Rajshahi Board রাজশাহী বোর্ড ২০২৫

660টি প্রশ্ন

  1. 401.

    জনাব মিন্টু একজন তরমুজ ব্যবসায়ী। তিনি উপকূলীয় এলাকার উৎপাদনকারীর নিকট হতে ৫০ টাকা পিস তরমুজ কিনে আনেন। কিন্তু অতিরিক্ত লাভের আশায় তিনি কেজি দরে তরমুজ বিক্রয় করেন। তার মতো অন্য তরমুজ ব্যবসায়ীরা নিয়মিতভাবে সাধারণ ভোক্তাদের সাথে একইভাবে প্রতারণা করে যাচ্ছেন। ফলে দিন দিন ব্যবসায়ীদের প্রতি সাধারণ ক্রেতাদের আস্থা নষ্ট হয়ে যাচ্ছে।

  2. 402.

    বার্ড এর প্রতিষ্ঠাতা কে?

  3. 403.

    শীতলক্ষ্যা নদীর তীরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিল্পকারখানা অবস্থিত। প্রত্যেক দিন ঐ প্রতিষ্ঠানগুলোর শিল্পকারখানা হতে অপরিশোধিত বর্জ্য শীতলক্ষ্যা নদীতে নিক্ষেপ করছে। অপরিশোধিত বর্জ্য নদীর পানিকে নষ্ট করে ফেলছে। দূষণের ফলে নদীর মাছ ও জলজ উদ্ভিদ ধ্বংস হয়ে যাচ্ছে। স্থানীয় মানুষ যথাযথ কর্তৃপক্ষের নিকট বারবার প্রতিকার চেয়েও প্রতিকার পায়নি। কিন্তু স্থানীয় মানুষ, মনে করে আইনের যথাযথ প্রয়োগেই বিষয়টির সমাধান সম্ভব।

  4. 404.

    পরিবহণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

  5. 405.

    জনাব ইমরান একজন প্রযুক্তি উদ্যোক্তা। দীর্ঘদিন সে দেশের বাইরে স্বনামধন্য 8 প্রতিষ্ঠানে চাকরি করেছে। বর্তমানে দেশে তিনি তার নিজ দক্ষতা ও অভিজ্ঞতানির্ভর একটি প্রতিষ্ঠান দিতে চান। যদিও তার প্রত্যাশিত প্রতিষ্ঠানের জন্য ব্যবসায়িক পরিবেশ অনুকূল নয়। কারণ তার প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় শিক্ষিত লোকবল অপ্রতুল। এমনকি তার প্রত্যাশার চেয়ে প্রতিষ্ঠানের সেবাগ্রহীতাও কম হবে। সম্প্রতি তার প্রতিষ্ঠানের জন্য সম্পাদিত জরিপের ফলাফল সেইরকম ইঙ্গিত করছে।

  6. 406.

    বাণিজ্য মোট কত ধরনের উপযোগ সৃষ্টি করে?

  7. 407.

    আসিফ লিমিটেড একটি তালিকাভুক্ত কোম্পানি। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন সফলতার সাথে ব্যবসায় পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির সঞ্চিতি তহবিলে যথেষ্ট অর্থ রয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি ব্যবসায় সম্প্রসারণে শেয়ার ইস্যু ব্যতীত মূলধন সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে।

  8. 408.

    কোন ধরনের শেয়ার মালিকগণ সবার আগে লভ্যাংশ পায়?

  9. 409.

    রসুলপুর গ্রামের ৩০ জন ব্যক্তি একটি সংগঠন প্রতিষ্ঠা করেছে। মূলত নিজেদের আর্থিক কল্যাণসাধনই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করা এবং স্থানীয়দের নিকট বিক্রয় করে তারা লাভবান হচ্ছে। ন্যায্যমূল্যে পণ্য ক্রয়ের জন্য স্থানীয়রাও খুশি।

  10. 410.

    সমবায় সমিতিতে একজন সদস্য সর্বোচ্চ কত পরিমাণ শেয়ার ক্রয় করতে পারে?

  11. 411.

    বাণিজ্যের অন্তর্ভুক্ত হলো-
    i. উৎপাদন
    ii. পরিবহণ
    iii. গুদামজাতকরণ
    নিচের কোনটি সঠিক?

  12. 412.

    নবগ্রামের কতিপয় ব্যক্তি কাঁচামাল ক্রয়, পণ্য উৎপাদন ও পণ্য বিক্রয়ের জন্য একটি সমিতি গঠন করে। গত বছর উক্ত সমিতিটি ১,০০,০০০ টাকা মুনাফা করে।উদ্দীপকের সমিতিটি কোন ধরনের?

  13. 413.

    নবগ্রামের কতিপয় ব্যক্তি কাঁচামাল ক্রয়, পণ্য উৎপাদন ও পণ্য বিক্রয়ের জন্য একটি সমিতি গঠন করে। গত বছর উক্ত সমিতিটি ১,০০,০০০ টাকা মুনাফা করে।সমিতিটি সর্বোচ্চ কত টাকা মুনাফা বণ্টন করতে পারবে?

  14. 414.

    বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি একমালিকানা ব্যবসায় টিকে থাকার কারণ হলো-
    i. সহজ গঠন
    ii. ন্যূনতম পুঁজি
    iii. সীমিত ঝুঁকি
    নিচের কোনটি সঠিক?

  15. 415.

    মিঃ 'X' রংপুর থেকে আলু ক্রয় করে মান অনুযায়ী শ্রেণিবিন্যাস করে বিক্রয় করে।উদ্দীপকে মিঃ X এর কাজটি কোন ধরনের?

  16. 416.

    পাবলিক লিমিটেড কোম্পানির কমপক্ষে কতজন পরিচালক থাকে?

  17. 417.

    বর্তমানে বাংলাদেশ কত সালের পরিবেশ সংরক্ষণ আইন প্রচলিত?

  18. 418.

    পাবলিক লিঃ কোম্পানির জন্মসনদ কোনটি?

  19. 419.

    বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি একমালিকানা ব্যবসায় টিকে থাকার কারণ কী?

  20. 420.

    Business শব্দটি কোন ভাষার?

  21. 421.

    ভোক্তা সমবায় সমিতির সুবিধা হলো-
    i. ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ
    ii. নিয়মিত পণ্য সরবরাহ
    iii. বার্ষিক চাহিদা অনুপাতে মুনাফা প্রদান
    নিচের কোনটি সঠিক?

  22. 422.

    'গ্রীন টেক্সাইল' দেশের একটি স্বনামধন্য কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি প্রতি বছর তার অর্জিত মুনাফার একটি অংশ দিয়ে দেশের বিভিন্ন স্থানে স্কুল, কলেজ, হাসপাতাল ইত্যাদি প্রতিষ্ঠা করে।উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির কার্যক্রম ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে নিচের কোনটির অন্তর্গত?

  23. 423.

    'গ্রীন টেক্সাইল' দেশের একটি স্বনামধন্য কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি প্রতি বছর তার অর্জিত মুনাফার একটি অংশ দিয়ে দেশের বিভিন্ন স্থানে স্কুল, কলেজ, হাসপাতাল ইত্যাদি প্রতিষ্ঠা করে।উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি এরূপ কার্যক্রম গ্রহণ করার ফলে
    i. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে
    ii. সুনাম বৃদ্ধি পাবে
    iii. দারিদ্র্য দূরীকরণ হবে
    নিচের কোনটি সঠিক?

  24. 424.

    সমবায়ের নীতি হলো-
    i. কর্মসংস্থান
    ii. একতা
    iii. সাম্য
    নিচের কোনটি সঠিক?

  25. 425.

    জনাব আবির সেলুনে গিয়ে চুল কাটান। যার মালিক মি. আজিজ।উদ্দীপকে মি. আজিজ পরিচালিত সেলুনটি কোন ধরনের ব্যবসায়?

  26. 426.

    কোনটি একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য বহির্ভূত?

  27. 427.

