঘাট হাফিজের মনকে আকর্ষণ করে। সে বিদেশি পণ্য পরিহার করে, দেশি পণ্য ব্যবহার করে। অপরদিকে, শহীদ মেয়েদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে। তাদেরকে হেয় ও ঘৃণা করে। সে মনে করে -মেয়েদের কারণেই পরিবারে অশান্তির সৃষ্টি হয়। তাদের লেখাপড়া করারও কোনো প্রয়োজন নেই
- 4.
জনাব রায়হান গার্মেন্টসের মালিক। তিনি আট বছরের ছেলেকে শ্রমিক হিসেবে তার কারখানায় নিয়োগ দিয়েছেন। বড় বড় কাপড়ের বেল তার মাথায় নিয়ে বহন করার দায়িত্ব দিয়েছেন। যা তার পক্ষে বহন করা অসম্ভব। অপরদিকে, শফিকের জন্ম থেকেই একখানা পা নেই। তার এলাকারই বড় ভাই জনাব মারুফ একজন শিল্পপতি। তিনি শফিককে নিয়মিত দেখাশোনা করেন এবং তার সংসারের খরচ চালানোর জন্য প্রত্যেক মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করেন।
- 5.
আব্দুর রকিব ও জালাল উদ্দীন একই এলাকার বাসিন্দা। দুজনের আলাপ চারিতার একপর্যায়ে আব্দুর রকিব বলল, আমি এমন একটি পরিবার দেখেছি, যে পরিবার স্নেহ, মায়া-মমতা, আদব-কায়দা ও চরিত্র গঠনে ভূমিকা পালন করে। যেখানে সব মানবীয় গুণের প্রশিক্ষণ দেয়া হয়। একথা শুনে জালাল উদ্দীন বলল, ঐ পরিবারে বড় ভাই ছোট বোনকে লেখাপড়া ও মানবিক মূল্যবোধ শিক্ষা দেয় এবং বোন ও ভাইকে শ্রদ্বা ও সম্মান করে।
- 6.
জনাব তাওফিকুর রহমান দু'সন্তানের জনক। তিনি ছেলে-মেয়েদের ছোট বেলা থেকেই আদব-কায়দা, কুরআন-হাদিস, আমল-আকিদা ও নৈতিক চরিত্র গঠনের শিক্ষা দিয়েছেন। তিনি তার সন্তানদেরকে আদর্শ মানব হিসেবে গড়ে তোলার জন্য লেখাপড়াসহ সকল ব্যয়ভার বহন করেন। অপরদিকে, তার বন্ধু রোহান সাহেব একজন ব্যাংকার। তিনি অফিসের কাজ শেষ করে বাড়িতে ফিরে দেখলেন, তার স্ত্রী অসুস্থ। তিনি দ্রুত স্ত্রীকে হাসপাতালে ভর্তি করলেন এবং নিজ হাতে সেবা-শুশ্রুষা করলেন।
- 7.
জনাব কাইয়ুম সাহেব দীর্ঘদিন অসুস্থ হয়ে বিছানায় রয়েছেন। তার স্ত্রী আসমা নিজ হাতে তাকে সময়মত খাওয়ানো, গোসল করানো ও অন্যান্য সেবা-শুশ্রুষা করেন। এতে তিনি কষ্টবোধ করেন না। অন্যদিকে, জনাব মোশাররফ হোসেনের একমাত্র ছেলে জীম লেখাপড়া শেষ করে, শহরে একটা প্রতিষ্ঠানে চাকুরিরত আছে। জীম প্রতিনিয়ত বৃদ্ধ পিতা-মাতার খোঁজ-খবর নেয় এবং প্রতি সপ্তাহে গ্রামের বাড়িতে যেয়ে খাবার, ঔষধ এবং অন্যান্য সকল ব্যবস্থাপনা করে আসে।
- 8.
নিজাম ও ইখলাস দু'বন্ধু। নিজাম বলল, বন্ধু আমি গত সপ্তাহে এমন একটি দেশ ভ্রমণ করে এসেছি, যে দেশের সমাজ ব্যবস্থায় অধিকাংশ মানুষ এক আল্লাহর নির্দেশ মোতাবেক জীবন যাপন করে এবং তারা ন্যায়বিচার ও ইনসাফের উপর প্রতিষ্ঠিত। অন্যদিকে, ইখলাস বলল, ঐ সমাজে ভাই-বোন, দাদা-দাদি, নানা-নানি ও অন্যান্য আত্মীয়-স্বজন তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হয় না।
- 9.
জনাব এরফান আলী সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি। তিনি প্রতিনিয়ত তার বাড়ির আশপাশের মানুষদের খোঁজ-খবর নেন। অনাহারির বাড়িতে খাবার-দাবার পৌঁছে দেন এবং কেউ অসুস্থ হলে তার সেবাযত্ন করেন। অপরদিকে, তার বন্ধু আব্দুল আলিম একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও মোটা অংকের অর্থের বিনিময়ে অযোগ্য প্রার্থীকে চাকুরি দেন।
- 10.
