নৈতিকতা ও সুশাসন • নীতিশাস্ত্রের দর্শন • প্রিলিমিনারি • ৪৬ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

নৈতিকতা ও সুশাসন প্রশ্ন

কোন শ্রেণির ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত?

  1. নৈতিকতা-নিরপেক্ষ ক্রিয়া

  2. সামাজিক ক্রিয়া

  3. ঐচ্ছিক ক্রিয়া

  4. ইচ্ছা-নিরপেক্ষ ক্রিয়া

উত্তর ও ব্যাখ্যা

ঐচ্ছিক ক্রিয়া

ব্যাখ্যা

নীতিবিদ্যা বা নীতিশাস্ত্রের মূল আলোচ্য বিষয় হলো মানুষের আচরণ বা ক্রিয়া। তবে মানুষের সব ধরনের ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয় নয়। কেবল মানুষের স্বাধীন ও সচেতন ইচ্ছাপ্রসূত ক্রিয়া বা ঐচ্ছিক ক্রিয়া (Voluntary Actions)-র ভালোত্ব বা মন্দত্ব বিচার করা নীতিবিদ্যার কাজ। যে কাজের পেছনে মানুষের স্বাধীন ইচ্ছা বা নৈতিক চেতনা কাজ করে না (যেমন: মানুষের প্রতিবর্ত বা অনৈচ্ছিক ক্রিয়া), তা নীতিবিদ্যার আওতাভুক্ত নয়।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন