মানসিক দক্ষতা • ভাষাগত যুক্তি • প্রিলিমিনারি • ৪৬ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

মানসিক দক্ষতা প্রশ্ন

সেই জুটি নির্বাচন করুন যা- "Children : pediatrician" জুটির মধ্যে প্রকাশিত সম্পর্কটির মতো একটি সম্পর্ককে সর্বোত্তমভাবে প্রকাশ করে।

  1. Adult : Orthopedist

  2. Kidney : Nephrologist

  3. Females : Gynecologist

  4. Skin : Darmatologist

উত্তর ও ব্যাখ্যা

Females : Gynecologist

ব্যাখ্যা

"Children : pediatrician" জোড়টির সম্পর্ক হলো রোগী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকের সম্পর্ক। Pediatrician হলেন শিশুদের চিকিৎসায় নিয়োজিত বিশেষজ্ঞ ডাক্তার।

একইভাবে, Gynecologist হলেন নারীদের (Females) রোগ ও প্রসূতি বিষয়ক বিশেষজ্ঞ ডাক্তার।

অন্যান্য অপশনগুলো লক্ষ্য করি:

  • Adult : Orthopedist (Orthopedist মূলত হাড় ও জয়েন্টের চিকিৎসা করেন, শুধু প্রাপ্তবয়স্কদের নয়)।
  • Kidney : Nephrologist এবং Skin : Dermatologist হলো অঙ্গ ও সংশ্লিষ্ট চিকিৎসকের সম্পর্ক (ব্যক্তি বা রোগীর সাথে নয়)। তাই "Females : Gynecologist" জোড়টিই সবচেয়ে মানানসই।

একই ধরনের প্রশ্ন:
১. Eye : Ophthalmologist :: Heart : ?
উত্তর: Cardiologist.
২. Teeth : Dentist :: Bones : ?
উত্তর: Orthopedist.

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন