Rajshahi Board রাজশাহী বোর্ড ২০২৩

688টি প্রশ্ন

  1. 401.

    বিমা কোম্পানি কর্তৃক অন্যের ঝুঁকি নিজের কাঁধে নেয়ার বিনিময় মূল্যকে কী বলে?

  2. 402.

    জনাব আলম পর্বতারোহণে যাত্রার প্রাক্কালে তার সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে ৮ মাস মেয়াদি একটি বিমাপত্র গ্রহণ করেন। চুক্তি অনুযায়ী উক্ত সময়ের মধ্যে জনাব আলম মারা গেলেই কেবল তার সন্তানরা বিমাদাবি পাবেন। অপরদিকে, তার বন্ধু আফসার ১০ বছরের একটি বিমাপত্র গ্রহণ করেন। সেক্ষেত্রে শুধু মেয়াদ শেষে বিমাদাবি পাওয়া যাবে।

  3. 403.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    বিশ্বের প্রথম ব্যাংক কোনটি ?

  4. 404.

    জনাব আনাস ও আকসা 'ইকরা বিমা কোম্পানির' সাথে ১৫ বছর মেয়াদি দুটি বিমা চুক্তি সম্পাদন করেন। জনাব আকসা নমিনি হিসেবে তার ছেলেকে মনোনয়ন করেন। তিনি সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে তার স্ত্রী বিমাদাবি করেন। অন্যদিকে, জনাব আনাস করোনা মহামারিতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ৫ বছর পর বিমা প্রিমিয়াম চালিয়ে যেতে অপারগতা প্রকাশ করেন।

  5. 405.

    ব্যাংকের প্রতি গ্রাহকের অর্থ পরিশোধের লিখিত আদেশ কে কী বলে?

  6. 406.

    কোন ধরনের হিসাব গ্রহীতাকে ব্যাংক চেকবই সরবরাহ করে না?

  7. 407.

    প্রত্যাশার চেয়ে অতিরিক্ত কোনো কিছু পাওয়াকে কী বলে?

  8. 408.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    ব্যাংক ব্যবস্থার পূর্বসূরী হলো—
    i. মহাজন
    ii. পুরোহিত
    iii. স্বর্ণকার
    নিচের কোনটি সঠিক?

  9. 409.

    বিনিময় বিলের প্রধানত পক্ষ কতটি ?

  10. 410.

    নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের গুণগত পদ্ধতি?

  11. 411.

    নমুনা স্বাক্ষর কার্ডের অন্তর্ভুক্ত বিষয় হলো-
    i. হিসাবের শিরোনাম
    ii. নমিনির নাম ও স্বাক্ষর
    iii. গ্রাহকের স্বাক্ষর
    নিচের কোনটি সঠিক?

  12. 412.

    নিচের কোনটি বিশেষায়িত ব্যাংক?

  13. 413.

    কোন বিমাকে নিশ্চয়তার চুক্তি বলে?

  14. 414.

    1.1.

    উদাহরণসহ 'অ' ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো।

    1.2.

    অথবা, নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ নির্দেশ করো:নদী, ছাত্র, অক্ষর, অবিশ্বাস, ঐকতান, স্মরণীয়,গ্রাহ্য, উদাহরণ।

  15. 415.

    2.1.

    বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ উল্লেখ করো।

    2.2.

    অথবা, যেকোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো: অহোরাত্রি, স্ববান্ধব, নিরব, সুস্থ্য, আমাবস্যা, শুধুমাএ, নির্দোষী, বন্দোপাধ্যায়।

  16. 416.

    3.1.

    উদাহরণসহ বিশেষ্য পদের শ্রেণিবিভাগ উল্লেখ করো।

    3.2.

    নিচের অনুচ্ছেদ থেকে নিম্নরেখ পদগুলোর ব্যাকরণিক শব্দশ্রেণি নির্দেশ করো: আজ সারাদিন আকাশ সাদা মেঘে ঢাকা। মৃদু বাতাস বইছে। রাজিব ভাঙা ছাতা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে। আমি জানালায় দাঁড়িয়ে আপন মনে গান গাইছি। উহ্! বড্ড ঠান্ডা।

  17. 417.

    4.1.

    উপসর্গ কাকে বলে? প্র, অপ, আ, সম, নি- উপসর্গগুলোর প্রত্যেকটির দ্বারা একটি করে শব্দ গঠন করো।

    4.2.

    ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো: (যেকোনো পাঁচটি)হিতাহিত, আকণ্ঠ, শতাব্দী, ভাবান্তর, রাজপথ, মৃগনয়না, প্রাণপাখি, গৃহস্থ।

  18. 418.

    5.1.

    বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কী কী গুণ থাকা প্রয়োজন? উদাহরণসহ আলোচনা করো।

    5.2.

    অথবা, (খ) বন্ধনীর নির্দেশমতো যেকোনো পাঁচটি বাক্যের রূপান্তর করো:
    i. সূর্যোদয়ে অন্ধকার কেটে যাবে। (জটিল)
    ii. বিপদ ও দুঃখ একসাথে আসে। (সরল)
    iii. মন দিয়ে লেখাপড়া করা উচিত। (অনুজ্ঞা)
    iv. আমাকে যেতে হবে। (নেতিবাচক)V. নদীটি খুব সুন্দর। (বিস্ময়সূচক)vi. যিনি জ্ঞানী, তিনিই সত্যিকার ধনী। (সরল)vii. বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। (প্রশ্নবাচক)viii. তিনি আর বেঁচে নেই। (যৌগিক)

  19. 419.

    6.1.

    যেকোনো পাঁচটি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করো:
    i. সব পাখিরা নীড় বাঁধে না।
    ii. পরীক্ষা চলাকালীন সময়ে ভিতরে প্রবেশ নিষেধ।
    iii. এ বারের বন্যায় লোকটি সর্বশান্ত হলো।
    iv. আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না।V. 'অপরাহ্ন' শব্দটি লিখতে অনেকেই ভুল করেন।vi. মাতাহীণ শিশুর কী দুঃখ।vii. তাঁর সৌজন্যতায় মুগ্ধ হয়েছি।viii. আমি, তুমি ও সে আজ মেলায় যাবো।

    6.2.

    অথবা, (খ) নিচের অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ করো:পলাশের ছোটো ভগ্নি বকুলের আজ বিয়ে। পলাশ আমার সবচেয়ে ঘনিষ্টতম বন্ধু। এ বিয়েতে সে আমাকে স্বপরিবারে নিমন্ত্রণ করলো। বরের বাড়িতে বিবাহোত্তর বর-কনের সম্বর্ধনা অনুষ্ঠানেও সে আমাকে উপস্থিত থাকার আহ্বান জানালো। আশা করি, আসছে আগামীকাল আমরা ঐ বিয়ের অনুষ্ঠানে যোগদান করবো।

  20. 420.

    উদ্দীপকে ব্যবসাটির কোন বৈশিষ্ট্যের কারণে জনাব অয়ন, জনাব রিপ্পার বিরুদ্ধে মামলা করলেন?

  21. 421.

    উদ্দীপকে সাংগঠনিক স্তরের ভিত্তিতে কোন ধরনের সমবায় সংগঠনের কথা বলা হয়েছে?

  22. 422.

    উদ্দীপকর সমবায় সংগঠনটি ব্যর্থ হওয়ার কারণ হলো—
    i. সহযোগিতার অভাব
    ii. সাম্যের অভাব
    iii. অদক্ষ ব্যবস্থাপনা
    নিচের কোনটি সঠিক?

  23. 423.

    উদ্দীপকে বিনিময় সহায়ক কোন কাজটির কথা বলা হয়েছে?

  24. 424.

    উদ্দীপকে দুই বন্ধুর ব্যবসায়টি—
    i. সাধারণ অংশীদারি প্রতিষ্ঠান
    ii. বাণিজ্য কাজের সাথে জড়িত
    iii. রূপগত উপযোগ সৃষ্টি করে
    নিচের কোনটি সঠিক?

  25. 425.

    উদ্দীপকের প্রতিষ্ঠানটি বর্তমানে কোন ধরনের কোম্পানিতে পরিণত হয়েছে?

  26. 426.

    উদ্দীপকে নুরাজ ও তার বন্ধুরা প্রতিষ্ঠানটিতে—
    i. প্রবর্তক হিসেবে গণ্য হবে
    ii. বিলম্বিত শেয়ার লাভ করবে
    iii. অসীম দায় বহন করবে
    নিচের কোনটি সঠিক?

  27. 427.

    উদ্দীপকে জনাব আহাদ পরিবেশের কোন উপাদান সংরক্ষণ করেছেন?

  28. 428.

    উদ্দীপকে সানি কোন ধরনের অংশীদার?

  29. 429.

    শিক্ষিত যুবক মি. এরশাদ একটি কোয়েল পাখির ফার্ম স্থাপন করলেন। উৎপাদিত ডিম ও এক মাসের বাচ্চার বিক্রয় করে ভালোই লাভ হচ্ছে। ব্যবসায় আয় বেশি হওয়ায় ইতিমধ্যে তিনি একটি বাড়ি করেছেন ও গাড়ি কিনেছেন। ফলে বর্তমানে সামাজিক মর্যাদাও বেড়েছে। তাই মি. এরশাদ ভাবছে যদি দেশের সবার এ ধরনের বিকাশ হতো তাহলে আমাদের দেশের বেকারত্বের হার আরো কম হতো।

  30. 430.

    সমবায় সংগঠনে ব্যবস্থাপনা কমিটির সদস্য সংখ্যা কত জন থাকা দরকার?

  31. 431.

    ব্যবসায় মুল্যবোধ হচ্ছে—
    i. শ্রমিকদের উপযুক্ত মজুরি দেওয়া
    ii. শ্রমিকদের কাজ ভাগ করে নেওয়া
    iii. উত্তম কার্যপরিবেশ সৃষ্টি করা
    নিচের কোনটি সঠিক?

  32. 432.

    মি. ক, খ ও গ তিন বন্ধু পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ১৯৩২ সালের আইন অনুযায়ী একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন।সমঝোতা মোতাবেক মি. "ক" ব্যবসায়িক কোনো পুঁজি বিনিয়োগ করবেন না, তবে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করবেন। ব্যবসায় সুন্দরভাবে পরিচালিত হলেও দেনাদার মি. "ঘ" এর নিকট পাওনা ৫০০০০ টাকা আদায় করা যাচ্ছে না। এমনকি তারা উক্ত পাওনা আদায় আদালতের আশ্রয় নিয়েও ব্যর্থ হয়।

  33. 433.

    ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে ভালো-মন্দ উচিত-অনুচিত সম্পর্কিত উপলব্ধিকে কী বলা হয়?

  34. 434.

    লেখাপড়া শেষে চাকরি না পেয়ে বাবুল যশোরের পোস্ট অফিস মোড়ে স্বল্প পুঁজি নিয়ে একটি ফ্লেক্সিলোড, ফ্যাক্স ও ফটোস্ট্যান্ডের দোকান দেন। তিনি নিজেই ফটোকপি করেন এবং ব্যবসায় পরিচালনা করেন। ভালো লাভ হওয়ায় তিনি ব্যবসায় সম্প্রসারণের চিন্তা করেন। এমতাবস্থায় তিনি তথ্য ও প্রযুক্তি খাতের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে প্রতিষ্ঠানের জন্য ১০ টি কম্পিউটার ও প্রিন্টার ক্রয় করেন। ১০জন বেকার যুবক-যুবতীকে নিয়োগ দেন এবং দক্ষ করে গড়ে তোলেন। প্রতিষ্ঠানে ইন্টারনেট যুক্ত করেন।এর ফলে কম খরচে গ্রাহকদের সেবা দেওয়া সম্ভব হচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানে গ্রাহকদের ভিড় লেগেই থাকে। বর্তমানে বাবুল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

  35. 435.

    ব্যবসায় আরম্ভ করার জন্য একমালিকানা সংগঠনকে কোন ধরনের দলিল সংগ্রহ করতে হয়?

  36. 436.

    ঝুমুর ও নুপুর পরস্পর সমর্থতার ভিত্তিতে একটি ব্যবসায় পরিচালনা করে। তারা কুসুমের সম্মতিতে তার ব্যক্তিগত সুনাম তাদের ব্যবসায় ব্যবহার করেছে। ব্যবসায় কুসুমের অবস্থান আছে জেনে সরল বিশ্বাসের লেনদেন করে রিমা ৩ লক্ষ টাকা পাওনা হয়।

  37. 437.

    সরকারি সহযোগিতা লাভ করে কোন ধরনের প্রতিষ্ঠান?

  38. 438.

    জনাব রুম্মান তার আরো পাঁচ বন্ধুকে নিয়ে "সঞ্চয়" নামের কৃত্রিম ব্যক্তিসত্ত্বাবিশিষ্ট প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠার লোক নিয়ে প্রতিষ্ঠানটি স্মারকলিপি তৈরি করলেও কোম্পানি আইনে বর্ণিত তফসিল-১ কে পরিমেল নিয়মাবলী হিসেবে গ্রহণ করে। সম্প্রীতি প্রতিষ্ঠানটি একটি নতুন প্রকল্প অর্থের জন্য জনসাধারণের শেয়ার ছাড়ার কথা চিন্তা করছেন।যেখানে জনগণের মালিকানা গ্রহণের সুযোগ থাকবে এবং বৃহৎ প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় মূলধন সংগ্রহের ব্যবস্থা হবে। দুই মাসের মধ্যে তারা বৃহৎ প্রতিষ্ঠান গড়ে তোলে।

  39. 439.

    প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে প্রত্যক্ষ প্রভাব বিস্তারকারী উপাদান কোনটি?

  40. 440.

    যশোর শহরের ২০০ জন ইজিবাইক চালক একত্রিত হয়ে একটি সংগঠন তৈরি করেন। তাদের নিজের কোন ইজিবাইক ছিল না। প্রতিদিন তারা ৫০ টাকা করে জমা রাখেন। নির্দিষ্ট সময় পর সঞ্চয়ের অর্থ দিয়ে নতুন ইজিবাইক কেনা হয়। এভাবে প্রত্যেকের নিজেদের ইজি বাইক হয়ে যাওয়ায় তাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটে। নিজেদের সম্মিলিত প্রচেষ্টার মধ্যেই যে আসল শক্তি তারা তা বুঝতে পারে। তাদের দৃঢ় ঐক্যের কারণে যেকোনো সমস্যা তারা সহজেই কাটিয়ে উঠতে পারে।

  41. 441.

    একটি অংশীদারি ব্যবসায় সংক্রান্ত বিষয়গুলো হচ্ছে-
    i. মূলধন সরবরাহ বাধ্যতামূলক
    ii. চুক্তি লিখিত ও নিবন্ধিত হতে হবে
    iii. পারস্পরিক আস্থা ও বিশ্বাস থাকবে
    নিচের কোনটি সঠিক?

  42. 442.