    কখন সমবায় সমিতির আইনগত সত্তার জন্মলাভ ঘটে?

  28. 428.

    কোন বৈশিষ্ট্যের কারণে একজন অংশীদার অন্য অংশীদারের সম্পাদিত কাজের জন্য দায়বদ্ধ হয়?

  29. 429.

    মিসেস মাহমুদা সুলতানার কাজটি ব্যবস্থাপনার কোন কাজের সাথে সম্পর্কিত?

  30. 430.

    পরবর্তী টেইলারিং শপে কলহ বন্ধ হওয়ার কারণ হলো—
    i. প্রত্যেকের জবাবদিহিতা নিশ্চিত হবে
    ii. প্রত্যেকে তার কাজ বুঝতে পারবে
    iii. দায়িত্ব এড়ানোর প্রবণতা হ্রাস পাবে
    নিচের কোনটি সঠিক?

  31. 431.

    প্রতিষ্ঠান প্রধান কর্তৃক সাক্ষাৎকার গ্রহণ কর্মিসংস্থান প্রক্রিয়ার কোন কাজের সাথে সম্পর্কিত?

  32. 432.

    জনাব ইয়াকুব আলী যে উৎস থেকে কর্মী সংগ্রহ করেছেন তার সুবিধা হলো—
    i. যোগ্য কর্মী নির্বাচন
    ii. নতুন চিন্তা ও মেধার আগমন
    iii. বিদ্যমান কর্মীদের উৎসাহ বৃদ্ধি
    নিচের কোনটি সঠিক?

  33. 433.

    উদ্দীপকে জনাব আলফাজ ব্যবস্থাপনার কোন নীতি অনুসরণ করেন?

  34. 434.

    জনাব আরিফ ব্যবস্থাপনার কোন কাজটি সঠিকভাবে না করায় সমস্যার সম্মুখীন হন?

  35. 435.

    কাজটি সঠিকভাবে করতে জনাব আরিফের উচিত ছিল—
    i. প্রয়োজনীয় তথ্য সংগ্রহ
    ii. সঠিকভাবে বাজেট নির্ধারণ
    iii. দক্ষতার সাথে পূর্বানুমান
    নিচের কোনটি সঠিক?

  36. 436.

    শিহাব এন্ড কোম্পানির সংগঠন কাঠামোটি বর্তমানে কোন ধরনের?

  37. 437.

    উদ্দীপকে জনাব সুমনের নেতৃত্বে কোন ধরনের সমস্যা ফুটে উঠেছে?

  38. 438.

    মানবসম্পদ ব্যবস্থাপনার প্রথম কাজ কী?

  39. 439.

    জনাব সাব্বির একটি বৃহদায়তন কোম্পানির উদ্দেশ্য নির্ধারণ, দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও কৌশল নির্ধারণের সাথে জড়িত। অন্যদিকে, জনাব আবির প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য কর্মীদের পরিচালনার দায়িত্ব পালন করেন। তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে কর্মীরা সন্তুষ্ট।

  40. 440.

    ব্যবস্থাপনার 6 'M' বলতে বুঝায়?

  41. 441.

    'কখগ' কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা শিক্ষা সফরে সিলেট যাওয়ার সিদ্ধান্ত নিল। বিভাগীয় প্রধান এ ব্যাপারে কবে, কোথা থেকে যাত্রা শুরু করবে এবং কোন কোন স্থান পরিদর্শন করবে তা আগেই ঠিক করেন। বিভাগীয় প্রধান শিক্ষা সফর সফলভাবে সম্পাদনের লক্ষ্যে করণীয় কাজগুলো বিভাগের সকল শিক্ষকের মধ্যে বণ্টন করেন। শিক্ষা সফর সফলভাবে সম্পাদনের জন্য বিভাগীয় প্রধান, অধ্যক্ষ মহোদয়ের প্রশংসা পেলেন।

  42. 442.

    প্রতিষ্ঠানের শূন্যপদ পূরণের প্রথম পদক্ষেপকে কী বলে?

  43. 443.

    মি. জহির তার গ্রামে একটি পোলট্রি ফার্ম গড়ে তোলেন। সেখানে ৫০ জন লোক কর্মরত। ফার্মটিতে তিনি যে সাংগঠনিক কাঠামো ব্যবহার করেন তাতে দায়িত্ব-কর্তৃত্ব সরল রেখার ন্যায় ওঠা-নামা করে। তার ফার্মে পোলট্রি বিষয়ে দক্ষ কেউ না থাকায় মাঝে মধ্যেই জটিল সমস্যায় পড়তে হয়। এমতাবস্থায় এলাকার একজন অবসরপ্রাপ্ত পশুপালন কর্মকর্তা জনাব মুরাদকে পরামর্শক হিসেবে নিয়োগ দেন। ফলে পূর্বের সংগঠন কাঠামোটির পরিবর্তন ঘটে।

  44. 444.

    অধস্তনদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার ক্ষমতাকে কী বলে?

  45. 445.

    জনাব সিফাত একজন দক্ষ ব্যবস্থাপক। তিনি তার অধস্তন সবাইকে একই চোখে দেখেন। অধস্তনরাও তাকে শ্রদ্ধা করেন। ফলে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় রয়েছে। এছাড়াও তিনি প্রতিষ্ঠানের জনবল ও অন্যান্য উপকরণকে সঠিক স্থানে পদায়ন ও স্থাপন করেন, যাতে দক্ষতাপূর্ণ কার্যসম্পাদন নিশ্চিত হয় এবং কার্য সম্প্রসারণে কেউ যেন সমস্যার সম্মুখীন না হয়।

  46. 446.

    উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার আওতাভুক্ত হলো—
    i. ব্যবস্থাপনা পরিচালক
    ii. বিভাগীয় ব্যবস্থাপক
    iii. পরিচালনা পর্ষদ
    নিচের কোনটি সঠিক?

  47. 447.

    মি. হাসান একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তার প্রতিষ্ঠানে প্রসাধনী ও খাদ্যসামগ্রী উৎপাদিত হয়। তিনি প্রতিটি বিভাগের জন্য পৃথক বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছেন। তিনি লক্ষ করলেন যে, প্রতিষ্ঠানে প্রসাধনী পণ্যের বাজার ভালো যাচ্ছে না। তিনি বাজার ভালো করার জন্য সংগঠন কাঠামোতে পরিবর্তন আনেন, যেখানে কার্যিক ব্যবস্থাপক ও প্রকল্প ব্যবস্থাপক একই সাথে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কার্য সম্পাদন করেন।

  48. 448.

    জনাব মারুফ একটি কোম্পানির মহাব্যবস্থাপক। তিনি কোনো কাজেই প্রতিষ্ঠানের অধস্তনদের মতামত গ্রহণ করেন না। নিজে যা ভালো মনে করেন তাই করেন। এতে অধস্তনদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং প্রতিষ্ঠানের মুনাফা হ্রাস পায়। পরবর্তীতে তিনি অধস্তনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিতের জন্য সকল কাজে তাদের মতামত গ্রহণ শুরু করেন। এতে প্রতিষ্ঠানের প্রত্যাশিত মুনাফা অর্জিত হয়।

  49. 449.

    মি. আকাশ তার প্রতিষ্ঠানে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে বাস্তবায়নকারী কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরামর্শ করেন। বছরের প্রথমে মি. আকাশ বিভিন্ন তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে অধিক উৎপাদনের জন্য অতিরিক্ত ৫০ টন কাঁচামাল আমদানি করেন। বর্তমানে বাজারে কাঁচামালের দাম দ্বিগুণ বৃদ্ধি পায়। এর ফলে মি. আকাশের প্রতিষ্ঠান অনেক লাভবান হয়েছে।

  50. 450.

    ব্যবস্থাপনায় সংগঠন কাঠামোর বিভিন্ন ধরন হলো—
    i. সরলরৈখিক সংগঠন
    ii. সামাজিক সংগঠন
    iii. কমিটি সংগঠন
    নিচের কোনটি সঠিক?