Combined Board রাজশাহী, বরিশাল বোর্ড ২০১৯

11টি প্রশ্ন

  1. 1.

    পবিত্র কুরআনে পূর্ববর্তী জাতিদের নানা ইতিহাস বর্ণনা করা হয়েছে। এতে এমন একটি জাতির কথা বলা হয়েছে যারা অসংখ্য নবীর সান্নিধ্য লাভ করলেও বার বার কুফরি করেছে। তারা অনেক নিয়ামত লাভ করলেও তার শোকরিয়া আদায় করেনি। বিশেষত একজন নবীর কিছুদিনের অনুপস্থিতির সুযোগে তারা গো-বৎস পুজা শুরু করেছিল।

  2. 2.

    দৃশ্যপট-১: রাসুল (স) এর নিকট যখন কোনো ওহি অবতীর্ণ হতো তখন তিনি তা মুখস্থ করে নিতেন এবং সাহাবাদেরকে লিখে রাখার নির্দেশ দিতেন।দৃশ্যপট-২: রাসুল (স) এর ইন্তিকালের পর অনেক হাফেজে কুরআন শহিদ হলে একজন খলিফা সর্বপ্রথম পবিত্র কুরআনের বিক্ষিপ্ত কপিগুলো একত্র করে গ্রন্থাবন্ধ করেন।দৃশ্যপট-৩: উমাইয়া আমলে হাজ্জাজ বিন ইউসুফ কোনো অনুপ্রবেশ না 'ঘটিয়ে পবিত্র কুরআনে হরকত ও নোকতা সংযোজনের উদ্যোগ গ্রহণ করেন।

  3. 3.

    ড. আহমদ আমীন এক সেমিনারে বলেন- নিঃসন্দেহে পবিত্র কুরআন আল্লাহর পক্ষ হতে প্রেরিত হেদায়েত গ্রন্থ। আল্লাহ নিজেই বলেছেন- إن كُنْتُمْ فِي رَيْبٍ مِمَّا نَزَلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِنْ مِثْلِهِ এ জন্যেই পবিত্র কুরআন শাশ্বত ও চিরন্তন। সেমিনারের অপর বস্তা জনাব ফোরকান বলেন- পবিত্র কুরআনে হেদায়েতপ্রাপ্ত লোকদের কথা যেমন বলা হয়েছে, তেমনি এমন সব লোকের স্বরূপ উন্মোচন করা হয়েছে যারা সত্যকে অস্বীকার করে। এদের বিষয়ে আল্লাহ তায়ালা বলেন-خَتَمَ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ وَعَلَى سَمْعِهِمْ وَعَلَى أَبْصُرِهِمْ غِشْوَةٌ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ .

  4. 4.

    রশিদ ও বশির দুই বন্ধু। কলেজ শেষে বাড়ি ফেরার পথে রশিদ একটি ভাঙ্গা কাচ রাস্তার উপর পড়ে থাকতে দেখে তা তুলে ডাস্টবিনে রেখে দিল। অতঃপর সে তার কাছে থাকা ৫,০০০ (পাঁচ হাজার) টাকা বশিরের কাছে জমা রাখল। কিছুদিন পর বশির এক জরুরি প্রয়োজনে রশিদের সাথে আলাপ আলোচনা ছাড়া টাকাগুলো খরচ করে ফেলল। পরবর্তীতে রশিদ টাকা ফেরত চাইলে বশির নানা কৌশলে তা এড়িয়ে চলল।

  5. 5.

    তিন বন্ধু হাবিব, হাসান ও রফিক ইসলামি শরিয়ার উৎস বিষয়ে করা বলছিল। হাবিব বলে- রাসুল (স) আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে আসেন তা ওহি। কিছু ওহির ভাব ও ভাষা সরাসরি আল্লাহর। তা পাঠ করা ইবাদত এবং নামাজে এর তিলাওয়াত আবশ্যক। তখন হাসান বলে- কিছু ওহি রয়েছে যা নামাজে তিলাওয়াত আবশ্যক নয় এবং তা অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায়। তা মু'জিযাও নয়। তখন রফিক বলে- এটি ইসলামি শরিয়ার অন্যতম প্রধান উৎস।

  6. 6.

    মায়মুনা সুখে-দুঃখে তার স্বামী মিনহাজের পাশে দাঁড়ায়। পরিবার ও সন্তান-সন্ততির দেখাশোনায় যথেষ্ট কষ্ট স্বীকার করে। এমনকি মিনহাজের ফলের বাগানেও তাকে সহায়তা করে। একদিন একঝাঁক পাখিকে বাগানের ফল খেয়ে নষ্ট করতে দেখে মিনহাজ ক্ষুদ্ধ হয়ে তাদের তাড়িয়ে দেয় এবং বেশ মনক্ষুন্ন হয়। তখন তার স্ত্রী বলে- মন খারাপ করো না। নিশ্চয় এর পুরস্কার তুমি আল্লাহর নিকট পাবে।

  7. 7.

    শান্তিনগর গ্রামের যুবকেরা একটি সামাজিক সংঘ প্রতিষ্ঠা করে। সংঘ পরিচালনার জন্য তারা একটি সংবিধানও রচনা করে। কিছুদিন পর সংগ পরিচালনায় এমন একটি সমস্যার উদ্ভব হয় যার সমাধানের পদ্ধতি সম্পর্কে তাদের সংবিধানে কোনো নির্দেশনা নেই। নতুন সমস্যা সমাধানের লক্ষ্যে সভাপতি কার্যকরী পরিষদের সভায় সমস্যাটি সমাধানে যথার্থ পরামর্শ দিতে সক্ষম এমন সদস্যদের আহ্বান করেন। অধিকাংশের পরামর্শ মতে একটি সিদ্ধান্ত গৃহীত হয়। তবে কিছু সংখ্যক সদস্য এ ব্যাপারে কোনো প্রকার মতামত ব্যস্ত করেননি। এভাবে সমস্যাটির সমাধান সম্পন্ন হয়।

  8. 8.

    প্রফেসর রশিদ এক আলোচনায় বলেন- 'রাসুল (স) এর যুগে যেকোনো সমস্যার সমাধান সহজ ছিল। পরবর্তী যুগে তা কিছুটা জটিল হয়ে দাঁড়ায়। দ্বিতীয় হিজরির প্রথমদিকে একজন প্রসিদ্ধ ইমাম ফিক্ সম্পাদনা পরিষদ গঠন করেন। যিনি ৮০ হিজরিতে কুফায় জন্মগ্রহণ করেন। এ পরিষদ ৮৩ হাজার মাসআলার সমন্বয়ে একটি অনন্য গ্রন্থ রচনা করেন।' তাঁর এ বক্তব্য শুনে ড. আলী বলেন, 'তাদের এ গবেষণাকর্ম মুসলিম উম্মাহর প্রাত্যহিক জীবনে ইসলামি শরিয়াহ অনুশীলনকে সহজ করেছে।'

  9. 9.

    সালমা একজন ধর্মপরায়ণ মহিলা। তিনি এমন একটি ইবাদত করেন যা তাকে প্রবৃত্তির তাড়না থেকে রক্ষা করতে সহায়ক ভূমিকা পালন করে। হাদিসে যার পুরস্কার স্বয়ং আল্লাহ তায়ালা দেবেন বলে ঘোষণা দেয়া হয়েছে। পক্ষান্তরে জলিল একজন ধনাঢ্য ব্যবসায়ী। দেশ-বিদেশে প্রতিনিয়ত ভ্রমণ করলেও একটি দেশে গিয়ে সুনির্দিষ্ট ফরজ ইবাদত পালন করার সুযোগ তার ভাগ্যে এখনও হয়নি। জলিলকে ঐ ইবাদত পালনে পরামর্শ দেওয়া হলে সে বলল, 'আমি-কারণে-অকারণে অনেক দেশ ভ্রমণ করেছি। আবার ইবাদতের জন্য দেশ ভ্রমণের দরকার কী?'

  10. 10.

    জনাব মিজান ক্ষণস্থায়ী পৃথিবীতে সকল প্রকার হিংসা-বিদ্বেষ, কাম-ক্রোধ, লোভ- লালসা ও পাশবিকতা পরিহার করে নিষ্কলুষ জীবন যাপন করেন। তিনি মানবাত্মার সাথে পরমাত্মার নিবিড় সম্পর্ক স্থাপনে এমন এক মনীষীর জীবন-চরিত অনুসরণ করেন যিনি মদিনায় জন্মগ্রহণ করে বিখ্যাত সাহাবিদের সাহচর্যে কুরআন, হাদিস-ও দীনের সূক্ষ্ম জ্ঞান অর্জন করেন। এ মহামনীষী ছিলেন যুগশ্রেষ্ঠ জ্ঞান-তাপস।

  11. 11.

    মারুফ ও মামুন দুই বন্ধু। তাদের বাড়ি আলাদা গ্রামে। মারুফের গ্রামের মসজিদে মাইক ব্যবহার হয় না। একদিন মারুফ তার বন্ধু মামুনের বাড়িতে বেড়াতে যায়। মসজিদে সালাত আদায় করতে গিয়ে সালাতে মাইক ব্যবহার হচ্ছে দেখে মারুফ বলল- "কুরআন হাদিসে মাইক ব্যবহারের বিধান নেই, এটি বিদআত। দুই বন্ধু সালাত শেষে ইমাম সাহেবের সাথে - সাক্ষাৎ করে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন "মুসলিম উম্মাহ এটিকে জায়েজ হিসেবে মেনে নিয়েছে।