Combined Board ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, যশোর, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ বোর্ড ২০২২

22টি প্রশ্ন

  1. 1.

  2. 2.

    কোভিড পরবর্তীতে একটি দেশের আর্থ-সামাজিক সমস্যা মোকাবিলার জন্য প্রফেসর আজাহার আলীকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। তিনি অনুসন্ধান করে সমস্যার পাঁচটি কারণ চিহ্নিত করেন এবং এগুলো দূরীকরণের জন্য পাঁচটি সুপারিশ করেন। এর আলোকে সরকার কতিপয় নিরাপত্তামূলক কর্মসূচি গ্রহণ করে, যা দেশের উন্নয়নে সুদূরপ্রসারী ভূমিকা রাখে।

  3. 3.

    জনাব রাবেয়া রাব্বি আইন পেশায় জড়িত। এই পেশায় তাকে বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করতে হয়েছে। এ পেশার সুশৃঙ্খল জ্ঞান ভান্ডার রয়েছে, এছাড়া বার অ্যাসোসিয়েশন নৈতিক মূল্যবোধের অনুসরণ ও জনকল্যাণমুখীতার কারণে পেশাটি সম্মানজনক অবস্থায় রয়েছে।

  4. 4.

  5. 5.

    বিনোদ রায় একজন সচেতন ব্যক্তি। সমাজে তিনি দয়া সাগর নামে পরিচিত। তিনি সমাজের প্রচলিত বিধিকে সমালোচনা করে বিধবা সম্পা রায় কে তার ছেলের সাথে বিয়ে দেন।

  6. 6.

    সিফাত শৈশবেই মা-বাবাকে হারিয়েছে। জগতে আপন বলতে কেউ নেই। ১৬ বছর পর্যন্ত একটি প্রতিষ্ঠান তাকে আশ্রয় দিয়ে তার ভরণপোষণ ও শিক্ষার ব্যবস্থা করে। এখানে বসবাস করেই সে বৃত্তিমূলক প্রশিক্ষণ গ্রহণ করেছে।

  7. 7.

    ললিতা রায় ও নুরজাহান দানশীল, পরোপকারী হিসেবে পরিচিত। ললিতা রায় পাপ মুক্তির আশায় মন্দির ও অনাথ আশ্রমে সম্পদ দান করেন আর নুরজাহান তার সম্পদের একটি অংশ মসজিদ মাদ্রাসায় দান করেন। এ দানের মাধ্যমে দুজনে মানসিক তৃপ্তিতে আছেন।

  8. 8.

    সড়ক দুর্ঘটনায় পা হারিয়ে রনি মিয়া সিইপিজেড এলাকায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত। তার পাশে কালু মিয়া সুস্থ ও সামর্থ্যবান হওয়া সত্ত্বেও একই পদ্ধতিতে সাহায্য কামনা করেন। এজন্য তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। পথচারী হাসিব তাদের অবস্থা থেকে ইংল্যান্ডের ১৬০১ সালের দরিদ্র আইনের কথা স্মরণ করে।

  9. 9.

    পারিবারিক সম্মতিতে শাপলা ও জনির বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর তাদের মধ্যে মনোমালিন্য দেখা যায় যা পরবর্তীতে দাম্পত্য কলহের রূপ নেয়। এই অবস্থায় শাপলা অসহায় হয়ে পড়ে এবং একজন সমাজকর্মীর শরণাপন্ন হয়।

  10. 10.

    জনাব রফিকুল ইসলাম একজন পেশাদার কর্মী। প্রাতিষ্ঠানিক শিক্ষা ও মাঠ পর্যায়ের প্রশিক্ষণের মাধ্যমে এই পেশাদারিত্ব গড়ে ওঠে। সামাজিক সমস্যা, সমাজ সম্পর্কিত জ্ঞান অর্জন, সামাজিক দায়িত্ব ও কর্তব্য সচেতনতা ইত্যাদি সৃষ্টিতে এ পেশার জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা রয়েছে। বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে এ পেশার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে।

  11. 11.

  12. 12.

    রাফি এবং শুভ্র দুই বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে। রাফি যে বিষয়ে পড়ে তার মূল আলোচ্য বিষয় হলো সমাজ। অপরদিকে শুভ্রর বিষয়টির মূল আলোচ্য বিষয় মানুষ ও তার সংস্কৃতি।

  13. 13.

    "ক" বাংলাদেশের প্রাচীন শহর গুলোর মধ্যে অন্যতম। প্রধানত ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র রূপে শহরটির উদ্ভব ঘটলেও বর্তমানে এখানে শিল্প-কারখানাও গড়ে উঠেছে। কাজের সন্ধানে ব্যাপক স্থানান্তর ঘটায়, একদিকে বেকারত্ব বাড়ছে। অন্যদিকে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে বাসস্থান, বস্তি ও অন্যান্য স্থাপনা।

  14. 14.

  15. 15.

    দৃশ্যপট - ১: সংবাদপত্র থেকে জানা যায়, গ্রিসের নিকটবর্তী সমুদ্র উপকূলে নৌকাডুবিতে ৩২ জন নিহত হয়। জানা যায়, তাদের বেশিরভাগই বাংলাদেশী। তারা অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টা করছিল। বাংলাদেশ সরকার মানব পাচারের সাথে জড়িত কয়েকজনকে গ্রেফতার করে।
    দৃশ্যপট - ২ : ১৪ বছর বয়সী রকি তার বন্ধুদের নিয়ে স্কুলগামী মেয়েদের উত্তক্ত করে। ইদানিং তারা ছোট-খাটো ছিনতাই করে বলেও শোনা যায়।

  16. 16.

    এক সময় বর্ষাকালে নদী তীরবর্তী গ্রামসমূহে চুরি ডাকাতি বেড়ে যেত। বর্তমান সরকার নদী তীরবর্তী গ্রামসমূহের অবকাঠামো বিশেষ করে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এবং বিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণ করে। ফলে মানুষের ব্যপক কর্মসংস্থানের সৃষ্টি হয় এবং চুরি ডাকাতিও কমে আসে।

  17. 17.

    একমাত্র সন্তান তন্ময়কে নিয়ে যুথি ও ইমন দম্পতি ঢাকা শহরে বসবাস করে। ইমন পেশাগত কাজে ব্যস্ত থাকলেও যুথি সংসারের অন্যান্য কাজের পাশাপাশি একমাত্র সন্তানের লেখাপড়া যাবতীয় দায়িত্ব পালন করেন। তন্ময়ের অক্ষরজ্ঞান শিখানো থেকে স্কুলে ভর্তি, আনা-নেওয়া, হোমওয়ার্ক তৈরি সবকিছুই যুথী অত্যন্ত যত্নের সাথে সম্পাদন করেন।

  18. 18.

    মুহিন ও পৃথা খালাতো ভাই বোন। দুজনই বিসিএস পাশ করে সরকারি চাকরিতে যোগ দিয়েছে। পারিবারিক সিদ্ধান্তে দুজন সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে।

  19. 19.

    সানোয়ার সাহেব স্ত্রী ও তিন সন্তান নিয়ে ঢাকা শহরে বসবাস করেন। গ্রামের আত্মীয়-স্বজনরা প্রায়ই নানা প্রয়োজনে তার বাসায় আসেন। কেউ চিকিৎসার প্রয়োজনে আসেন আবার কেউবা চাকরির প্রয়োজনে। তিনি সাধ্যমতো সবাইকে সাহায্য করেন। গত মাসে তিনি তার বোনের এক ছেলের চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। এছাড়া দরিদ্র ও অসচ্ছল আত্মীয়দের বিয়ে-শাদী ও বিপদে আপদে আর্থিক সাহায্য করে।

  20. 20.

    স্বামী স্ত্রী দুজনই সরকারি চাকরিজীবী। সারাদিন অফিস শেষ করে স্ত্রী বাসায় এসে সন্তানদের দেখাশোনাসহ সংসারের যাবতীয় দায়িত্ব পালন করেন। স্বামী অফিস থেকে এসে ক্লাবে যান, মোবাইল বা টিভি দেখেন। স্বামী মনে করেন সংসারে এসব দায়িত্ব পালন করা তার কাজ নয়। সংসার ও অফিসের সকল দায়িত্ব পালন করতে গিয়ে স্ত্রী শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন।

  21. 21.

    রাশেদ দশম শ্রেণীর ছাত্র। ছুরি ছিনতাইসহ নানা অপকর্মে লিপ্ত। একদিন তার বাবা জানতে পারে তার ছেলেকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে। বর্তমানে তার পরিবার তার চরিত্র সংশোধনের মাধ্যমে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে চেষ্টা করছে।

  22. 22.

    কলেজ শিক্ষক তারেক সাহেব বলেন, বর্তমান যুগে কম্পিউটার, ইন্টারনেট, ইমেইল ব্যবহার করে ঘরে বসে যে কোন দেশের সাথে যোগাযোগ স্থাপন করা যায়। তথ্যের আদান প্রদান করা যায়। কিন্তু আমাদের দেশের ছেলে মেয়েরা মোবাইল ও কম্পিউটার ব্যবহার করে গান, নাটক, সিনেমা দেখে। যার কারণে সমাজে ইভটিজিং বেড়ে গেছে। তিনি বলেন আমাদের মানসিকতা, ধ্যান-ধারনা ও জ্ঞানের অপ্রতুলতাই এর জন্য দায়ী।