নূর মোহাম্মদ পাবলিক কলেজ নূর মোহাম্মদ পাবলিক কলেজ টেস্ট পরীক্ষা ২০২৪

11টি প্রশ্ন

  1. 1.

    ক নামের একটি রাষ্ট্রে জনগণ শান্তিতে বসবাস করে। সেখানে সরকার তার কাজের প্রতি দ্বায়িত্বশীল। প্রশাসন জবাবদিহিতামূলক মনোভাবের অধিকারী এবং দেশটিতে আইনের শাসন বিদ্যমান। অন্যদিকে খ দেশটিতে সরকার তার কাজের প্রতি উদাসীন, গণমাধ্যমকে সরকার নিয়ন্ত্রণ করে, জনগণের মৌলিক অধিকারও সরকার স্বীকার করে না।

  2. 2.

    রাতুলের দেশের সব জনগণের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। সেখানে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার রয়েছে এবং প্রতিটি সরকার নিজ নিজ ক্ষেত্রে স্বাধীন। দেশটিতে সংবিধানের মাধ্যমে দুটি সরকারের মধ্যে ক্ষমতা বণ্টন করা হয়েছে।

  3. 3.

    সরকারের দুটি বিভাগ X এবং Y। X বিভাগটি দেশের জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত। এদের কাজ মূলত আইন ও সংবিধান সংক্রান্ত। Y বিভাগটি X বিভাগ কর্তৃক প্রণীত আইন অনুযায়ী দেশ পরিচালনার কাজ করে থাকে।

  4. 4.

    অতীতে সমাজবদ্ধ মানুষ কতগুলো নিয়মকানুন, রীতিনীতি পালন করতো। বর্তমানেও নাগরিক জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন নিয়ম কানুন, রীতি নীতি ও আচার অনুষ্ঠান। নাগরিক জীবনের এসব দিক নিয়ে আলোচনার জন্য গড়ে উঠেছে জ্ঞানের বিশেষ একটি শাখা যা শিক্ষার বিভিন্ন স্তরে পড়ানো হয়।

  5. 5.

    জাহেদা একটি বেসরকারী সংস্থায় চাকরী করেন। সংস্থাটিতে পুরুষ সদস্যদের তুলনায় নারী সদস্যদের কম মজুরি প্রদান করা হয়। জাহেদা প্রতিবাদ করলে মালিক পক্ষ তাকে ছাঁটাই করার ভীতি প্রদর্শন করে।

  6. 6.

    মি. নাইম এর দেশের প্রধানমন্ত্রী ও মন্ত্রিগণ তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী। অপরদিকে মি. জন এর দেশের প্রধানমন্ত্রী ও মন্ত্রিগণ আইনসভার নিকট দায়ী নয়। তবে দেশে সংকটকালে জনের দেশের সরকার দ্রুত সিদ্ধান্ত নিতে পারে।

  7. 7.

    দক্ষিণ এশিয়ার একটি দেশে ভিন্ন আদর্শে বিশ্বাসী একদল শাসকগোষ্ঠী জনগণের উপর জোর শোষণ চালায়। ফলে এক অবিসংবাদিত নেতা জনগণকে উদ্দীপিত করে তোলে। ফলে জনগণের মাঝে রাজনৈতিক সচেতনতার সৃষ্টি হয় ও তারা ঐক্যবদ্ধ হতে আগ্রহী হয়।

  8. 8.

    রাহিল নির্বাচন প্রার্থী। সে সবকাজে সকলের মতামত গ্রহণ করে। জনসভায় বিপুল লোক সমাগম হয়। সকলে তার কথা মন্ত্রমুগ্ধের মত শুনে। তার অন্যতম প্রতিদ্বন্দী জামিল। তিনি নির্দিষ্ট কিছু লোক দ্বারা প্রভাবিত হন ও জনগণের সাথে যোগাযোগ কম করেন। নির্বাচনে রাহিল বিপুল ভোটে জয়লাভ করে।

  9. 9.

    রনির দেশের নাগরিকগণ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এমনকি নির্বাচনে প্রার্থীও হতে পারেন। যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরি লাভের সুযোগ রয়েছে।

  10. 10.

    সমাজবদ্ধ মানুষ ইচ্ছেমত কাজ করতে পারে না। কারণ যেসব কাজ করলে অন্যের ক্ষতি হবে সেসব কাজ থেকে বিরত থাকা সকলের কর্তব্য। যদি কেউ করে তাহলে তার জন্য শাস্তি পেতে হবে; কেবল বর্তমানেই নয় অতীতেও এরূপ বিধান ছিলো।

  11. 11.

    রহিম এমন একটি সংগঠনের সদস্য যার উদ্দেশ্য হলো রাষ্ট্রীয় ক্ষমতায় আরোহণ করা। উক্ত সংগঠনটি জনমত গঠন করার উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করে থাকে।