ঢাকা কলেজ ঢাকা কলেজ টেস্ট পরীক্ষা ২০২৪
11টি প্রশ্ন
- 1.
রাসেল ও পাভেল দুজন যমজ ভাই।একাদশ শ্রেণীতে মানবিক বিভাগে ভর্তি হয়েছে। তারা এমন একটি বিষয়কে ঐচ্ছিক হিসেবে বেছে নিয়েছে যেটি অধ্যায়ন করে তারা সুনাগরিকতার জ্ঞান অর্জন করতে পারবে, অনুরূপ সে বিষয়ে ভবিষ্যতের উচ্চতর ডিগ্রি নিয়ে পরিবারের সমাজ ও রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে।
- 2.
চঞ্চল যুব সংঘ-এর পক্ষ থেকে খ্রিষ্টীয় নববর্ষ পালনের লক্ষ্যে ৩১ ডিসেম্বর গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে সাউন্ড বক্সে গান বাজানো হয়। স্থানীয় ইউপি সদস্য রাহিমুল্লাহ শিশু ও বয়োঃবৃদ্ধদের দিক বিবেচনা করে তাদের নিষেধ করেন। প্রত্যুত্তরে তারা এটাকে স্বাধীনতায় হস্তক্ষেপ বলে আখ্যায়িত করে।
- 3.
জনাব মঞ্জু গত জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেও তিনি তার স্ত্রীকে ভোটদানে বিরত রাখেন। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাচন অফিসার বলেন, রাষ্ট্রের বসবাসকারী সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে।
- 4.
'ক' রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান জনগণের ভোটে নির্বাচিত। রাষ্ট্র পরিচালনায় তিনিই সর্বেসর্বা। তাকে আইনসভার নিকট জবাবদিহি করতে হয় না। তিনি তার ইচ্ছা অনুযায়ী যেকোনো মন্ত্রীকে অপসারণ করতে পারেন।
- 5.
নাঈম ও হেনরী যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। একদিন সরকার সম্পর্কে আলোচনা করতে গিয়ে হেনরী বলল যে, তাদের দেশ সংসদীয় গণতন্ত্র ও আইনের জন্মস্থান। এখানে সরকার তাদের কাজের জন্য একটি বিভাগের নিকট দায়বদ্ধ। নাঈম বলল, আমাদের দেশেও মন্ত্রিপরিষদ তাদের সকল কাজের জন্য সরকারের একটি বিভাগের নিকট দায়ী। বর্তমানে বিভিন্ন কারণে সরকারের উক্ত বিভাগটির ক্ষমতা ক্রমাগত হ্রাস পাচ্ছে এবং সরকারের অন্য একটি বিভাগের ক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
- 6.
১৯৭১ সালের কথা। ২১ বছরের টগবগে মেধাবী তরুণ রনি। সবেমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। এরই মধ্যে সে যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ পেয়ে যায়। কিছুদিনের মধ্যেই পাড়ি জমাবার কথা স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠানে। এমন সময় বেজে উঠলো যুদ্ধের দামামা। রনি কী করবে! একদিকে বিদেশে উচ্চশিক্ষার হাতছানি, অন্যদিকে স্বাধীনতা যুদ্ধ। রনি শেষটাকেই বেছে নেয়। দেশ স্বাধীন হয়, কিন্তু রনির আর ফেরা হলো না।
- 7.
- 8.
সালাম ও কালামের মধ্যে জমি নিয়ে বিরোধ আছে। একদিন সালাম তার লোকজন নিয়ে কালামের ওপর হামলা করে। সালামকে প্রধান আসামি করে কালাম আদালতে মামলা দায়ের করে। আদালত সালামকে শাস্তি দেন।
- 9.
জনাব শাফায়াতের রাষ্ট্র একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আইনসভায় নির্বাচনের মাধ্যমে যে দলটি সংখ্যাগরিষ্ঠতা পায় সেই দল সরকার গঠন করে। একজন নামে মাত্র রাষ্ট্রপতি থাকেন কিন্তু প্রকৃত ক্ষমতা থাকে প্রধানমন্ত্রী তথা মন্ত্রিপরিষদের হাতে। জনাব মান্নানের রাষ্ট্রেও একটি গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু সেখানে রাষ্ট্রপতি জনগণের সরকারি ভোটে নির্বাচিত হয়।রাষ্ট্রপতি প্রকৃত ক্ষমতার মালিক। তিনি আইনসভার সদস্য নন।
- 10.
শ্রেণিকক্ষে শিক্ষক ছাত্রদের পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে ধারণা দিতে গিয়ে শ্রেণিকক্ষে একটি কৃত্রিম নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করেন। ছাত্ররা এই নির্বাচনে জালালকে শ্রেণির নেতা হিসাবে নির্বাচিত করে। শিক্ষক মহোদয় ছাত্রদের কাছে জানতে চাইলেন, কেন তারা জালালকে নির্বাচিত করেছে? ছাত্ররা জানালো, জালালের আকর্ষণীয় গুণাবলি ও দক্ষতা তাদেরকে আকৃষ্ট করেছে।
- 11.
‘ক’ রাষ্ট্রের শাসন ব্যবস্থায় মানবাধিকার ও আইনের শাসনের প্রতি খুবই গুরুত্বরোপ করা হয়। রাষ্ট্রটির সামাজিক ও অর্থনৈতিক সম্পদের ব্যবস্থাপনা খুবই স্বচ্ছ ।