শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ঢাকা শহীদ পুলিশ স্মৃতি কলেজ, ঢাকা টেস্ট পরীক্ষা ২০২৬
8টি প্রশ্ন
- 1.
রায়হান সাহেব কাপড়ের ব্যবসা করেন। তিনি আগে থেকে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই তার বড় ছেলেকে ব্যবসার দায়িত্ব দিলেন। কিন্তু ক্রমান্বয়ে তার ব্যবসায় ক্ষতি হতে লাগল। রায়হান সাহেবের স্ত্রী বলেন, "যেকোনো কাজে সফল হতে হলে গৃহ ব্যবস্থাপনা প্রক্রিয়াটি অনুসরণ করা প্রয়োজন।"
- 2.
নাদিয়া সব সময় নিজস্ব সময় তালিকা করে চলে। সব কাজ সে সময় তালিকা অনুসারে সম্পন্ন করে। এতে করে নাদিয়া গৃহের ও কলেজের সব কাজ মানসম্মতভাবে শেষ করতে পারে। ফলে তার কাজের দক্ষতা ও গতিশীলতা বৃদ্ধি পায়।
- 3.
টানা সাতদিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছেলেকে নিয়ে হাসপাতালে থাকার কারণে কাপড় ব্যবসায়ী জলিল সাহেবের ব্যবসায় লোকসান হয়। লোকসানের কারণে তিনি আর্থিক অনটনে পড়লেন। এ অবস্থায় সংসারের খরচ সামলাতে তিনি বিভিন্ন জায়গা থেকে ধার করেন।
- 4.
তামিম সাহেব বাড়ি নির্মাণের পূর্বে গৃহ নির্মাণ সামগ্রীর একটি তালিকা করেন। কোথায় কত টাকা খরচ হবে তিনি তা ঠিক করেন। তিনি প্রধান উপকরণের প্রতি সতর্ক দৃষ্টি রাখলেও অন্যান্য উপকরণের কথা চিন্তা করেননি। পরবর্তীতে বিদ্যুৎ, স্যানিটেশন ইত্যাদি বিষয়ে তাকে সমস্যার সম্মুখীন হতে হয়।
- 5.
ঝুমার বুটিক শপে সব পোশাকই দেশি তাঁতবস্ত্র দ্বারা তৈরি। সে পোশাকের ডিজাইনে সিলেট ও চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর পোশাকের ডিজাইন অনুসরণ করে নতুনত্ব আনার চেষ্টা করে। এছাড়া জ্যামিতিক নকশা, বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি, বৃক্ষলতা সংবলিত নকশার শাড়ি তার দোকানে বেশ জনপ্রিয়।
- 6.
সামিয়া সোনারগাঁয়ের বাসিন্দা। পহেলা বৈশাখ উপলক্ষ্যে আয়োজিত একটি মেলায় সে অংশ নেয়। সামিয়ার স্টলে যেসব শাড়ি রয়েছে সেগুলো মূলত মসলিনের উত্তরসূরি। এছাড়া গঠনমূলক ও সজ্জামূলক ডিজাইনে তৈরি বেশ কিছু সালোয়ার কামিজও সে তার স্টলে রেখেছে। দর্শনার্থীরা তার সালোয়ার-কামিজগুলো খুব পছন্দ করে।
- 7.
রেহেনা বিভিন্ন রকম পোশাক তৈরি করে নিজ বুটিকশপে বিক্রি করেন। তিনি সুতি, লিনেন ইত্যাদি পোশাকের সুতাগুলোকে বিভিন্ন রঙে রঞ্জিত করে বর্ণ বৈচিত্র্য তৈরি করেন। পশমি কাপড়ের তন্তুগুলো বিশেষ পদ্ধতিতে রং প্রয়োগ করেন। এর ফলে তন্তু থেকে সুতা কাটা কষ্টকর হয়ে পড়ে।
- 8.
সুমন একজন দর্জি। সে সঠিকভাবে সেলাই মেশিনের যত্ন নেয়। এতে সেলাই সুন্দর হয় ও মেশিন দীর্ঘদিন ভালো থাকে। এলাকায় লোকজন পোশাকের সংস্কারের জন্য তার কাছে ভিড় জমায়। সে খুব সুন্দরভাবে বিভিন্ন পদ্ধতিতে রিফু করে পোশাক সংস্কার করে।