    বাজারের জনাব শাওনের মুদির দোকান রয়েছে। তিনি দেখেন যে, বড় বড় কোম্পানিগুলো বিভিন্ন দুর্যোগে প্রধানমন্ত্রীর ত্রানতহবিলে  অনেক অর্থ জমা দেয় এবং তা গণমাধ্যমগুলোতে প্রচার হয়। তারা স্কুল, কলেজ প্রতিষ্ঠা করে সুনাম অর্জন করেন। জনাব শাওন গ্রাহকদের ঠকায় না। অন্যায় লাভ করা থেকে বিরত থাকেন। মাপে কম দেন না। এটাকেই তিনি সামাজিক দায়িত্ব বলে পালন করে নিয়েছেন।

  43. 443.

    কোম্পানির মূলধন সংগ্রহের প্রধান উৎস কোনটি?

  44. 444.

    মি. রহমান একটি তেল কারখানার মালিক। স্থানীয় কৃষকদের নিকট থেকে বাছাইকৃত সরিষা সংগ্রহ করে এবং তা থেকে তেল তৈরি করেন। তিনি প্রস্তুতকৃত তেল স্থানীয় ভোক্তা ও খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করেন। বাজারে অন্যান্য তেলের চেয়ে রহমানের তেল উৎকৃষ্ট। কিন্তু স্থানীয়ভাবে উৎপাদিত হওয়ায় তার ক্রেতার সংখ্যা সীমিত। তাই তিনি চান তার তেলের গুনাগুন ও মান সম্পর্কিত সব তথ্য ক্রেতা ও ভোক্তার মাঝে ছড়িয়ে পড়ুক।

  45. 445.

    চট্টগ্রামের সীতাকুণ্ডে 'জাহাজ ভাঙা শিল্পের কারণে পরিবেশের কোন উপাদান প্রত্যক্ষভাবে দূষিত হচ্ছে?

  46. 446.

    বিজ্ঞাপন ব্যবসায়ে কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে?

  47. 447.

    মি. চয়ন ঢাকা সাভারে একটি গার্মেন্টস কারখানা স্থাপন করলেন। শ্রমিকের পর্যাপ্ততা, সস্তা মজুরি, সহজ শর্ত, ব্যাংক ঋণ ও বিক্রয় অর্ডার প্রাপ্তি এবং শ্রমিকদের কর্মদক্ষতায় অল্প দিনে তিনি সফল ব্যবসায়ী হয়ে ওঠেন। কিন্তু ইদানিং গার্মেন্টস শিল্পের শ্রমিক অসন্তোষ, পরস্পর বিরোধী বিভিন্ন গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি প্রতিষ্ঠানের উৎপাদনকে মারাত্মকভাবে ব্যাধাগ্রস্ত করছে। সরকারের যথাযথ হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।বর্তমানে গার্মেন্টস শিল্পে উৎপাদন কার্যক্রম আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

  48. 448.

    ১,০০,০০০ টাকা শেয়ার মূলধন সম্পন্ন সমবায়ে একজন সদস্য সর্বোচ্চ কত টাকার শেয়ার কিনতে পারবে?

  49. 449.

    স্বাধীনচেতা বেকার যুবক মি. পলাশ ১০ হাজার টাকা ধার করে মোট ২০ হাজার টাকার মাল কিনে মুদির দোকান সাজিয়ে ব্যবসা শুরু করেন। সল্পপুজির কারণে তার দোকানে পর্যাপ্ত মাল না থাকার ফলে প্রায়ই তিনি ক্রেতার চাহিদা পূরণের ব্যর্থ হন। এতে তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়েন। এমতাবস্থায় স্থানীয় কয়েকজন ক্রেতার পরামর্শে তিনি যেসব পণ্য দিতে পারেন না, তার একটি তালিকা তৈরি করে পরবর্তীতে ওইসব পণ্য দোকানে তুলেন। কিছুদিনের মধ্যেই তার বিক্রয়ের বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে উঠেন।

  50. 450.

    কত সালে সামাজিক ব্যবসায়ের ধারণাটি প্রবর্তিত হয়?