কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি • সফটওয়্যার ও OS • প্রিলিমিনারি • ৪৬ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি প্রশ্ন
একটি অপারেটিং সিস্টেম একজন ব্যক্তিকে বিভিন্ন symbols, icon অথবা visual metaphor এর মাধ্যমে কম্পিউটারের সাথে সংযোগ স্থাপনে ভূমিকা পালন করে। নিচের কোনটি এ শ্রেণির কাজকে নির্দেশ করে?
- ক
Command-Line Interface
- খ
Graphical User Interface
- গ
Block User Interface
- ঘ
Tap User Interface
উত্তর ও ব্যাখ্যা
Graphical User Interface
ব্যাখ্যা
গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (Graphical User Interface - GUI) হলো এমন এক ধরনের অপারেটিং সিস্টেমের ইন্টারফেস, যা ব্যবহারকারীকে আইকন, উইন্ডো, মেনু বা বিভিন্ন ভিজ্যুয়াল প্রতীকের মাধ্যমে কম্পিউটারের সাথে সহজে যোগাযোগের সুযোগ করে দেয়। এর বিপরীতে কমান্ড-লাইন ইন্টারফেস (CLI)-এ শুধু টেক্সট বা কমান্ড টাইপ করে কাজ করতে হয়। উইন্ডোজ, ম্যাক ওএস হলো GUI-এর উদাহরণ।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও