ভূগোল ও পরিবেশ • পৃথিবী ও মানচিত্র • প্রিলিমিনারি • ৪৬ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

ভূগোল ও পরিবেশ প্রশ্ন

উচ্চতা বৃদ্ধির সাথে ট্রপোমন্ডলে বায়ুর ক্রমহ্রাসমান তাপমাত্রা হল -

  1. ৫.৫° সেলসিয়াস/কিলোমিটার

  2. ৬.৫° সেলসিয়াস/কিলোমিটার

  3. ৭.৫° সেলসিয়াস/কিলোমিটার

  4. ৮-৫° সেলসিয়াস/কিলোমিটার

উত্তর ও ব্যাখ্যা

৬.৫° সেলসিয়াস/কিলোমিটার

ব্যাখ্যা

ভূপৃষ্ঠ থেকে যতই উপরে উঠা যায়, বায়ুমণ্ডলের ট্রপোমন্ডল বা ট্রপোস্ফিয়ারে তাপমাত্রা ততই কমতে থাকে। প্রতি ১ কিলোমিটার বা ১০০০ মিটার উচ্চতা বৃদ্ধির জন্য গড়ে প্রায় ৬.৫° সেলসিয়াস (অথবা প্রতি ১০০০ ফুটে ৩.৫° ফারেনহাইট) হারে তাপমাত্রা হ্রাস পায়। একে ল্যাপস রেট বা স্বাভাবিক তাপমাত্রা হ্রাসের হার বলা হয়।

একই ধরনের প্রশ্ন:
১. বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন ঘটে? উত্তর: ট্রপোমন্ডল।
২. ভূপৃষ্ঠ থেকে প্রতি ১০০০ মিটার উচ্চতায় কত ডিগ্রি তাপমাত্রা হ্রাস পায়? উত্তর: ৬.৫° সেলসিয়াস।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন