Combined Board সমন্বিত বোর্ড ২০২৬

807টি প্রশ্ন

  1. 501.

    টাঙ্গাইল জেলার জনাব আজহারুল ইসলাম নিজ এলাকার ৪০ জন তাঁতীকে সংগঠিত করে ‘আইকন’ নামে একটি সমবায় সমিতি প্রতিষ্ঠা করেন। তারা বিভিন্ন উৎস হতে সুতা, রং ও কাপড় তৈরির প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে নিজেদের মধ্যে তা ভাগ করে নেয়। এর ফলে তারা ন্যায্য মূল্যে ভালোমানের কাঁচামাল সংগ্রহ করতে পারছেন। বর্তমানে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তারা সংরক্ষিত তহবিলের অর্থ দিয়ে আধুনিক যন্ত্রপাতি ক্রয় করতে চান। কিন্তু এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে তারা একমত হতে পারছেন না। ফলে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে।

  2. 502.

    নতুন আবিষ্কৃত পণ্যের ওপর একচেটিয়া অধিকারকে কী বলে?

  3. 503.

    সিলেট গ্যাস ফিল্ড মুনাফা অর্জনের চেয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার উদ্দেশ্যে কম মূল্যে রাসায়নিক সার ও বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে গ্যাস সরবরাহ করছে। অন্যদিকে, দেশের অর্থনৈতিক ভিত্তি আরও মজবুত করার জন্য সরকার অবকাঠামো নির্মাণে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও অন্তর্ভুক্ত করছে। ফলে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান উভয়ই লাভবান হচ্ছে। এই নতুন ব্যবসায় ধারণাটি বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশেও জনপ্রিয়তা পেয়েছে।

  4. 504.

    নৈতিকতা ও মূল্যবোধ কোন ব্যবসায় পরিবেশের সাথে সরাসরি সম্পৃক্ত?

  5. 505.

    মি: মিনহাজ একজন সফটওয়্যার প্রকৌশলী। তিনি একটি নতুন সফটওয়্যার তৈরি করে তা নিবন্ধন করেন এবং ২০ লক্ষ টাকায় ‘ব্লু স্কাই’ নামে একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেন। প্রতিষ্ঠানের লোগোতে তিনটি তারকা যুক্ত একটি সুন্দর চিহ্ন রয়েছে। এক বছর পরে তিনি দেখেন তার সফটওয়্যার অন্য একটি কোম্পানি ব্যবহার করছে। তাই তিনি ক্ষতিপূরণ পাওয়ার জন্য আইনের আশ্রয় নেন।

  6. 506.

    সফল এবং সবচেয়ে বড় আঞ্চলিক অর্থনৈতিক জোট কোনটি?

  7. 507.

    জনাব মামুন নিজ উদ্যোগে ‘মামুন এন্টারপ্রাইজ’ নামে একটি শিল্প প্রতিষ্ঠান স্থাপন করেন। তাঁর ইচ্ছা প্রতিষ্ঠানটিকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারিত করা। যাতে তার শিল্পের উৎপাদিত পণ্য একই নামে দেশ-বিদেশে সমানভাবে সমাদৃত হয় এজন্য ব্যবসায় সুরক্ষা ও প্রসারের লক্ষ্যে ব্যবসায় সহায়ক সংস্থার সাহায্য ও সহযোগিতা প্রয়োজন। এই উদ্দেশ্যে যে সংস্থাটি তাঁকে সহায়তা করেছে তা নির্দিষ্ট এলাকা ভিত্তিক ব্যবসায়ীদের স্বার্থ-সুরক্ষার কাজ করে। দেশের বিভিন্ন জেলা পর্যায়েও সংস্থাটি শিল্প ও বাণিজ্যের উন্নয়নে সহযোগিতা প্রদান করে।

  8. 508.

    জনাব ফাহিম একজন সৃজনশীল ও দূরদর্শী ব্যবসায়ী। তিনি তার ইলেকট্রনিক্স পণ্য বিদেশে রপ্তানি করার জন্য এমন একটি আঞ্চলিক জোটকে বেছে নিয়েছেন, যার সদস্য রাষ্ট্রগুলো হল দক্ষিণ-পূর্ব এশিয়ার দশটি উদীয়মান অর্থনীতির দেশ। তিনি লক্ষ্য করেছেন, এই জোটভুক্ত দেশগুলোর মধ্যে অভিন্ন শুল্ক সুবিধা ও পণ্যের অবাধ চলাচলের সুযোগ থাকায় তাঁর রপ্তানি খরচ অনেক কমে এসেছে, তবে তিনি কেবল সরকারি সুবিধার উপর নির্ভর করেন না। বরং বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকি নেওয়ার আগে সূক্ষ্মভাবে বাজার বিশ্লেষণ করেন, যা তাঁকে আন্তর্জাতিক বাজারে নিজের অবস্থান সুদৃঢ় করতে সহায়তা করেছে।

  9. 509.

    ব্যবসায়ের ক্ষেত্রে উচিত অনুচিত মেনে চলাকে কী বলে?

  10. 510.

    মিসেস সায়মা ইসলাম বিদেশ থেকে আধুনিক প্রযুক্তির পণ্য আমদানি করে সরাসরি গ্রাহকদের কাছে বিক্রি করেন। তিনি কোনো শো-রুম নেননি বরং একটি অফিস খুলে ইন্টারনেটে ‘Saima.com’ নামে একটি ওয়েবসাইট চালু করেছেন। যেখানে পণ্যের ব্র্যান্ড, দাম ও ছবি দেওয়া থাকে। ক্রেতাকে পছন্দের পণ্য অর্ডার করলে সরাসরি তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। তিনি গ্রাহকদের চাহিদা বুঝে সহজ ও ঝামেলাহীনভাবে পণ্য সরবরাহ করেন। এজন্য তিনি ইমেইল, টুইটার ও ফেসবুকসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি ব্যবহার করেন। এর ফলে তিনি ব্যবসায় সফল হচ্ছেন।

  11. 511.

    ই-টেইলর (c-tailer) কাকে বলা হয়?

  12. 512.

    একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালক সংখ্যা কত জন?

  13. 513.

    প্রজনন শিল্প নিচের কোনটির অন্তর্ভুক্ত?

  14. 514.

    CSR এর পূর্ণরূপ কোনটি?

  15. 515.

    বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ উন্নয়নের প্রধান অন্তরায় কোনটি?

  16. 516.

    পুস্তক লেখকের অধিকার সুরক্ষায় কোন আইন বেশি কার্যকর?

  17. 517.

    একমালিকানা ব্যবসায় মালিকের দায় কতটুকু?

  18. 518.

    ব্যবসায়ের মূল উদ্দেশ্য কোনটি?

  19. 519.

    মানব সম্পদ ব্যবসায়ের কোন পরিবেশের অন্তর্গত?

  20. 520.

    নিচের কোনটি ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য বহির্ভূত?

  21. 521.

    কার অনুমতি নিয়ে পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে?

  22. 522.

    বাণিজ্য কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

  23. 523.

    মারুফের রুটিন তৈরির কাজটি ব্যবস্থাপনার কোন কাজের সঙ্গে মিল আছে?

  24. 524.

    উদ্দীপকে উৎপাদন ব্যবস্থাপক ব্যবস্থাপনার কোন কাজটি সম্পাদন করেছেন?

  25. 525.

    প্রতিষ্ঠানটির সাপ্তাহিক উৎপাদন লক্ষ্যমাত্রা কত পিস শার্ট?

  26. 526.

    কে প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণমূলক কার্যাদি সম্পন্ন করেন?

  27. 527.

    কারা নিম্নস্তরের ব্যবস্থাপক?
    i. কর্মী ব্যবস্থাপক
    ii. সুপারভাইজার
    iii. ফোরম্যান
    নিচের কোনটি সঠিক?

  28. 528.

    মি. আরাফাতের প্রতিষ্ঠানের কোন ব্যবস্থাপনা কার্যে অদক্ষতার কারণে সমস্যা হয়েছে?

  29. 529.

    এ পর্যায়ে মি. আরাফাতের সমস্যা সমাধানে কর্মকৌশল হতে পারে—
    i. বিভিন্ন বিভাগের কাজে সংহতি প্রতিষ্ঠা করা
    ii. বিভাগীয় পরিকল্পনায় সঙ্গতি স্থাপন করা
    iii. উৎপাদন বন্ধ করে বিক্রয় বৃদ্ধির চেষ্টা করা
    নিচের কোনটি সঠিক?

  30. 530.

    উদ্দীপকে জনাব ইলিয়াস-এর নেতৃত্ব কোন ধরনের?

  31. 531.

    কামরুন নাহারের পোশাক কারখানায় কোন ধরনের সংগঠন কাঠামো বিদ্যমান?

  32. 532.

    কামরুন নাহার যে সংগঠন কাঠামো ব্যবহার করেছেন তা থেকে প্রাপ্ত সুবিধা হচ্ছে—
    i. পণ্যের গুণগত মান বৃদ্ধি পায়
    ii. ঊর্ধ্বতনের কার্যভার বৃদ্ধি পায়
    iii. পদমর্যাদাগত দ্বন্দ্ব দূর হয়
    নিচের কোনটি সঠিক?

  33. 533.

    মিঃ আকবর ব্যবস্থাপনার কোন নীতিটির উপর গুরুত্ব দিয়েছেন?

  34. 534.

    সুমন এর গৃহীত পরিকল্পনাটির ধরন কেমন?

  35. 535.

    কর্মী সংগ্রহ প্রক্রিয়ার শেষ কাজ কী?

  36. 536.

    মি: রহিম AB কোম্পানিতে কর্মরত। ঊর্ধ্বতন থেকে প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী নিজের বিভাগীয় কর্মকাণ্ড ১ম তিন মাসে যথাক্রমে ৮,০০০, ৯,০০০ ও ১০,০০০ ইউনিট পণ্য বিক্রয়ের পরিকল্পনা গ্রহণ করেন। তিনি বিভাগীয় কর্মীদের প্রত্যেকের নির্দিষ্ট টার্গেট ঠিক করে দিয়ে যোগ্যতার সাথে তত্ত্বাবধান ও নেতৃত্ব দেন। কেউ কেউ ফাঁকি দিতে চাইলেও তা পারে না। তিন মাস পর লক্ষ্য অর্জিত হওয়ায় সবাই খুশি।

  37. 537.

    অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহের সুবিধা নিচের কোনটি?

  38. 538.

    সিটি কলেজের ব্যবসায় শিক্ষা শাখার একাদশ শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষা সফরের আয়োজন করার জন্য অধ্যক্ষ মহোদয়ের আবেদন করে। অধ্যক্ষ সাহেব কবে, কোথায়, কখন ও কীভাবে যাওয়া হবে তা ঠিক করে তাঁদের পরিকল্পনা নির্ধারণ করে দেন। পরবর্তীতে কমিটির আহ্বায়কগণকে গুরুত্ব অনুযায়ী আলাদা আলাদা অংশ করে তার দায়িত্ব বিভিন্ন শিক্ষককে দিয়ে বণ্টন করেন। অত্যন্ত একাত্ম বিন্যাসে বিভিন্ন শিক্ষককে অর্পিত দায়িত্ব ও ক্ষমতা অর্পণ করা হয়। সবাই যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করায় আয়োজন সফল হয়েছে।

  39. 539.

    কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার সুবিধা হল—
    i. কর্মীদের দক্ষতা বৃদ্ধি পায়
    ii. কর্মীদের জ্ঞান বাড়ে
    iii. শ্রম ঘূর্ণায়মানতার হার হ্রাস পায়
    নিচের কোনটি সঠিক?

  40. 540.

    Y একটি TV উৎপাদনকারী প্রতিষ্ঠান। ক্রমবর্ধমান চাহিদার কথা চিন্তা করে প্রতিষ্ঠানটি ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে 'ক' নামক দেশে ৫ লক্ষ পিস সাধারণ LED TV রপ্তানির সিদ্ধান্ত নেয়। কিন্তু ২০২০ সালে 'ক' দেশে SMART TV-র চাহিদা বৃদ্ধি পায়। এমতাবস্থায়, প্রতিষ্ঠানটি সাধারণ LED TV উৎপাদন ও রপ্তানি বাদ দিয়ে SMART TV উৎপাদন ও বিপণনের সিদ্ধান্ত নেয়। এতে প্রতিষ্ঠানটি বাজার ধরে রাখতে সক্ষম হয়।

  41. 541.

    নিদের্শনাকে প্রশাসনের হৃৎপিণ্ড বলেছেন কে?

  42. 542.

