ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ টেস্ট পরীক্ষা ২০২৩

11টি প্রশ্ন

  1. 1.

    রিয়াদ একাদশ শ্রেণির শিক্ষার্থী। তার প্রথম দিনের ক্লাসে শিক্ষক সুনাগরিকের গুণাবলি, নাগরিকের অধিকার ও কর্তব্য প্রভৃতির ওপর আলোচনা করছিলেন। ক্লাস শেষে রিয়াদের মনে হলো একজন নাগরিক হিসেবে প্রত্যেকরই এই বিষয়ে জ্ঞান থাকা দরকার।

  2. 2.

    জাফর সাহেব একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। নম্র ভদ্র লোকটি সব সময় অন্যের কল্যাণের কথা ভাবেন। শত চেষ্টা করেও কেউ তাকে অনিয়ম করাতে পারেন না। সকল মানুষ যাতে সুবিচার পায় সে বিষয়ে তার নিরন্তর চেষ্টা। সৎ মানুষ তার খুবই পছন্দ। সকল প্রকার ভালো কাজই তার কাছে প্রশংসনীয়। তিনি বিশ্বাস করেন সঞ্জীবন মানবিক মূল্যবোধকে জাগ্রত করে এবং সমাজ জীবনে আনে প্রগতি।

  3. 3.

    জনাব করিম সাহেব এক পুত্র আলোক ও দুই কন্যা সুমাইয়া ও সুশমিতাকে রেখে মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুর পর সুমাইয়া ও সুশমিতা ভাইয়ের নিকট পিতৃসম্পত্তি দাবি করলে জনাব আলোক বোনদের সম্পত্তি দিতে অপরাগতা প্রকাশ করেন। ফলে ২ বোন মামলা করেন। মামলার রায়ে সুমাইয়া ও সুমিতা তাদের সম্পত্তির অধিকার অর্জন করেন।

  4. 4.

    রাতুল রায় সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি দুর্নীতির সাথে জড়িত। আমজাদ রফিক ও কাজল সাহেব রাতুল রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। রাতুল রায় তাদেরকে বাধা দিলে আমজাদ সাহেব বললেন, গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেকের নিজ অভিমত প্রদানের অধিকার বিদ্যমান। তাদের এ প্রতিবাদের রাতুল রায় সাবধান হন। কাজল বলেন, প্রত্যেকের ভোটাধিকার, নিজের অভিমত ব্যক্ত করার অধিকার, সুষ্ঠু বিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির মানদণ্ডে গণতন্ত্রকে পরিমাপ করা যায়। রফিক সাহেব বললেন, প্রতিটি ক্ষেত্রেই প্রতিষ্ঠার মাধ্যমে শৃঙ্খলা, সমতা ও মর্যাদা লাভ করা যায়। তাই প্রতিটি গণতন্ত্রকে মূল্যায়ন করা জরুরি।

  5. 5.

    সুমনের কলেজের ছাত্রদের সংসদ অধিবেশন প্রত্যেক্ষ করার জন্য নিয়ে যাওয়া হয়। তারা উপস্থিত সংসদ সদস্যদের প্রাণবন্ত আলোচনা, নির্দিষ্ট প্রশ্নোত্তোর, সারগর্ভ ভাষণ আগ্রহের সাথে শোনে। সুমন এই অভিজ্ঞতা দেশের বাইরে 'ক' দেশে উচ্চ শিক্ষা গ্রহণকারী তার বড় ভাই বিপুলকে বললে, বিপুল বলে এ দেশে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি মন্ত্রীদের নিয়োগ করেন এবং মন্ত্রীগণ রাষ্ট্রপতির নিকট দায়ী থাকেন।

  6. 6.

    করিম ও রহিমা চাচাতো ভাইবোন। তাদের উভয়ের ভোট প্রদান, পেশা বাছাই ও ধর্মচর্চার সমান অধিকার রয়েছে। তারা একসাথে একটি ফ্যাক্টরিতে কাজ করে। কাজের ধরনও একই কিন্তু করিমের মজুরি রহিমার চেয়ে বেশি।

  7. 7.

    মি. কামাল একজন বাস চালক। তিনি যখন রাস্তায় চলেন তখন অন্য গাড়িকে তোয়াক্কা না করে ইচ্ছেমতো রাস্তা পারি দেন। যদিও আমরা লক্ষ্য করি রাস্তার পাশে বিভিন্ন জায়গায় লেখা আছে ধীরে চলুন, হর্ণ বাজাবেন না অথবা অভারটেক করবেন না। একদিন বাসটি দুর্ঘটনায় পতিত হয় এবং ড্রাইভারসহ বহুযাত্রী হতাহত হয়।

  8. 8.

    জনাব রিয়াজ একজন সৎ ব্যবসায়ী। তিনি নিয়মিত কর, খাজনা পরিশোধ করেন। তিনি তাঁর এলাকার উন্নয়নে বিভিন্ন ধরনের কাজ করেন এবং যুবসমাজকে এলাকার উন্নয়নে কাজে উৎসাহিত করে।

  9. 9.

    তানভীর ও রাশেদ দুই বন্ধু। তারা দু'জনে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে পড়ছে। রাষ্ট্র, সরকার, সংবিধান, নাগরিক, আন্তর্জাতিক সংস্থা এই সব বিষয়ের প্রতি তানভীরের আগ্রহ বেশি। অন্যদিকে, রাশেদ সব সময় মুদ্রাব্যবস্থা, আয়-ব্যয়, বাজেট তৈরি, সম্পদের সুষম বণ্টন ইত্যাদি বিষয়ের প্রতি বেশি আকৃষ্ট। তাই কলেজে তারা পছন্দমত বিষয় নির্বাচন্ করে। তানভীর ও রাশেদ পাঠ্যবিষয়ে নিয়ে আলোচনা করে লক্ষ করল বিষয় দুটি ভিন্ন হলেও উদ্দেশ্য এক।

  10. 10.

    "চ" নামক একটি রাষ্ট্রে শামীম ও জামিল দুই ভাই একটি কারখানায় কাজ করে। শামীন "ণ" নামক একটি সংগঠনের নেতা। তার সংগঠনটি জাতীয় সমস্যা চিহ্নিত কর তা সমাধানের জন্য' সরকার গঠন করতে চায়। অন্যদিকে, জামিল "ত" নামের একটি সংগঠনের সাথে জড়িত। এ 'সংগঠনটি শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করে এবং দাবি- দাওয়া পুরণে সরকারের ওপর চাপ সৃষ্টি করে।

  11. 11.

    বিলাশ একটি বই পড়ে জানতে পারল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একই ধরনের সরকারব্যবস্থা প্রচলিত রয়েছে। ক্ষমতা বণ্টনের নীতি অনুসারে এই দুই দেশের সরকার পরিচালনা পদ্ধতি ভিন্ন। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান ভিন্ন ব্যক্তি এবং আইন বিভাগ শক্তিশালী। অন্যদিকে যুক্তরাষ্ট্র একই ব্যক্তি রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান এবং রাষ্ট্রপতি ক্ষমতাশালী।