University of Dhaka • ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা ২০২৫-২০২৬
প্রশ্ন ও সমাধান
লিখিত
(4.1) CH3CH(CI)CH₂CH3 কে অ্যালকোহলীয় NaOH এর সাথে উত্তপ্ত করলে উৎপন্ন সমাণুগুলোর গাঠনিক সংকেত এবং নাম লিখ।
(4.2) গ্যালভানিক কোষে লবণ সেতু কী? এই লবণ সেতুর কাজ উল্লেখ কর।
উত্তর ও ব্যাখ্যা
(4.1)
2-ক্লোরোবিউটেন () কে অ্যালকোহলীয় NaOH এর সাথে উত্তপ্ত করলে -হাইড্রোজেন সহ HCl অপসারিত হয় (বিলোপ বিক্রিয়া) এবং অ্যালকিন উৎপন্ন হয়:
উৎপন্ন সমাণুসমূহ:
১. — but-2-ene (প্রধান উৎপাদ, জায়তসেফ নিয়ম অনুযায়ী বেশি প্রতিস্থাপিত অ্যালকিন)। এর দুটি জ্যামিতিক সমাণু: cis-but-2-ene ও trans-but-2-ene (trans বেশি স্থিতিশীল ও প্রধান)।
২. — but-1-ene (অপ্রধান উৎপাদ)।
(4.2)
লবণ সেতু: দুটি অর্ধকোষকে যুক্ত করার জন্য ব্যবহৃত একটি U-আকৃতির নল, যাতে কোনো নিষ্ক্রিয় তড়িৎ বিশ্লেষ্যের (যেমন KCl, বা ) গাঢ় দ্রবণ অ্যাগার-অ্যাগার জেলে ভরা থাকে।
লবণ সেতুর কাজ:
১. দুই অর্ধকোষের মধ্যে আয়ন চলাচলের পথ তৈরি করে বর্তনী সম্পূর্ণ করে।
২. দুই অর্ধকোষের দ্রবণের তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখে (আয়ন সঞ্চালনের মাধ্যমে)।
৩. দুই দ্রবণকে সরাসরি মিশতে দেয় না এবং তরল সংযোগ বিভব (liquid junction potential) কমায়।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও