রসায়ন ১ম পত্র • মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন • University of Dhaka • ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা ২০২৫-২০২৬
রসায়ন ১ম পত্র প্রশ্ন
লিখিত
(1.1) Si, P, এবং S এই মৌলগুলোকে গলনাংকের নিম্ন ক্রমানুসারে সাজাও। মৌলগুলোর গলনাংক এই ক্রমানুসারে কমে কেন ব্যাখ্যা কর।
(1.2) ও এর মধ্যে কার্বনের হাইব্রিডাইজেশন লিখ এবং তাদের আকৃতি উল্লেখ কর।
উত্তর ও ব্যাখ্যা
(1.1)
গলনাংকের ক্রম (বেশি থেকে কম): (সাধারণ সাদা ফসফরাস ধরে)।
কারণ:
১. Si (গলনাংক প্রায় C) একটি বিশাল সমযোজী (giant covalent) কেলাস; এর প্রতিটি পরমাণু চারটি শক্তিশালী সমযোজী বন্ধনে ত্রিমাত্রিক জালে যুক্ত। গলাতে অসংখ্য সমযোজী বন্ধন ভাঙতে হয়, তাই গলনাংক সর্বোচ্চ।
২. S ও P আণবিক কঠিন: S হলো (প্রায় C) এবং সাদা P হলো (প্রায় C)। গলনের সময় অণুর ভেতরের সমযোজী বন্ধন ভাঙে না, কেবল অণুগুলোর মধ্যকার দুর্বল ভ্যানডার ওয়ালস (লন্ডন) বল কাটতে হয়।
৩. এর আণবিক ভর (256) এর (124) চেয়ে বেশি, তাই ইলেকট্রন মেঘ বড় ও লন্ডন বল শক্তিশালী; ফলে S এর গলনাংক P এর চেয়ে বেশি।
(1.2)
১. (কার্বোক্যাটায়ন): C এর তিনটি বন্ধন, কোনো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নেই। হাইব্রিডাইজেশন ; আকৃতি সমতলীয় ত্রিকোণাকার (trigonal planar), কোণ । (খালি অরবিটাল তলের লম্বে থাকে।)
২. (কার্বানায়ন): C এর তিনটি বন্ধন ও একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। হাইব্রিডাইজেশন ; আকৃতি ত্রিকোণাকার পিরামিডীয় (trigonal pyramidal), কোণ এর সামান্য কম।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও