রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা টেস্ট পরীক্ষা ২০২৬
16টি প্রশ্ন
- 1.
নাফি নতুন চাকরিতে যোগদান করেছে। তার কাজের দক্ষতা, পরিকল্পনা করার পদ্ধতি, নির্দেশনা প্রদান ও কাজ শেষে মূল্যায়নের ধরন দেখে তার অফিস প্রধান অভিভূত। নাফির সহকর্মী জোবা সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে প্রশ্ন করলে নাফি বলে সিদ্ধান্ত গ্রহণের পর্যায় সম্পর্কে সঠিক ধারণা থাকা আবশ্যক।
- 2.
সেলিম সাহেব একজন চাকরিজীবী। তিনি মিরপুরে স্কুল পড়ুয়া দুই ছেলে, বৃদ্ধ মা ও স্ত্রীকে নিয়ে বসবাস করেন। তার মাসিক আয় ৩০ হাজার টাকা। তিনি এবং তার স্ত্রী রেবা সব সময় আয়ের মধ্যে ব্যয় সীমাবদ্ধ রাখার চেষ্টা করেন। রেবা বাসায় সবজি চাষ ও মুরগি পালন করেন। ফলে তাদের পরিবারের সকলের প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারেন এবং মানসিকভাবে প্রশান্তি অনুভব করেন।
- 3.
সুমি কিছু আসবাবপত্র কেনার জন্য দোকানে গেলেন। তিনি যে ঘরের জন্য আসবাব কিনবেন সেটি মূলত সামাজিকতার কেন্দ্রস্থল। এই ঘরেই তিনি অতিথিদের আপ্যায়ন করে থাকেন। দোকানে অনেক ধরনের আসবাব থাকলেও তিনি তার আয়, আরামদায়কতা, প্রয়োজনীয়তা, নকশা ও পরিবারের আকার অনুযায়ী আসবাব কিনলেন।
- 4.
আমিনা বেগম সম্প্রতি শহরে বসবাস করছেন। গ্রামে থাকাকালীন বাড়ির পেছনের আঙিনায় সবজি চাষ করতেন। কিন্তু ফলন ভালো না হওয়ায় কারণ বুঝতে পারতেন না। ছাদে বাগানের উপর প্রশিক্ষণ গ্রহণ করার ফলে তিনি এখন জানেন কীভাবে গৃহ প্রাঙ্গণে, ছাদে ও বারান্দায় গাছ লাগাতে হয়, যত্ন ও রক্ষণাবেক্ষণ করতে হয়।
- 5.
A | মসলিনের উত্তরসূরি
B | তুন্তুর রানি, কোকুন পোকা
C | স্বদেশি আন্দোলনের সাথে জড়িত - 6.
রাফি একটি টেক্সটাইল ক্লাসে পাঠদানের সময় শিক্ষক কতগুলো বিষয়ের অবতারণা করেন। তিনি বলেন পোশাকে নকশা সৃষ্টিতে বস্ত্রের উপরের নিজস্ব বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, পোশাকে বৈচিত্র্য সৃষ্টি করতে বিভিন্ন প্রকার রেখার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- 7.
গোলগাল চেহারার কম লম্বা প্রকৃতির মেয়ে টিয়া। একদিন সে পোশাক কিনতে মার্কেটে যায়। সমান্তরাল রেখার নকশাযুক্ত জামা ও উঁচু কলার দেওয়া গলায় বড় হাড়যুক্ত জামা দুটি তার খুব পছন্দ হয়। কিন্তু সব কিছু চিন্তা করে সে ঐ দুটি জামা না কিনে V আকৃতির গলারযুক্ত আড়াআড়ি রেখার নকশাসম্মত অন্য একটি জামা তার নিজের জন্য কিনে আনে।
- 8.
মিসেস কবিতা ও রঞ্জনের ছেলে অপু বেশ চঞ্চল। প্রায় সময় সে খেলতে গিয়ে পোশাক ছিঁড়ে ফেলে, দুষ্টমি করতে গিয়ে নতুন সাদা সুতি টি শার্টে চা ফেলে দেয়। মিসেস কবিতা বিভিন্ন প্রক্রিয়ায় অপুর পোশাকগুলো আবার ব্যবহার উপযোগী করে তোলেন।
- 9.
রাহেলা বেগমের দুই মেয়ে। সে তার স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়িসহ একত্রে বসবাস করেন। অপরদিকে তার বান্ধবী সীমা স্বামী ও ৪ বছরের মেয়ে কন্যাকে নিয়ে সুখেই আছে। তারা ছুটির দিনে মেয়েকে নিয়ে প্রায়ই ঘুরতে যান। তারা আর একটি সন্তান নেওয়ার কথা ভাবছেন।
- 10.
দোলার এক বছর আগে বিয়ে হয়েছে। ইদানিং সে সকালবেলা দুর্বল অনুভব করে এবং প্রায়ই তার বমি বমি ভাব ও বমি হচ্ছে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার রক্ত ও মূত্র পরীক্ষা করেন। ডাক্তার তাকে সুষম খাবার এবং ভারী কাজ না করার পরামর্শ দেন। অপরদিকে সেলিনা বেগম পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। সেলিনাকে তার প্রতিবেশী শামীমা বেশি পরিমাণে মাছ-মাংস খেতে বলেন এবং সময়মতো টিকা গ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।
- 11.
রূপা আক্তারের ছেলে সাদ এর বয়স ১৩ মাস। সে একা একা হাঁটতে পারে, হাতে কিছু দিলে খেতে পারে। অপরদিকে তার বান্ধবী রত্না বেগমের ছেলে জায়ানের বয়স ৪ বছর। সে একা একা খেতে পারে না, চুপচাপ থাকে, অন্য শিশুদের সাথে খেলতে চায় না এবং কোথাও বেড়াতে নিয়ে গেলে কান্নাকাটি করে। এ নিয়ে রত্না বেগম খুবই চিন্তিত।
- 12.
দীপের বয়স ৭ বছর। সে কেউ ডাকলে সহজে সাড়া দেয় না। টিভির আওয়াজ বাড়িয়ে টিভি দেখে, জোরে কথা বলে। অপরদিকে তুবার বয়স ৪ বছর। সে অন্য শিশুদের সাথে খেলে না, খেলনা মুখে দেয় এবং গন্ধ শোঁকে এবং একই খেলনা দিয়ে অনেকক্ষণ খেলে। তাকে নাম ধরে ডাকলে সাড়া দেয় না।
- 13.
মাহির বয়স ৩ বছর। কিছুদিন যাবৎ তার হাত পায়ে পানি আসে, মুখ ফুলে গেছে, পেট দেখতে পেটের মতো দেখায়। অপরদিকে তার দাদির কোমরের ব্যথা, হাঁটু ব্যথা ও হাঁটু ফুলে গেছে। ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তার দাদিকে ডিম, দুধ, মাছ, মাংস, হলুদ ও কমলা রঙের শাকসবজি বেশি করে খাওয়ার পরামর্শ দেন।
- 14.
উদ্দীপকটি লক্ষ্য করো:চার্ট A: ভাত, রুটি, আলু, মিষ্টিচার্ট B: মাছ, মাংস, ডিম, দুধ
- 15.
মাজহাব সাহেবের বয়স ৫৮ বছর। একদিন অফিসে তার রক্তচাপ বেড়ে যায়, ঘাড় ব্যথা ও মাথা ব্যথা হচ্ছে এবং বুকে চাপ অনুভূত হচ্ছে। তার সহকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। অপরদিকে তার বন্ধু সুমন সাহেবের কিছুদিন যাবৎ ওজন কমে যাচ্ছে, ঘন ঘন প্রস্রাব হয়, দুর্বল লাগে ও ঘন ঘন পিপাসা লাগে।
- 16.
জামাল সাহেব একদিন বাজারে গিয়ে দেখেন বাজারে কোনো মাছ নেই। তিনি এর কারণ জানতে পারলেন মাছে বিষাক্ত রাসায়নিক দ্রব্য পাওয়া যাওয়ায় ভোক্তা অধিকারের অভিযানে বাজার থেকে সমস্ত মাছ তুলে নেওয়া হয়েছে। তিনি বাসায় গিয়ে স্ত্রী সুমাইয়া বেগমকে এ কথা জানালে সুমাইয়া বেগম বলেন, স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্য সরবরাহ করতে হলে খাদ্য ক্রয় থেকে পরিবেশন পর্যন্ত প্রতিক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।