Combined Board ঢাকা, কুমিল্লা, যশোর, সিলেট বোর্ড ২০২৩

22টি প্রশ্ন

  1. 1.

    কামরুল আহসান একজন পরহেজগার ও ধনাঢ্য ব্যক্তি। ধর্মীয় রীতি অনুসারে তিনি প্রতি বছর তার সম্পদের একটি অংশ সুনির্দিষ্ট খাতে গরিব ও অসহায়দের মধ্যে বিতরণ করেন। এর মাধ্যমে সামাজিক সংহতি বজায় থাকে এবং ধনী-গরিবের মধ্যে বৈষম্য হ্রাস পায়।

  2. 2.

    জনাব তুহিন একজন সমাজকর্মী। তিনি আগত সাহায্যার্থীকে মত প্রকাশের সুযোগ না দিয়ে সিদ্ধান্ত চাপিয়ে দেন এবং সাহায্যার্থীর কাছ থেকে প্রাপ্ত তথ্য অন্যের কাছে প্রকাশ করেন।

  3. 3.

    নাজনীন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পনেরো বছর বয়সে মুক্তমনের শিক্ষিত ব্যবসায়ী তৌফিকের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর স্বামীর অনুপ্রেরণায় তিনি পড়াশোনা করেন। স্বামীর মৃত্যুর পর তিনি বিপুল সম্পত্তির মালিক হন এবং নিজ এলাকায় মেয়েদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করে নারী শিক্ষার প্রসারে অবদান রাখেন।

  4. 4.

  5. 5.

    জাহিন সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে একটি হাসপাতালে সেবার বিনিময়ে জীবিকা নির্বাহ করেন। অন্যদিকে আক্কাস এসএসসি পাশ করার পর কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন।

  6. 6.

    মাদকাসক্ত মিঠুকে তার বাবা সংশোধনের উদ্দেশ্যে একটি নিরাময় কেন্দ্রে নিয়ে আসেন। কেন্দ্রের একজন সমাজকর্মী তাকে সাদরে গ্রহণ করেন। তিনি সমাজকর্মের পদ্ধতি ও কৌশল প্রয়োগের মাধ্যমে মিঠুকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন।

  7. 7.

    করোনা মহামারি ও বৈশ্বিক সংকটের কারণে সমগ্র বিশ্বে : দারিদ্র্যের হার উদ্বেগজনক হারে বাড়ছে। এ অবস্থায় প্রফেসর ফখরুল ইসলাম দারিদ্র্যের কারণ উদঘাটনের জন্য ছাত্র-ছাত্রীদের করণীয় সম্পর্কে। দিকনির্দেশনা প্রদান করেন। ছাত্র-ছাত্রীরা তথ্য সংগ্রহ, উপাত্ত বিশ্লেষণ, প্রতিবেদন তৈরিসহ প্রভৃতি কার্য সম্পাদন করেন।

  8. 8.

    অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথমভাগ পর্যন্ত সময়ে ইংল্যান্ডে এবং পরে অন্যান্য দেশের উৎপাদন ব্যবস্থায় এক যুগান্তকারী ও আমূল পরিবর্তন সূচিত হয়। ফলে নানা ধরনের জটিল সমস্যার উদ্ভব ঘটে। উদ্ভূত সমস্যা মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক ও পদ্ধতি নির্ভর কৌশল প্রয়োগের প্রয়োজনীয়তা দেখা দেয়।

  9. 9.

  10. 10.

    এশা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী। সে এমন একটি বিষয়ে অধ্যয়ন করছে যা বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর সাহায্যকারী পেশা হিসেবে পরিচিত। এটি ব্যক্তি, দল ও সমষ্টির নিজস্ব সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের প্রচেষ্টা চালায়।

  11. 11.

  12. 12.

    একটি গ্রামের কিছু যুবকেরা বিভিন্ন রকম প্রয়োজন মেটানোর জন্য 'সূর্য ক্লাব' নামে একটি সংগঠন গড়ে তোলে। তারা একত্রিত হয়ে ইচ্ছা পূরণের লক্ষ্যে নিজেদের মধ্যে একটি সহযোগিতার ক্ষেত্র গড়ে তোলে। অপরদিকে পার্শ্ববর্তী নদীর পাশে একটি গ্রামে স্থান ও মানসিকতা এই দু'টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠে অন্য একটি জনপদ। এক্ষেত্রে তাঁতি, ঋষি, জেলে এদের কথা চলে আসে।

  13. 13.

  14. 14.

    বাঁধন, রিপন ও শিমুল স্কুল জীবনের তিন বন্ধু। বর্তমানে সবাই উচ্চশিক্ষিত হয়ে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছে। বাঁধন বিবাহ করে স্ত্রীকে নিয়ে পিতার বাড়িতে উঠেছে। আর রিপন বিবাহ করে স্ত্রীকে নিয়ে স্ত্রীর পিতার বাড়িতে উঠেছে। অন্যদিকে শিমুল বিবাহ করে স্ত্রীকে নিয়ে নিজের তৈরি করা বাড়িতে উঠেছে। সচরাচর তাদের সাক্ষাৎ না হলেও মোবাইলে তারা যোগাযোগ রেখেছে।

  15. 15.

    রহিম এবং তার স্ত্রী রুবির প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এবং তারা অর্থনৈতিকভাবে ভীষণ দুর্বল। প্রতিদিন সকালে তারা একসঙ্গে বেরিয়ে চাউল তৈরির একটি চাতালে সমানভাবে কাজ করে। দিনের শেষে রহিম ও রুবি পারিশ্রমিক পায় যথাক্রমে ৪০০ ও ২০০ টাকা। রুবির মনে ভীষণ কষ্ট যে, সে একই রকম শ্রম দিলেও স্বামী রহিমের অর্ধেক পরিমাণ পারিশ্রমিক পায়। আবার তারা বাড়িতে ফিরে এলে বুঝিকেই ঘরের সব কাজ সামলাতে হয় আর রহিম বিশ্রাম নেয়।

  16. 16.

    মি. সেলিম সাহেব খুলনার একজন সুপরিচিত এবং ধনাঢ্য ব্যবসায়ী। তার একমাত্র সন্তান নিরব শহরের একটি স্বনামধন্য স্কুলের মেধাবী ছাত্র। ইদানিং সে স্কুল ফাঁকি দিয়ে কিছু বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যায়, রাস্তার মোড়ে আড্ডায় রত থাকে, মেয়েদেরকে। উত্ত্যক্ত করে। এমনকি নেশা করার পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ড করে। থাকে।

  17. 17.

    পৃথিবীতে মানুষ টিকে থাকার জন্য বিভিন্ন দ্রব্যের প্রয়োজন অনুভব করে। এই প্রয়োজন মেটাতে গিয়ে তারা নিজ হাতে যা কিছু সৃষ্টি করেছে তার দু'টি দিক আছে- একটি অন্তনির্হিত অন্যটি বাহ্যিক। প্রথমটির এক বিশেষ স্তর বা অগ্রগতির ফল দ্বিতীয়টি। মানুষ যান্ত্রিক ব্যবস্থা ও কলাকৌশলের মধ্য দিয়ে বাহ্যিক দিকটিকে উন্নত করে গড়ে তুলেছে।

  18. 18.

    রোহান নবম শ্রেণির ছাত্র। সে পড়ালেখার পাশাপাশি কম্পিউটারে গেমস খেলে অলস সময় কাটাত। ইদানিং সে অধিক সময় মুঠোফোনে এবং ফেসবুকে বন্ধুদের সঙ্গে সময় কাটায়। অবশ্য তার মা- বাবাই শিক্ষার সুবিধার্থে ইন্টারনেট ব্যবহারের অনুমতি দিয়েছিল। এবার রুবেলের বার্ষিক পরীক্ষার ফলাফল অত্যন্ত খারাপ হওয়ায় মা-বাবা গভীরভাবে চিন্তিত ।

  19. 19.

    ড. জামান স্যার ক্লাসে পাঠদানরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ছাত্র-শিক্ষক মিলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। বিজ্ঞ চিকিৎসক স্বল্প সময়েই অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে সমস্যা চিহ্নিত করেন। পরে ওটি-তে নিয়ে উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে সফলভাবে অপারেশন শেষ করেন।

  20. 20.

    মি. আব্দুল মালেক একজন স্বনামধন্য ব্যক্তি। তাঁর শ্যালক রুবেল বেশ পূর্বে অধ্যয়ন শেষ করলেও কোনো চাকরি এখনও জোগাড় করতে পারেনি। মি. আব্দুল মালেক বিষয়টি উপলব্ধি করেন এবং উপযুক্ত যোগ্যতা না থাকা সত্ত্বেও নিজের সংস্থায় রুবেলকে একটি চাকরি দেওয়ার ব্যবস্থা করেন।

  21. 21.

    সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া রফিককে তার মামা অনার্সে তার পঠিত বিষয় জানতে চা্ইলেন। তখন সে উত্তরে বললো, আই এমন একটি বিষয়ে পড়ালেখা করার সুযোগ পেয়েছি, যা সমাজের মানুষের চাল-চলন, আচার-আচরণ, রীতি-নীতি, বর্তমান-ভবিষ্যৎ ইত্যাদি সামগ্রিক জীবন নিয়ে আলোচনা করে।

  22. 22.