বাংলা সাহিত্য • আধুনিক যুগের সূচনা • প্রিলিমিনারি • ৪৬ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট
বাংলা সাহিত্য প্রশ্ন
চন্ডীচরণ মুন্সী কে?
- ক
শ্রীরামপুর মিশনের লিপিকর
- খ
ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত
- গ
কেরী সাহেবের মুন্সী গ্রন্থের রচয়িতা
- ঘ
সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক
উত্তর ও ব্যাখ্যা
খ
ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত
ব্যাখ্যা
চন্ডীচরণ মুন্সী ছিলেন উনিশ শতকের শুরুতে প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজের একজন পণ্ডিত। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান উইলিয়াম কেরীর অধীনে যেসকল দেশীয় পণ্ডিত বাংলা গদ্য পাঠ্যপুস্তক রচনার কাজে যুক্ত ছিলেন, চন্ডীচরণ মুন্সী তাঁদের অন্যতম। তাঁর রচিত বিখ্যাত গ্রন্থের নাম 'তোতা ইতিহাস' (১৮০৫)।
একই ধরনের প্রশ্ন:
১. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ কবে খোলা হয়? উত্তর: ১৮০১ সালে।
২. 'তোতা ইতিহাস' গ্রন্থের রচয়িতা কে? উত্তর: চন্ডীচরণ মুন্সী।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও