Combined Board ঢাকা, দিনাজপুর বোর্ড ২০২৩

27টি প্রশ্ন

  1. 1.

    আব্দুল আলিম গ্রামে বাস করেন। তার ছেলে প্রতিদিন সকালবেলা ছেলেমেয়েদের সাথে একটি প্রতিষ্ঠানে পড়তে যায়। সেখানে কুরআন তেলাওয়াত, বিভিন্ন দোয়া ও মাসলা শিক্ষা দেওয়া হয়। অপরদিকে হায়দার আলী শহরে বাস করেন। তার ছেলে জিসান সকালবেলা গাড়িতে করে স্কুলে যায়। সেখানে গুডমর্নিং, গুড ইভিনিং, ড্যাড ইত্যাদি শেখানো হয়।

  2. 2.

    প্রফেসর ইমদাদ "নৈতিক-মানবিক জীবন গঠনে পরিবারের ভূমিকা" শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বলেন, মানুষের জন্য পারিবারিক জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ও অপরিহার্য বিষয় । মানব সভ্যতার উৎকর্ষ, পরিচ্ছন্নতা ও নৈতিক-মানবিক জীবন গঠনের জন্য ইসলামি পরিবার প্রথা এক অপরিহার্য আদর্শ যেখানে পারিবারিক জীবনের উদ্দেশ্য হলো পারস্পরিক সহযোগিতার মাধ্যমেপবিত্র ও শান্তিময় জীবনযাপন করা এবং ইহ-পরকালীন সফলতা ও শান্তি নিশ্চিত করা।

  3. 3.

    আব্দুল করিম একজন ব্যবসায়ী। তিনি মনে করেন ব্যবসায়ের লাভ-ক্ষতি আছে। তিনি সৎভাবে ব্যবসা করতে চান। কাউকে ঠকাতে চান না। এই জন্য তিনি ওজনে কম দেন না। পণ্যের দোষ-ত্রুটি বিক্রেতার নিকট গোপন করেন না। ভালো-মন্দ মিশিয়ে বিক্রি করেন না। অপরদিকে আব্দুল জব্বার বেশি লাভের আশায় পণ্য গুদামজাত করে চড়া দামে বিক্রি করেন। মাছে ফরমালিন মেশান এবং ওজনে কম দেন।

  4. 4.

    কাইসার পিতা-মাতার প্রথম সন্তান। পিতা-মাতা ছোটবেলা থেকেই তাকে অক্ষরজ্ঞানসহ ইসলামের মৌলিক বিষয় শিখাচ্ছেন। সে এখন কাজের শুরুতে, খাদ্য গ্রহণে, পারস্পরিক সাক্ষাতে বিশেষ পরিভাষা ব্যবহার করে এবং অন্যান্য আদব-কায়দাও শিখেছে। তার পিতা-মাতার ধারণা ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ ও সু-সন্তান হিসেবে গড়ে তোলা তাদের দায়িত্ব।

  5. 5.

    নাসিরুদ্দীন একজন চাকরিজীবী। তার সংসারে অভাব নেই। তিনি বাড়িতে কোনো মেহমানের আসা-যাওয়া পছন্দ করেন না। নিলেও কারোর বাড়িতে যেতে চান না। এসব তিনি বাড়তি ঝামেলা মনে করেন। অপরদিকে তার স্ত্রী আমেনা বাড়িতে মেহমান আসলে খুশি হন। মন খুলে তাদের আপ্যায়ন করেন। বাড়িতে যা রান্না হয় তা পাশের বাড়িতে পাঠিয়ে দেন। বিপদে তাদেরকে সহযোগিতা করেন।

  6. 6.

    জাহিদ এবং সাকিব দুজনই দ্বাদশ শ্রেণিতে পড়ে। জাহিদ নিয়মিত নামাজ পড়ে। সে লেখাপড়ায় ভালো। তার স্বভাব-চরিত্র মার্জিত এবং পোশাক-পরিচ্ছদ রুচিসম্মত। অপরদিকে সাকিব নামাজ পড়ে না এবং ভালোমতো লেখাপড়া করে না। সে দুষ্ট ছেলেদের সাথে চলাফেরা করে এবং অধিকাংশ সময় নেশাগ্রস্ত থাকে। রাস্তাঘাটে মেয়েদের উত্ত্যন্ত করে। সে প্রায়ই তার মায়ের সাথে দুর্ব্যবহার করে। সাকিবের এমন আচরণের কথা শুনে ইমাম সাহেব বলেন, ইসলামি সমাজব্যবস্থার অভাবে সাকিবের এমন পরিণতি হয়েছে।

  7. 7.

    জনাব মারুফ ছাত্রজীবন থেকেই রাস্তার দুপাশে এবং যেখানে খালি জায়গা পান সেখানেই গাছের চারা রোপণ করেন। পক্ষান্তরে জনাব আলেক ঐ অঞ্চলে একটি ইট ভাটা চালু করে ঐ অঞ্চলের গাছ কেটে ভাটার জ্বালানি হিসেবে ব্যবহার করেন। এতে একদিকে গাছপালা ও বন উজাড় হচ্ছে অপরদিকে দূষিত ধোঁয়ায় জনজীবন বিপন্ন হচ্ছে।

  8. 8.

    সেলিম সাহেব একজন ব্যবসায়ী। তিনি পণ্যের ক্রয়মূল্য বাড়িয়ে বলেন যাতে বেশি মূল্যে বিক্রি করা যায়। কখনও কখনও ক্রেতার বিশ্বাসের জন্য কসম করেন এবং ক্রেতার অজান্তে ওজনে কম দেন। পক্ষান্তরে শফিক সাহেব ব্যবসায় কখনও মিথ্যার আশ্রয় নেন না। শফিক সাহেব সেলিম সাহেবের মতো ক্রেতাদের সাথে ঐ জাতীয় কোনো আচরণ করেন না। এতে তার যা বিক্রি হয় তা নিয়েই তিনি সন্তুষ্ট থাকেন।

  9. 9.

    আদনান ও সালমান দুই বন্ধু। তারা অনেক সম্পদের মালিক। আদনান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যথাসময়ে সব ইবাদত পালন করেন। সালমান শুধুমাত্র সালাত আদায় করেন। তিনি অন্য ইবাদত পালনে কোনো গুরুত্ব দেন না। একদা আদনান সালমানকে বলল, "সত্যিকারের মুসলিম হতে হলে ইসলামের সব মৌলিক ইবাদত গ্লালন করা আবশ্যক।"

  10. 10.

    আহসান ও আমিন দুই বন্ধু। আহসান একজন গরিব অটোরিকশা চালক। স্ত্রী-কন্যা নিয়ে তার ছোট সংসার। সারাদিন যা উপার্জন করে তা দিন শেষে জুয়ার আড্ডায় বসে শেষ করে খালি হাতে বাড়ি ফিরে। অপরপক্ষে তার বন্ধু আমিন অফিসের দারোয়ান। চাকরির শেষে তার পেনশনের সমস্ত টাকা বাংলাদেশের এমন একটি রাষ্ট্রীয় ব্যাংকে জমা রাখেন যা শরিয়ত মোতাবেক পরিচালিত।

  11. 11.

    দুলালের ছোট ভাই বুদ্ধি। প্রতিবন্ধী। বাড়ির সবাই তাকে নানাভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করে। আত্মীয়স্বজনরা পর্যন্ত। খারাপ কথা বলে। কেবল দুলালের। মা এবং দুলাল ওকে আগলে রাখে। দুলাল সবাইকে বোঝানোর চেষ্টা করে, ওর সাথে ভালো ব্যবহার করা ইসলামের নির্দেশ। যারা এর অন্যথা করে, তারা নিজেদের ক্ষতি করে। আর অসহায় ছোট ভাইটির স্বাভাবিক জীবনকে পুরোপুরি অসম্ভব করে তোলে।

  12. 12.

    ছক-১: অনুষ্ঠান পরিচালনা করার জন্য সেটি কোথায় হবে, কতজন নিমন্ত্রিত হবে এবং কোথায় থেকে শপিং করা হবে তার সিদ্ধান্ত নেয়া।
    ছক-২: প্রত্যেকের কাজ ভাগ করে প্রত্যেকের দায়িত্ব বণ্টন করা।
    ছক-৩: সঠিক মানের রান্না ও আপ্যায়নের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে বিষয়ে সতর্ক থাকা।

  13. 13.

    রিয়া উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চায়। বিভিন্ন দেশের যাতায়াত, খরচ, সুবিধা-অসুবিধাগুলো সম্পর্কে খোঁজ খবর নেয়। তার পরিবারের ইচ্ছা একমাত্র সন্তান দেশেই উচ্চশিক্ষা গ্রহণ করুক।

  14. 14.

    দৃশ্যকল্প-১: দূরত্বের কারণে পিয়া বাসে চড়ে কলেজে যাতায়াত করে। প্রতিদিন পরিশ্রান্ত হয়ে বাসায় ফেরে। প্রতিদিনের পড়া শেষ না করেই ঘুমিয়ে পড়ে।
    দৃশ্যকল্প-২: অন্যদিকে চাকরিজীবী তাহমিনা গৃহস্থালি কাজে প্রেশার কুকার, ওয়াশিং মেশিনের ব্যবহার করেন। দুই হাত ব্যবহার করে কাজ সম্পন্ন করেন। একবার ব্যবহারযোগ্য প্লেট, গ্লাস দিয়ে অতিথি সেবা করেন।

  15. 15.

    সেলিম সাহেব প্রতিষ্ঠান থেকে যে অর্থ পায় তার কিছু অংশ প্রতি মাসে সঞ্চয়ী হিসাবে জমা রাখেন। অন্যদিকে সেলিম সাহেবের স্ত্রী শাহিদা বেগম সঞ্চয়কৃত অর্থ এমন এক জায়গায় বিনিয়োগ করেন যা দিয়ে প্রতিমাসে মুনাফা পাওয়া যাবে।

  16. 16.

    সাবিনা বেগম সোনারগাঁয়ে বেড়াতে গিয়ে শাড়ি কিনলেন। কথিত আছে, ইরানি বাদশাহর পৃষ্ঠপোষকতায় ঢাকায় এই ধরনের শাড়ির বুনন শুরু হয়। শাড়িটি তৈরিতে দু'জন কারিগর প্রয়োজন হয় যা বুটা, নকশার তৈরি। অন্যদিকে দিলারা বেগম গুটি পোকার লালা থেকে তৈরি তন্তুর সুতা দিয়ে বোনা কাপড় ক্রয় করেন।

  17. 17.

  18. 18.

    [ছক-A]: জাস্টিং, মোম, কাপড়, প্রুশিয়ান রং[ছক-B]: হরিতকি → কপার সালফেট→ আয়রন, পটাশিয়াম বাইক্রোমেট

  19. 19.

  20. 20.

    শিক্ষক শিক্ষার্থীদের বললেন যে, ভূগোলের প্রধান দু'টি শাখার মধ্যে একটি শাখা মানব সমাজ ও পরিবেশের মধ্যকার সম্পর্ক, অভিগমন, বসতি প্রভৃতি বিষয় নিয়ে পর্যালোচনা করে। তিনি আরও বললেন - ভূগোলের এ শাখা অধ্যয়ন মানবজীবনের জন্য অতীব প্রয়োজন।

  21. 21.

    একটি খাদ্যশস্য যা উত্তর আমেরিকার প্রেইরী অঞ্চলে প্রচুর পরিমাণে উৎপাদিত হয় বলে তাকে 'পৃথিবীর রুটির ঝুড়ি' বলা হয়। তবে চীন হচ্ছে শস্যটির প্রধান উৎপাদনকারী দেশ।

  22. 22.

    ইন্দোনেশিয়ার তুন আব্দুল গাফফার বাংলাদেশের সিলেটে বেড়াতে এসে একটি ফসলের সবুজে শোভিত বড় বড় বাগান দেখে অভিভূত হলেন। তিনি আরও জানতে পারলেন যে, তাঁর দেশে অধিক উৎপাদিত ফসলটি বাংলাদেশের প্রায় সকল জেলাতেই কমবেশি উৎপাদিত হয়।

  23. 23.

  24. 24.

    রাজিব ছয় সদস্যের পরিবার নিয়ে পদ্মার পাড়ের একটি গ্রামে বসবাস করতেন। পারিবারিক অসচ্ছলতার কথা চিন্তা করে তিনি বসত বাড়ি ছাড়া বাকি সামান্য জমিটুকু বিক্রয় করে বড় ছেলে রজবকে চাকরির জন্য সৌদি আরব পাঠিয়ে দেন। বিদেশ থেকে পাঠানো টাকায় তাদের সংসার ভালোই চলছিল। কয়েক বছর পর নদীভাঙনে ভিটে মাটি হারিয়ে তিনি পরিবারসহ ঢাকা শহরে এসে বসবাস শুরু করেন।

  25. 25.

  26. 26.

    বাংলাদেশের একটি শক্তি সম্পদ যার ওপর ভিত্তি করে বড়পুকুরিয়া কেন্দ্র স্থাপিত হয়েছে। এ খালাসপীর, জয়পুরহাটের জামালগঞ্জ প্রভৃতি অঞ্চলেও এ সম্পদ পাওয়া যায়। সম্পদটি উত্তোলন এবং সঞ্চয়ের দিক থেকে ভারত পৃথিবীর অন্যতম প্রধান দেশ।

  27. 27.

    বাংলাদেশের উত্তরাঞ্চলীয় বিভাগ রাজশাহী এবং রংপুরে একটি শিল্পের বেশকিছু কারখানা গড়ে উঠেছে। শিল্পটি ঢাকা এবং খুলনা বিভাগেও দেখা যায়। অনুকূল পরিবেশ বিশেষ করে কাঁচামালের অভাবে সিলেট বিভাগে শিল্পটির কারখানা দেখা যায় না।