    "আলফা কোম্পানি" বিভাগীয় প্রধানগণ প্রতিষ্ঠানের সিদ্ধান্ত বাস্তবায়নে অধস্তনদেরকে লক্ষ্যভিমুখী নির্দেশনা প্রদান করেন। যার ফলে অধস্তনদের কাজ করতে তেমন কোনো সমস্যায় পড়তে হয় না। এছাড়াও প্রতিষ্ঠানটি তার নিয়োজিত কর্মীদের যোগ্যতা অনুযায়ী বেতনভাতা ও অন্যান্য সুবিধাদি প্রদান করে থাকে। ফলে কর্মীরা নিবেদিত হয়ে কাজ করে এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সহজ হয়। বর্তমানে "আলফা কোম্পানি" দেশের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম।

  43. 543.

    XY লিঃ এর সকল কর্মচারী প্রত্যেকে তার ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ-নির্দেশ পালন করেন। আবার উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত প্রত্যেক বিভাগ, উপবিভাগ ও ব্যক্তির কাজ এমনভাবে একে অন্যের সঙ্গে সংযুক্ত, যাতে কোনো কর্মীই এর বাইরে থাকে না। ফলে আদেশ দান ও বাস্তবায়ন সহজ হয় এবং দলীয় প্রচেষ্টা জোরদার হয়।

  44. 544.

    নিচের কোনটি আর্থিক প্রেষণা?

  45. 545.

    মিঃ A ও মিঃ B দুই বন্ধু পাশাপাশি ২টি গার্মেন্টস শিল্প গড়ে তুলেছেন। মিঃ A নতুন কর্মী নিয়োগে কর্মরত কর্মীদের সুপারিশকে গুরুত্ব দেন এবং কোনো পদ শূন্য হলে ভিতর থেকে কাউকে পদোন্নতি প্রদান করেন। অন্যদিকে মিঃ B বিজ্ঞপ্তির দ্বারা যোগ্য ব্যক্তি বেছে নেন। এতে কর্মীদের মান ও দক্ষতার বিচারে মিঃ A থেকে মিঃ B অনেক এগিয়ে। ফলে মিঃ B এর প্রতিষ্ঠান আশানুরূপ মুনাফা করছে।

  46. 546.

    কর্মীদের ভাল-মন্দ বিশেষ বিবেচনায় নিয়ে যে নেতৃত্ব কার্যক্রম পরিচালিত হয় তাকে কোন ধরনের নেতৃত্ব বলে?

  47. 547.

    জনাব রবিউল ইসলাম বৃহদায়তন একটি কোম্পানির এমডি। তার প্রতিষ্ঠানে বিভিন্ন পর্যায়ের পরামর্শ ও সহযোগিতা দেওয়ার জন্য তিনি সহযোগী নিয়োগ দিয়েছে। উৎপাদন বিভাগে একজন ইঞ্জিনিয়ার সহযোগী হিসেবে থাকলেও উৎপাদন ব্যবস্থাপক তার কোনো পরামর্শ নেন না। অধস্তনদের তিনি ভয়-ভীতি দেখিয়ে কাজ আদায়ের চেষ্টা করেন। এতে উৎপাদন কমে যাওয়ায় জনাব রবিউল ইসলাম উৎপাদন ব্যবস্থাপককে তিরস্কার করেন। বর্তমানে উৎপাদন ব্যবস্থাপক সকল কাজ পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে সম্পন্ন করেন। ফলে কর্মীরা নিজ দায়িত্ব স্বাভাবিকভাবে সম্পন্ন করে।

  48. 548.

    যোগাযোগ প্রক্রিয়ার সর্বশেষ উপাদান কোনটি?

  49. 549.

    কালীগঞ্জ সুগার মিলস এর কারখানায় কর্মরত শ্রমিক-কর্মীদের ঝুঁকির পরিমাণ কমানোর চেষ্টা করা হয়। দুর্ঘটনা যাতে একেবারেই না ঘটে সেজন্য কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থাসহ সব সময় তদারকি ব্যবস্থা কার্যকর রাখেন। মিলের এমডি মিঃ আপন শ্রমিক-কর্মীর কল্যাণের কথা চিন্তা করে মুনাফার ১০% তাদের প্রদানের ঘোষণা দেন। এতে শ্রমিক-কর্মীদের মধ্যে খুশির ভাব দেখা যায়। কাজকে তারা নিজের কাজ হিসেবে ভাবছে।

  50. 550.

    কার্যকর যোগাযোগে সাংগঠনিক প্রতিবন্ধকতা নিচের কোনটি?