Combined Board ঢাকা, রাজশাহী, যশোর, সিলেট, দিনাজপুর বোর্ড ২০১৮

11টি প্রশ্ন

  1. 1.

    মি. রহিম ও মি. করিম দুইজন বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে পড়ালেখা করছেন। তারা দুইজন মিলে সিদ্ধান্ত নিল যে, উভয়ে তাদের টিউশনির সংগৃহীত টাকা দিয়ে শেয়ারবাজারে বিনিয়োগ করবে। মি. রহিম তার পুঁজি দিয়ে একটিমাত্র কোম্পানির শেয়ার ক্রয় করল। অন্যদিকে, মি. করিম তার পুঁজি দিয়ে পাঁচটি কোম্পানির শেয়ার ক্রয় করেন।

  2. 2.

    মি. হাসিব এবং মি. নাসির দুইজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিলেন যে তারা আর্থিক বাজারে বিনিয়োগ করবেন। মি. হাসিব তার মোট মূলধন দিয়ে বাণিজ্যিক কাগজ এবং ট্রেজারি বিল ক্রয় করলেন। অন্যদিকে, মি. নাসির তার মোট মূলধন দিয়ে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার এবং বন্ড ক্রয় করলেন।

  3. 3.

    জনাব আমিরুল অবসর ভাতা বাবদ ২,০০,০০০ টাকা পেলেন। উক্ত টাকা তিনি ৫ বছরের জন্য পদ্মা ব্যাংক লিমিটেড-এ জমা রাখলে ব্যাংকটি তাকে ৩,৭০,০০০ টাকা দেওয়ার প্রস্তাব করে। অন্যদিকে, রূপসা ব্যাংক লিমিটেড-এ ৮ বছরের জন্য জমা রাখলে ব্যাংকটি তাকে ৫,০০,০০০ টাকা দেওয়ার প্রস্তাব করে।

  4. 4.

    MINI TOY লি. শিশুদের খেলনা উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। তাদের উৎপাদিত প্রতিটি খেলনার বিক্রয়মূল্য ২৫০ টাকা এবং পরিবর্তনশীল ব্যয় ১০০ টাকা। প্রতিষ্ঠানটির মোট স্থায়ী ব্যয় ৫০,০০০ টাকা।

  5. 5.

    বসুন্ধরা লি.-এর চলতি মূলধন হিসেবে ৮০,০০০ টাকা প্রয়োজন। প্রতিষ্ঠানটির কাছে দুটি বিকল্প শর্ত আছে। নিচে তা দেওয়া হলো- ১ম শর্ত: প্রতিষ্ঠানটি ৩/১৫, নিট ৪৫ শর্তে ১,০০,০০০ টাকার কাঁচামাল কিনতে পারে।২য় শর্ত: প্রতিষ্ঠানটি ২/১০, নিট ৬০ শর্তে ৮০,০০০ টাকার কাঁচামাল কিনতে পারে।

  6. 6.

    ABC প্রতিষ্ঠানটির ৫০,০০,০০০ টাকা দীর্ঘমেয়াদি মূলধনের (প্রয়োজন হয়। এটি ১০% কুপন সুদের হারে ৫,০০০ টাকা অভিহিত মূল্যের ১,০০০টি বন্ড ১০ বছরের জন্য বিক্রির সিদ্ধান্ত নেয়। বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়ের হার ১২%,। অন্যদিকে, বাজার সুদের হার কমে যাওয়ার কারণে অনেক বেশি বিনিয়োগকারী বন্ড কেনার জন্য ভিড় জমালেন।

  7. 7.

    ঊষা লি. ১০,০০,০০০ টাকার অতিরিক্ত মূলধন প্রয়োজন হওয়ায় নতুন শ্রেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহের চিন্তা-ভাবনা করছে। বর্তমানে কোম্পানির প্রতিটি শেয়ার ৮৫ টাকায় বিক্রি হচ্ছে এবং গত বছর প্রতি শেয়ারে ৪ টাকা লভ্যাংশ দিয়েছে। নতুন শেয়ার ইস্যুর ব্যয় প্রতি শেয়ারে ২ টাকা, যা প্রতি বছর ৭% হারে বাড়বে। অন্যদিকে, প্রতিষ্ঠানটি ১২% সুদে ১,০০০ টাকা অভিহিত মূল্যের ১০ বছর মেয়াদি বন্ড বিক্রি করেছে। কিন্তু বর্তমানে বন্ডটি ৫% অবহারে বিক্রি হচ্ছে এবং প্রতিটি বন্ডের উত্তরণ ব্যয় ১৫ টাকা। কোম্পানির করের হার হচ্ছে ৪০%।

  8. 8.

    জনাব শওকত বিদ্যুৎ খরচ সাশ্রয়ের জন্য তার বাড়িতে আগামী ৫ বছরের জন্য সৌরবিদ্যুৎ প্লান্ট ও ডিজেল প্লান্ট বসানোর চিন্তা-ভাবনা করছেন। যেখানে উভয় প্লান্টে খরচ হবে ১,০০,০০০ টাকা এবং কোনো ভগ্নাবশেষ মূল্য নাই। নিচে উভয় প্লান্টের সুদ ও কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ দেওয়া হলো-শওকত সাহেবের সুযোগ ব্যয় ১২%।

    বছরসৌরবিদ্যুৎ প্লান্ট (টাকা)ডিজেল প্লান্ট (টাকা)
    ১২৫,০০০২০,০০০
    ২৪০,০০০৩৫,০০০
    ৩৩৫,০০০৪৫,০০০
    ৪৩০,০০০২৫,০০০
    ৫১৫,০০০২০,০০০
  9. 9.

    সি. পরম হাসান দেশের অর্থনৈতিক অবস্থা চিন্তা করে দুটি স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিলেন। নিচে দু'টি স্টকের সম্ভাবনা বিন্যায় ও আয়ের হার দেওয়া হলো-

  10. 10.

    মি. তুষার আহমেদ গড়াই লি.-এর একজন আর্থিক ব্যবস্থাপক। তিনি দুটি প্রকল্পে বিনিয়োগের কথা ভাবছেন। প্রকল্প দুটিতে প্রাথমিক বিনিয়োগ ২,০০,০০০ টাকা। নিচে দুটি প্রকল্পের পরবর্তী ৫ বছরের নিট মুনাফা দেওয়া হলো-

  11. 11.

    জনাব ফাহিম ৪,০০,০০০ টাকা ১০ বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান। পদ্মা ব্যাংক তাকে ১০% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ দিবে। অন্যদিকে মেঘনা ব্যাংক তাকে ৮% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদ দেওয়ার প্রস্তাব করে।