Combined Board ঢাকা, যশোর, সিলেট, দিনাজপুর বোর্ড ২০১৮

251টি প্রশ্ন

  1. 101.

    কুঠিবাড়ি গ্রামের কৃষকরা দীর্ঘদিন যাবৎ গতানুগতিক পদ্ধতিতে ধান চাষ করে আসছে। এ বছর কৃষক সভায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা তাদেরকে একটি নতুন পদ্ধতিতে চারা রোপণের কথা বললেন। এ পদ্ধতিতে প্রতি গোছায় একটি করে কম বয়সী চারা রোপণের প্রয়োজন পড়ে। এ পদ্ধতিটি গতানুগতিক পদ্ধতির চেয়ে অধিকতর সুবিধাজনক। কিছু কৃষক উদ্বুদ্ধ হয়ে এ পদ্ধতিতে ধান চাষ করে অনেক লাভবান হলেন।

  2. 102.

    কফিলের বাবা দীর্ঘদিন ধরে চরের জমিতে চীনাবাদাম ও তরমুজ চাষ করে আসছিলেন। বাবার মৃত্যুর পর সে তার জমিতে মাঠ। ফসল চাষের ইচ্ছায় কৃষি অফিসে গিয়ে পরামর্শ চায়। কৃষি কর্মকর্তা তাকে মাটির বুনট পরিবর্তনের পরামর্শ দিলে, কলিম পরামর্শ মোতাবেক কাজ করে মাঠ ফসল চাষে সক্ষম হয়। কর্মকর্তা তাকে আরো বলেন, "মাটির বুনট বিবেচনায় রেখে ফসল নির্বাচন করা উচিৎ।"

  3. 103.

    মি. মিল্টন ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে জমি বর্গা নিয়ে চাষাবাদ শুরু করে। সে রবি মৌসুমে পাট ও আউশ ধান লাগায় কিন্তু ফলন একেবারেই হয় না। সে তার পরিচিত কৃষিবিদ কলেজ শিক্ষকের পরামর্শে পরের বছর ঐ মৌসুমে বোরো ধান, শিম ও আলু চাষ করে কাঙ্ক্ষিত ফলন পায়। কৃষিবিদ তাকে আরো বলেন, "ফসল নির্বাচনে আবহাওয়া ও জলবায়ুর অবস্থা বিবেচনা করতে হবে।"

  4. 104.

  5. 105.

    আমাদের দেশে বিশেষত বরিশাল বিভাগে প্রচুর পরিমাণ পেয়ারার চাষ হয়। বর্তমানে থাই পেয়ারার চাষ বৃদ্ধি পাওয়ায় দেশি জাতের পেয়ারার চাহিদা কমে যাচ্ছে। এ পেয়ারা ক্ষতির হাত থেকে রক্ষার জন্য “প্রাণ কোম্পানি” এগুলোকে প্রক্রিয়াজাত করে খাদ্যোপযোগী করার ব্যবস্থা করে। এতে করে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগসহ ফল চাষিরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন ।

  6. 106.

    ছক-A: সময়, শক্তি, জ্ঞান, দক্ষতা; ছক-B: অর্থ, জমি, গহনা, বাড়িঘর

  7. 107.

    রিপন ও জাহেদ দুই বন্ধু। বছর তিন হলো তারা মাস্টার্স পাস করেছে। বাবার একমাত্র সন্তান রিপন বরাবর চাকুরীর চেষ্টা করলেও এখনও তা অনিশ্চিত। অন্যদিকে জাহেদ মাস্টার্স পাস করার পরপর সেনা বাহিনীতে চাকুরীতে যোগদান করেছে। সারাদিন তাকে অনেক পরিশ্রম করতে হয়। জাহেদের কর্মস্থল বাসা থেকে অনেক দূরে হওয়ায় ফিরতে রাত হয়। বাড়ি ফিরে তারা দুজনেই খুব ক্লান্তি অনুভব করে।

  8. 108.

    হাবিব আকিজ কোম্পানির কিছু শেয়ার সার্টিফিকেট ক্রয় করে অর্থ বিনিয়োগ করে। আফতাব গ্রুপে চাকুরীতে তার বন্ধু সজল প্রতিমাসে কিছু টাকা ব্যাংকে রাখেন। সজলের অফিসের সকল কর্মচারীদের মূল বেতনের একটি নির্দিষ্ট অংশ কেটে রাখা হয়। অফিসের কর্মচারীরা প্রয়োজনে এই জমা অর্থ থেকে ঋণ গ্রহণ করতে পারে।

  9. 109.

    ইফতি ও রিয়ার নতুন সংসার। তাদের শয়নকক্ষের দুটি জানালা ও একটি দরজায় হালকা রঙের পর্দা দেয়া হয়েছে। ঘরটি সাজানোর জন্য তারা একটি বড় খাট, ওয়ারড্রব ও ড্রেসিং টেবিল কিনলেন। কেনার সময় তারা আসবাবের সৌন্দর্যের বিষয়টি বিবেচনা করেছেন।

  10. 110.

    রুবিনা, সুমি ও রুমি তিন বান্ধবী। তারা রাঙ্গামাটি রামনগর স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে এসেছে। রুবিনা মায়ের তৈরি একটি খবং নামের পোশাক পরেছে। সুমি পরেছে রেশমগুটি থেকে তৈরি পোশাক। আর জ্যামিতিক নকশার ঐতিহ্যবাহী একটি শাড়ি পরেছে রুমি।

  11. 111.

    নিলু তার বন্ধুর জন্মদিন উপলক্ষে নতুন পোশাক তৈরির পরিকল্পনা করল। পোশাকটি তৈরির আগে কাগজে নকশা একে কাপড়টি কেটে সেলাই করল। কিন্তু দেখা গেল দুই হাতার ছাপগুলো ঠিকভাবে বসেনি। ধোয়ার পর পোশাকটি আঁটসাঁট হয়ে গেল।

  12. 112.

    ছক-ক: অ্যালকোহল, কেরোসিন তারপিন; ছক-খ: বেনজিন, হাইড্রোজেন পারঅক্সাইড, গ্লিসারিন

  13. 113.

  14. 114.

    আনিস সাহেব প্রায় দুই বছর আগে ছেলের বিয়ে দিয়েছেন। কিছুদিন হলো পরিবারে নতুন বংশধর এসেছে। উনার মেয়ে দিনা স্বামীর সাথে আলাদা ফ্ল্যাটে বসবাস করে। তারও একটি মেয়ে রয়েছে।

  15. 115.

    রতন মিঞা একজন কৃষক। তার স্ত্রী সালেহা ২ মাসের অন্তঃসত্ত্বা। শাশুড়ি মা তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলেন। সেখানে ডাক্তার তাকে কিছু স্বাস্থ্য পরীক্ষা করতে বললেন। নতুন সদস্য আসছে বলে পরিবারের সবাই খুব খুশি। তবে, এখন ধান তোলার মৌসুম বলে সালেহাকে অনেক ভারী কাজ করতে হয়। তাছাড়া খাবার গ্রহণেও তার কোনো পরিবর্তন আসেনি।

  16. 116.

    মৌমিতার বয়স ৬ মাস। সে খুব দ্রুত ওজন ও উচ্চতায় বাড়ছে। মৌমিতার খালা তার মাকে বললেন, "মৌমিতার প্রতি অধিক যত্নশীল হও। কেননা শৈশবের বিকাশ অনেক সংকটময়।"

  17. 117.

    শিহাব দশম শ্রেণির ছাত্র। সে পরীক্ষায় বার বার অকৃতকার্য হয়। ইদানিং পড়ায় তার কোনো মনোযোগ নেই। এই অবস্থায় তার বাবা মা, শিক্ষক উপদেশ দিলে সে বিদ্রোহ করে। এমনকি বেশ কয়েকবার সে ঘর থেকে পালিয়ে যাবার সিদ্ধান্ত নেয়।

  18. 118.

    রোহিঙ্গা শিবিরে একজন কর্তব্যরত ডাক্তার চিকিৎসাসেবা দিচ্ছেন। তিনি প্রথম যে রোগীকে দেখলেন সে দিনের বেলা চোখে দেখলেও রাতের বেলা দেখতে পায় না। দ্বিতীয় রোগীর চোখের নিচ, জিভ ও চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। সে সব সময় ক্লান্তিতে ভোগে। তৃতীয় রোগীর গলার সামনের অংশ অনেকটা ফুলে গেছে।

  19. 119.

  20. 120.

    রহিম সাহেব ও জামাল সাহেব দুই বন্ধু। তাদের কিছু শারীরিক সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেলেন। তাদের কী সমস্যা জানতে চাইলে রহিম সাহেব বলেন, অল্প পরিশ্রম করেই তিনি হাঁপিয়ে যান, বুক ধড়ফড় করে। মাঝে মাঝে বুকে ব্যথা ও ঘাম হয়। অন্য দিকে জামাল সাহেব বললেন, তার ঘন ঘন প্রস্রাব হয়। দ্রুত ওজন কমছে এবং শরীর খুব দুর্বল লাগে।

  21. 121.

  22. 122.

    জীবিত কোষে দুই ধরনের জৈব এসিড রয়েছে। এদের একটি বংশগতির বাহক এবং দ্বিসূত্রক প্যাঁচানো অবস্থায় অবস্থান করে। অপরটি একসূত্রকপ্যাঁচানো অবস্থায় থাকে ও প্রোটিন সংশ্লেষণ করে।

  23. 123.

    জীবদেহের গাঠনিক উপাদান হিসাবে বিশেষ এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে, যাহার কিছু অংশ আবার বিভিন্ন বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে থাকে।

  24. 124.

    সুমনার নির্দিষ্ট সময় পর পর কাঁপুনিসহ জ্বর আসে। চিকিৎসক রক্ত পরীক্ষার মাধমে জানালেন RBC-তে অণুজীব সংক্রমণের মাধ্যমে এই জ্বর হয়।

  25. 125.

  26. 126.

    উদ্ভিদের তৈরিকৃত খাদ্য একটি বিশেষ প্রক্রিয়ায় সম্পূর্ণরূপে জারিত হয়ে CO2,H2O\mathrm{CO}_{2}, \mathrm{H}_{2} \mathrm{O} এবং ATP তৈরি হয়। অবশ্য O2\mathrm{O}_{2} এর উপস্থিতি ছাড়া সম্পূর্ণ জারণ আদৌ সম্ভব নয়।

  27. 127.

    ডায়াবেটিস আক্রান্ত জহির সাহেব ডাক্তারের কাছে গেলে, ডাক্তার তাকে ঔষধ হিসাবে এক ধরনের হরমোন গ্রহণ করতে বললেন, যাহা এক ধরনের জৈব প্রযুক্তির মাধ্যমে তৈরি হয়ে থাকে।

  28. 128.

  29. 129.

  30. 130.

    m=(10 kg)m=(10\ kg) ভরের একটি বস্তুর উপর একই সময়ে তিনটি বল ক্রিয়া করছে যা ১নং চিত্রে দেখানো হলো।

  31. 131.

    66 m66\ m গড় ব্যাসার্ধের একটি কিক্রেট মাঠে ক্রিকেট দল AA ফিল্ডিং এবং BB ব্যাট করছে। একজন বোলার 100 k mh−1100\ k\ mh^{-1} বেগে ব্যাটসম্যানের দিকে বল নিক্ষেপ করলে ব্যাটসম্যান অনুভূমিকের সাথে 30°30° কোণে বলটিতে আঘাত করে। ফলে বলটি বোলারের নিক্ষেপ বেগের সমান বেগ লাভ করে। সংশ্লিষ্ট ব্যাটসম্যান হতে 20 m20\ m দূরে অবস্থানরত একজন ফিল্ডার ব্যাটসম্যান কর্তৃক বলে আঘাত করার সাথে সাথে বল অভিমুখে 10 m s−110\ m\ s^{-1} বেগে দৌড় শুরু করল।

  32. 132.

    অপু 20 m ব্যাসবিশিষ্ট একটি বৃত্তাকার মাঠের চতুর্পার্থে সর্বোচ্চ 30° কোণে কেন্দ্রের দিকে হেলানো অবস্থায় নিরাপদে সাইকেল চালাতে পারে। সে 20 km h¯120\ km\ h¯^1 বেগে সাইকেল চালাচ্ছিল।

  33. 133.

    প্রতি তলার উচ্চতা 5 m হিসেবে 10 তলা ভবনের সর্বোচ্চ তলায় বসবাসরত একটি পরিবারে একটি শিশু আছে। শিশুটি বারান্দার গ্রীল দিয়ে 100 g ভরের একটি টেনিস বল ছেড়ে দিলে তা কিছুক্ষণের মধ্যে মাটিতে আঘাত করে।

  34. 134.

    প্রতি সেকেন্ডে 55টি বীট সৃষ্টি করার লক্ষ্যে দুটি সুরশলাকা A ও B নেওয়া হলো। A সুরশলাকা হতে সৃষ্ট শব্দের তীব্রতা 1.01×105 Wm−21.01\times10^{5\ }Wm^{-2} এবং বিস্তার 0.02 m0.02\ m। BB সুরশলাকার কম্পাঙ্ক 161 Hz161\ Hz। (মাধ্যমের ঘনত্ব 1.25 kg m−31.25\ kg\ m^{-3} এবং শব্দের বেগ 350 m s−1350\ m\ s^{-1})।

  35. 135.

    5 kg5\ kg ভরের একটি বস্তু ভূপৃষ্ঠ হতে মুক্তিবেগে নিক্ষেপ করায় সেটি মহাশূন্যের অন্য একটি গ্রহে পৌঁছায় যার ভর পৃথিবীর ভরের ষোলগুণ এবং ব্যাস পৃথিবীর ব্যাসার্ধের চারগুণ।(পৃথিবীর ভর =6×1024 kg=6\times10^{24\ }kg, পৃথিবীর ব্যাসার্ধ =6.4×103 km)=6.4\times10^{3\ }km)

  36. 136.

    দৃঢ় অবলম্বন হতে 1 m1\ m দৈর্ঘ্যের একই উপাদানের দুটি তারের প্রত্যেকটির মুক্তপ্রান্তে 0.05 kg0.05\ kg ভর ঝুলানো হলো। তারগুলোর ব্যাস যথাক্রমে 2 mm2\ mm ও 4 mm4\ mm (ইয়ং এর গুণাঙ্ক =2×1011 Nm−2=2\times10^{11\ }Nm^{-2})।

  37. 137.

    A স্থানের একটি হ্রদের তলদেশ হতে একটি বায়ু বুদবুদ পানির উপরিতলে আসায় বুদবুদের ব্যাসার্ধ দ্বিগুণ হয়। হ্রদটিতে বায়ুমণ্ডলের চাপ 105 Nm−210^{5\ }Nm^{-2}, তাপমাত্রা 18.6 °C এবং আপেক্ষিক আর্দ্রতা 52.4%। অন্য কোনো দিন B স্থানের অন্য একটি হ্রদে বায়ুর তাপমাত্রা A স্থানের হ্রদের সমান এবং শিশিরাঙ্ক 7.4 °C, 7 °C, 8 °C, 18 °C ও 19 °C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে 7.5×10−3, 8.2×10−3, 15.6×10−37.5\times10^{-3},\ 8.2\times10^{-3},\ 15.6\times10^{-3} ও 16.5×10−316.5\times10^{-3} পারদ।

  38. 138.

    জনাব কালাম ১৯৮৭ সালে একটি উপন্যাস রচনা করে বই আকারে প্রকাশ করেন। তিনি উপন্যাসটি সংশ্লিষ্ট দপ্তরের রেজিস্টার বইতে লেখক হিসেবে তাঁর নাম, ঠিকানা, বইটির নাম, পৃষ্ঠা সংখ্যা উল্লেখ করে নিবন্ধন করেন। তখনকার প্রেক্ষাপটে উপন্যাসটি জনপ্রিয়তা পায়নি। বইটি আর ছাপাও হয়নি। ৩০ বছর পর ২০১৭ সালে অন্য একজন ব্যক্তি উপন্যাসটি তাঁর নিজের নামে প্রকাশ করলে জনাব কালাম পূর্বের প্রমাণাদি দাখিলপূর্বক উত্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

  39. 139.

    দিনাজপুর জিলা চাল ও লিচুর জন্য বিখ্যাত। এখানকার অধিকাংশ কৃষক ধান ও লিচু চাষ করে। ফলে এখানে রাইসমিল ও লিচু বাগান ব্যাপক হারে গড়ে ওঠেছে। চালের বাজার মূল্য প্রতিবছর ওঠা-নামার কারণে চাষিরা ধান চাষের চেয়ে লিচু চাষের প্রতি বেশি ঝুঁকে পড়ছে। চাল ব্যবসায়ীরা এতে প্রত্যাশিত লাভ করতে পারছে না।

  40. 140.

    রূপন্তী, প্রিয়ন্তী ও শ্রাবন্তী ঘনিষ্ঠ বান্ধবী। তারা তিনজনে একটি বুটিকসের ব্যবসায় করে। তাছাড়া রূপন্তীর নিজস্ব একটি বুটিকসের ব্যবসায় রয়েছে। অধিক লাভের আশায় তারা তিনজন মিলে ব্যবসায়ের যাবতীয় বিষয় নিজেদের মতামত অনুযায়ী দলিলাকারে লিপিবদ্ধ করে ও নিবন্ধন করে। ব্যবসায়ের পরিধি বেড়ে যাওয়াতে রূপন্তী তার নিজস্ব ব্যবসায় প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়েছে।

  41. 141.

    মিসেস নীলা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। পরিবারের সবকিছু তাকেই সামলাতে হয়। অফিসের কাজে অতিমাত্রায় ব্যস্ত থাকার কারণে বিদ্যুৎ বিল, গ্যাস বিল ও পানির বিল বর্তমানে মোবাইল ফোনের মাধ্যমে পরিশোধ করেন। বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ইন্টারনেটের মাধ্যমে 'বিকিকিনি' নামে একটি শপিংমল থেকে ক্রয় করেন। শপিংমলের কর্মীরা মাল মিসেস নীলার বাড়িতে পৌছে দেয় এবং তিনি মোবাইলের মাধ্যমে মূল্য পরিশোধ করেন। মিসেস নীলাকে বিল ও মূল্য পরিশোধ করতে এখন আর তেমন ঝামেলা পোহাতে হয় না।

  42. 142.

    রামসাগর, কান্তজির মন্দির, মহাস্থানগড় উত্তরবঙ্গের ঐতিহাসিক স্থান। বর্তমান সরকার ঐতিহাসিক নিদর্শনগুলোকে সংরক্ষণ করার জন্য নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। দাযিত্ব অর্পিত হয়েছে একটি সংস্থার ওপর। সরকারের আয়ের উৎস হিসেবে একটি বিরাট ভূমিকা রাখবে বিধায়, এই সংস্থাটি নিজস্ব হোটেল, মোটেল ও পিকনিক স্পট হিসেবে পরিচালনা করে আসছে এসব ঐতিহাসিক স্থান।

  43. 143.

    জনাব আব্দুল মালেক তার পঞ্চাশ জন বন্ধু নিয়ে 'বিরল কোং' নামে একটি ব্যবসায় সংগঠন গড়ে তুললেন। তাদের মোট মূলধনের পরিমাণ তিন কোটি টাকা। তারা মূলধনের পরিমাণ বাড়ানোর উদ্দেশ্যে জনাব হককে নিতে চাইলে কোম্পানির মূল দলিলের সংশোধন প্রয়োজন পড়ে।

  44. 144.

    মি. আব্দুল হাই একটি গার্মেন্টস শিল্পের মালিক ও রপ্তানিকারক। সম্প্রতি আমদানিকারক দেশ জাপানের 'MISAKA' প্রতিষ্ঠানের সাথে বিরোধ দেখা দিলে, সমজাতীয় প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে গড়ে ওঠা একটি সংগঠনের সহায়তায় তা সমাধান করে নেয়। মি, আব্দুল হাই-এর ব্যবসায় প্রতিষ্ঠানটি বিভিন্ন আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করে এবং বিভিন্ন দেশে পোশাক রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে সহায়তা করছে অন্য একটি সংগঠন। ফলে ব্যবসায়ের সাফল্য উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

  45. 145.

    মিস সাম্মী ও মরিয়াম দুই বান্ধবী। তারা দু'জনেই যুব উন্নয়ন প্রকল্প থেকে বাটিক, বুটিক ও সেলাই প্রশিক্ষণ নিয়েছে। মিস সাম্মী তার গ্রামে একটি বাটিক, বুটিকের দোকান দিয়েছে ও মরিয়াম একটি লেডিস টেইলার্স দিয়েছে। গ্রামীণ পরিবেশে বাটিক, বুটিকের ব্যবসায়টি সফলতার সাথে না চললেও লেডিস টেইলার্সটি বেশ সফলতার সাথে চলছে।

  46. 146.

    জনাব আরিফ একজন বেসরকারি কলেজের শিক্ষক। স্ত্রী ও তিন সন্তান নিয়ে তার পরিবার। তিনি চাকরির পাশাপাশি স্টক ব্যবসায়ও করেন। জীবন ও সম্পত্তির ঝুঁকি লাঘবের জন্য তিনি A এবং B নামক দু'টি প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। জীবন ও সম্পত্তি ঝুঁকির সম্মুখীন হলে উক্ত প্রতিষ্ঠান দু'টি এগিয়ে আসবে।

  47. 147.

    মাধববাটির লিচু চাষিরা একত্রিত হয়ে 'আলোর ভুবন' নামে একটি সমবায় সমিতি গড়ে তোলে। ২০১৬ সালে তাদের অর্জিত মুনাফার পরিমাণ ছিল ১০,০০,০০০ টাকা। অপরদিকে কাজীপাড়ার ভুট্টা চাষিরা 'উত্তরণ' নামে একটি সমবায় সমিতি গড়ে তোলে। ২০১৬ সালে তাদের অর্জিত মুনাফার পরিমাণও ছিল ১০,০০,০০০ টাকা। 'উত্তরণ' সমবায় সমিতির জমাকৃত সঞ্চয় থেকে ঋণ সুবিধা দেওয়া হয় কিন্তু 'আলোর ভুবন' সমিতিটির সেরূপ কোনো ব্যবস্থা নেই।

  48. 148.

    ফাহিম কলেজ পড়ুয়া ছাত্র। তার কলেজ যাওয়ার পথে কয়েকটি ইটের ভাটা রয়েছে। একদিন সে দেখল কোনো ভাটায় চিমনি দিয়ে কালো ধোঁয়া ও কোনো চিমনি দিয়ে সাদা ধোঁয়া বেরুচ্ছে। তার মনে প্রশ্ন জাগল যে, দু'ধরনের ধোঁয়া বেরুনোর কারণ কি? এতে আশেপাশের গাছপালা, বাড়িঘর কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে। আবার সে বইয়ে পড়েছে কালো ধোঁয়া পরিবেশের জন্য ক্ষতিকারক। এ নিয়ে সে এখন বেশ চিন্তিত।

  49. 149.

  50. 150.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    দৃশ্যকল্প-১: মহানগর কলেজের দ্বাদশ শ্রেণির নির্বাচনি দশজন শিক্ষার্থীর ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বর নিম্নরূপ: ৫০, ৫৫, ৬২, ৬৫, ৬৬, ৬৮, ৭০, ৭২, ৭৪, ৭৫ ।দৃশ্যকল্প-২: নিচের উপাত্তগুলো লক্ষ করো (আরম্ভ সংখ্যা ২৫, শ্রেণিব্যবধান ):৪২, ৪০, ৩৯, ৫৫, ৫০, ৪৭, ৪৬, ৩৯, ৩৬, ৪০, ৪১, ৫২, ৩১, ৩০, ৪০, ২৭, ৪৬, ৪৪, ৩৬, ৩১, ৩৮, ৪৬, ৪৪, ৪৮, ৪৯, ৪২, ৩০, ৪১, ৩১, ৪২।