জনাব আব্দুল বারী প্রতি রমজান মাসে তার সমুদয় সম্পদ হিসেব করে, সম্পদের একটি নির্দিষ্ট অংশ শরিয়ত নির্ধারিত খাতসমূহে প্রদান করেন, যাকে ইসলামের সেতুবন্ধন বলে। অন্যদিকে, জনাব ফজলুল হক এ বছর প্রাকৃতিকভাবে জমি চাষ করে ভালো ফসল পেয়েছেন। তিনি ফসল কেটে ঘরে তোলার সময় সমুদয় ফসলের একটা অংশ শরিয়ত নির্ধারিত খাতসমূহে বণ্টন করে দিয়েছেন।
- 11.
ইসলামপুর গ্রামের মানুষ ইসলামের সুমহান আদর্শের ভিত্তিতে তাদের মাঝে পারস্পরিক সীমাহীন ভালোবাসা ঐক্য-সংহতি ও নিঃস্বার্থ আত্মত্যাগের এক অভূতপূর্ব হৃদ্যতার সৃষ্টি করেছে। যেন তারা সবাই মিলে এক দেহ এক প্রাণ। ঐ গ্রামেরই বাসিন্দা আবুল কাশেম একদিন বনের পাশের রাস্তা দিয়ে হাঁটছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন, দু'টি পাখির ছানা বাসা থেকে গাছের নিচে মাটিতে পড়ে আছে। তিনি ছানা দু'টিকে ঐ বাসায় রেখে নিজের কাজে চলে গেলেন।
- 12.
দৃশ্যকল্প-১: নিলয় ও তার বন্ধু রবিনের ভবিষ্যৎ পরিকল্পনা ভিন্ন হলেও দুজনই খুব নিষ্ঠাবান। তারা অন্যায়কে প্রশ্রয় দেয় না। এই গুণ তারা পরিবার ও সমাজ থেকে অর্জন করেছে।
দৃশ্যকল্প-২: বাড়ি তৈরি করা → সঞ্চয়ের দূরদর্শিতা থাকা → বাজেট তৈরি করে চলা - 13.
দৃশ্যকল্প-১: মারিয়া মাসিক আয়ের অর্থ ব্যয়ের পূর্বে খাতগুলোকে গুরুত্ব দিয়ে থাকেন। যার ফলে তিনি কিছু অর্থ সঞ্চয় করতে পারেন।
দৃশ্যকল্প-২: হাসান সাহেব তার বাড়িভাড়া থেকে প্রাপ্ত অর্থ সংসার পরিচালনার কাজে ব্যয় করেন। অপরদিকে চাকরিজীবী রুবিনা, পরিবারের সকলের জন্য পোশাক ক্রয় করেন। সকলেই নতুন পোশাক পেয়ে খুশি হন। এটি দেখে রুবিনার মন আনন্দে ভরে ওঠে। - 14.
[ছক-১]: • মাইক্রোওভেনে খাবার গরম করা • পর্যাপ্ত আলো বাতাসপূর্ণ স্থানে কাজ করা
[ছক-২]: • দীর্ঘসময় কাজ করে পরিশ্রান্ত হয়ে পড়ে • শরীরে ল্যাকটিক এসিড উৎপন্ন হয়
[ছক-৩]: • পরীক্ষার প্রস্তুতি আশানুরূপ না থাকা • কাজের উপযোগী যন্ত্রপাতির অভাব - 15.
দৃশ্যকল্প-১: রাহাত সাহেব বাড়ি তৈরির জন্য ব্যাংক থেকে শর্ত সাপেক্ষে অর্থ গ্রহণ করেন।
দৃশ্যকল্প-২: সুরাইয়া বেগম অবসর যাওয়ার পর প্রতিষ্ঠান থেকে পেনশনের টাকা উত্তোলন করেছেন। তিনি অর্ধেক টাকা দিয়ে খাবারের দোকান দেন। বাকি টাকা দিয়ে এমন একটি পদ্ধতি বেছে নেন যা থেকে প্রাপ্ত মুনাফা দিয়ে তিনি পারিবারিক ব্যয় নির্বাহ করেন। - 16.
[ছক-১]: বিদেশি কাপড় বর্জনে সহায়ক , সকল ঋতুতে পরিধানযোগ্য[ছক-২]: পান চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ[ছক-৩]: জুম চাষের মাধ্যমে জীবন ধারা
- 17.
দৃশ্যকল্প-১: পাপিয়া মেয়ের জন্মদিনে নেটের লেস, কুচি ব্যবহার করে চমৎকার ফ্রক তৈরি করে সকলের প্রশংসা অর্জন করে।
দৃশ্যকল্প-২: রেহনুমা সবসময় যুগোপযোগী পোশাকে আকৃষ্ট হয়, যা অর্থনৈতিক উন্নয়নেও প্রভাব বিস্তার করে। অপরদিকে শান্ত স্বভাবের লিনা সব অনুষ্ঠানে তাঁতের শাড়ি পরিধান করে যা তাকে আলাদা সত্ত্বা দেয়। - 18.
দৃশ্যকল্প-১: ব্যবহারিক ক্লাসে শিক্ষক সেলিনা বেগম শিক্ষার্থীদের মোম দিয়ে নকশা করে রং এর দ্রবণে ডুবিয়ে বস্ত্র রঞ্জিত করা শেখালেন।
দৃশ্যকল্প-২: মুদাবা বাণিজ্য মেলা থেকে সুতা দিয়ে বেঁধে রং করা পোশাক ক্রয় করেন। অন্যদিকে নাফিসা কাঠের নকশায় রং লাগিয়ে ছাপ দেওয়া একটি শাড়ি ক্রয় করেন। - 19.