বাংলাদেশ নৌবাহিনী কলেজ, চট্টগ্রাম বাংলাদেশ নৌবাহিনী কলেজ, চট্টগ্রাম টেস্ট পরীক্ষা ২০২৬
16টি প্রশ্ন
- 1.
খালেদা ম্যাডাম পহেলা বৈশাখের স্টেজ সাজানোর দায়িত্ব পান। তিনি আজমাইনকে বেলুনের দায়িত্ব, সুমিকে নকশা করে কাগজ কাটার দায়িত্ব, স্টেজে আল্পনা করার জন্য ঝুমা ও নাদিয়াকে বলেন। তিনি কাজ চলাকালীন সবকিছু তদারকি করেন। কিন্তু অনুষ্ঠান শেষে তিনি সবাইকে নিয়ে না বসে বাড়ি চলে যান।
- 2.
দৃশ্যকল্প-১ : জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহের জন্য "বাটা কোম্পানি" বাজারে কিছু সার্টিফিকেট ছাড়ে। মাসুদ এই কোম্পানির কিছু সার্টিফিকেট ক্রয় করে অর্থ বিনিয়োগ করে।
দৃশ্যকল্প-২ : ওয়াসিম সাহেব একজন সরকারি চাকুরিজীবী। প্রতিমাসে তার মূল বেতনের একটি নির্ধারিত অংশ কেটে রাখা হয়, যা থেকে প্রয়োজনে ঋণ নেওয়া যায়। - 3.
দুলাল ও বাবলি তাদের নতুন সংসারের জন্য বেতের সোফা ও ডাইনিং টেবিল কিনলেন। কেনার সময় তারা আসবাবের সৌন্দর্যের বিষয়টিই বিবেচনা করেছেন।
- 4.
দৃশ্যকল্প-২ : সাহেদা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বসবাস করে। হঠাৎ করে তিনি TV খুলে জানতে পারলেন, সেই অঞ্চলে ৯ নম্বর বিপদ সংকেত। তিনি তাড়াতাড়ি গরু-ছাগল ও হাঁস মুরগি ভাল করে বেঁধে রেখে শুকনা খাবার, মোমবাতি, দিয়াশলাই, স্যালাইন ইত্যাদি সহ ছেলেমেয়েদের নিয়ে আশ্রয়কেন্দ্রে গেলেন।
- 5.
রাফাহ্ তার কানাডা প্রবাসী বোনের জন্য জ্যামিতিক আকারের ফুল, লতাপাতার বিমূর্ত নকশা বিশিষ্ট একটি ঐতিহ্যবাহী শাড়ি ক্রয় করলেন। অপর দিকে তার দাদির জন্য গরদের একটি শাড়ি কিনলেন। যেটি গুটি পোকার লালা থেকে তৈরি।
- 6.
মুন্নি ও জিনাত দুই বান্ধবী। তারা দুজনেই পহেলা বৈশাখে পরার জন্য লাল কাপড়ের উপরে সাদা ইয়োক ব্যবহার করে পোশাক তৈরি করেছে। মুন্নি মোটা ও উচ্চতা কম। কিন্তু জিনাতের দেহ কাঠামো পাতলা ও লম্বা। একই পোশাক পরলেও দুজনকে সমান সুন্দর লাগছে না।
- 7.
টুম্পা নিজে নিজের শরীরের মাপ নিয়ে তা কাগজে লিখে না রেখে বাজার থেকে কাপড় কিনে সরাসরি কামিজ ছাঁটলেন ও সেলাই করলেন। এতে টুম্পার জামায় ফিটিং ভালো হলো না।
- 8.
রহিমা মাছ কাটার সময় হাত কেটে যাওয়ায় তার জামায় রক্তের দাগ লেগে যায়। সে সঠিক পদ্ধতি প্রয়োগ করে দাগ তুলতে সক্ষম হয়। কিন্তু দুপুরে খাবার পরিবেশনের সময় রহিমার স্বামী সুমনের পাঞ্জাবিতে মাছের ঝোল পড়ে যায়। রহিমা তাড়াতাড়ি একই পদ্ধতিতে ঝোলের দাগ তোলার চেষ্টা করে ব্যর্থ হয়।
- 9.
২০১৭ সালে বিয়ের পর সায়লা ও জুয়েল নতুন বাসা নিয়ে শহরে বসবাস শুরু করে। দুজনেই কর্মজীবী বলে সন্তান রাখা নিয়ে তাদের ঝামেলা হয়। এর ফলে রিয়ার জন্মের ৫ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।
- 10.
রাহিমার কন্যা সন্তান জন্ম হয়েছে। ডাক্তার শিশুর পরীক্ষা করে স্কোর দেখে বললেন শিশু সুস্থ আছে। শিশুর যাতে ঠান্ডা না লাগে সে জন্য দরজা জানালা বন্ধ করে রাখে। কয়েকদিন পরপর গোসল করায় ও সুন্দর ডিজাইনের সিনথেটিক জামা পরায়। বারবার স্তন পরিবর্তন করে দুধ পান করায়।
- 11.
দৃশ্যকল্প-১ : রেবা শব্দ বাড়িয়ে টিভি দেখে, ইশারায় মনের ভাব প্রকাশ করে।
দৃশ্যকল্প-২ : জিনাত চশমা ব্যবহার করেও ক্লাসে বোর্ডের লেখা দেখতে পায় না। - 12.
রকিব সাহেব গত বছর একটি দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন তার শরীরে রক্ত দেওয়া হয়েছিল। এখন তার প্রায়ই জ্বর আসে। ওজন দ্রুত কমে যাচ্ছে। রোগ প্রতিরোধ শক্তি একেবারেই নাই বললেই চলে। এ অবস্থায় ডাক্তারের কাছে গেলে ডাক্তার রোগ শনাক্ত করেন। তারপর থেকে পরিবারের লোকজন তার সাথে স্বাভাবিক ব্যবহার করলেও সমাজের লোকজন তাদের একঘরে করে দিয়েছে।
- 13.
দৃশ্যকল্প-১ : "?" চিহ্নিত রোগের নাম ঘানা দেশীয় ভাষা থেকে শব্দটির উৎপত্তি। এর অর্থ বঞ্চিত শিশু।
দৃশ্যকল্প-২ : লেশমৌল -> P, লৌহ, তামা, দস্তা। - 14.
উদ্দীপক ছক:
| দুধ, পায়েশ, ফিরনি, ছানা | চাল, আলু, যব, গম |
| মাছ, মাংস, ডিম, বাদাম | লাল শাক, কাঁঠাল, লাউ, ফুলকপি, মিষ্টি কুমড়া | - 15.
উত্তরবঙ্গের দরিদ্র কৃষক মালেকের খেতে বছরে একবার সবজি চাষ হয়। কিন্তু সে সারা বছর ধরে তা খায়। মুখের মাড়ি দিয়ে রক্ত পড়ায় চিকিৎসকের কাছে গেলে তাকে টকজাতীয় ফল খাওয়ার পরামর্শ দিলেন।
- 16.