ঢাকা সিটি কলেজ ঢাকা সিটি কলেজ টেস্ট পরীক্ষা ২০২৩

11টি প্রশ্ন

  1. 1.

    পৌরনীতি ও সুশাসন মূলত 'নাগরিকতা বিষয়ক বিজ্ঞান' নাগরিকের সামাজিক ও রাজনৈতিক কার্যাবলীই পৌরনীতি ও সুশাসনের মুখ্য আলোচ্য বিষয়। পৌরনীতি ও সুশাসনের 'সংজ্ঞা বিশ্লেষণ করলে দেখা যায় যে, নাগরিকের জীবন ও কার্যাবলী যতদূর বিস্তৃত, পৌরনীতি ও সুশাসনের পরিধিও ততদূর প্রসারিত।

  2. 2.

    জন অস্টিনের মতে, আইনের উৎস একটি এবং তা হচ্ছে 'সার্বভৌমের আদেশ।' ওপেনহাইম 'জনমতকেও' আইনের উৎস বলে মনে করেছেন।

  3. 3.

    স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। কিন্তু স্বাধীনতা অর্জন, যেমন দূরহ প্রক্রিয়া, স্বাধীনতা সংরক্ষণ, ততোধিক গুরুত্বপূর্ণ সমস্যা। 'আইন' স্বাধীনতার শর্ত এবং প্রধান রক্ষাকবচ। তবে স্বাধীনতা রক্ষায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ নীতিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

  4. 4.

    'ক' নামক রাষ্ট্রটিতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু একসময় এখানকার কৃষাঙ্গ শ্রেণি বর্ণবাদের শিকার হয়েছিল। কৃষ্ণাজারা শ্বেতাঙ্গদের সাথে একই স্কুলে পড়তে পারতো না। একই ট্রেনে যাতায়াত করা কিংবা একই মাঠে খেলাধুলা করতে পারত না। কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গদের জন্য পৃথক আইন ছিল। এসবের প্রতিবাদের সেখানকার রাজনৈতিক নেতৃবৃন্দ আন্দোলন শুরু করে এবং পরিণামে কারাবরণ করে। অনেক বছর পর এই বৈষম্যের অবসান ঘটে।

  5. 5.

  6. 6.

    হিরন, কিরন ও মিরন তিন ভাই। রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে তিন ভাইয়ের মধ্যে কিছুটা পার্থক্য বিদ্যমান। হিরন সমাজতান্ত্রিক রাষ্ট্রের আদলে একদলীয় ব্যবস্থায় বিশ্বাসী, কিরন দ্বি-দলীয় ব্যবস্থায় বিশ্বাসী এবং মিরন বহুদলীয় ব্যবস্থায় বিশ্বাসী। তবে তারা তিনজনই একমত যে, সব ধরনের শাসনব্যবস্থাতেই রাজনৈতিক দলের গুরুত্ব অপরিসীম।

  7. 7.

    মাসুদ সাহেব একজন জনপ্রিয় নেতা। তিনি অতি সহজেই তার ব্যক্তিত্বের মাধ্যমে, জনগণকে আকৃষ্ট করতে পারেন। জনগণ তাকে অন্ধভাবে বিশ্বাস করে। তিনি শিক্ষিত, অভিজ্ঞতাসম্পন্ন এবং দায়িত্বশীল।

  8. 8.

    স্বপন ও তপন সরকারের বিভিন্ন বিভাগের ক্ষমতা নিয়ে আলোচনা করেছিল। স্বপন বলল, আইনসভা আইন প্রণয়ন করলেও তা বাস্তবায়ন করে অন্য বিভাগ। বিভাগটি, অন্য দু'টি বিভাগ হতে গুরুত্বপূর্ণ। সরকার বলতে সাধারণত আমরা উক্ত বিভাগকেই বুঝি।

  9. 9.

    সম্প্রতি 'ক' রাষ্ট্রে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজনৈতিক দলসমূহ নির্বাচনি ফলাফল মেনে নেয় এবং বিজয়ী রাজনৈতিক দলকে অভিনন্দন জানায়। রাষ্ট্রপতি বিজয়ী দলকে সরকার গঠনের আহ্বান জানান। নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে সকলেই অংশগ্রহণ করেন।

  10. 10.

    সরকারের তিনটি বিভাগের একটি বিভাগের ব্যক্তিবর্গকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। তাদের বিজ্ঞতা, সাহসিকতা ও সততার উপর উক্ত বিভাগের স্বাধীনতা নির্ভর করে। সেই সাথে প্রয়োজন তাদের জন্য উপযুক্ত বেতন, ভাতাদি, পদোন্নতি এবং সামাজিক মর্যাদা। আইনগতভাবে ক্ষমতার স্বতন্ত্রীকরণ না থাকলে উক্ত বিভাগ ব্যক্তি স্বাধীনতা ও ন্যায়বিচার সংরক্ষণ করতে পারে না।

  11. 11.

    ক' রাষ্ট্রটি পূর্ব ও পশ্চিমে অঞ্চলে বিভক্ত। উভয় অঞ্চলের জনগণের ভাষা সংস্কৃতি আলাদা। ফলে পূর্ব অঞ্চলের জনগণ পশ্চিম অঞ্চলের জনগণ থেকে নিজেদের আলাদা ভাবে। কেন্দ্রীয় সরকার পূর্ব অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষাকে অগ্রাহ্য করে অন্য একটি ভাষাকে চাপিয়ে দিতে চায়। ফলে পূর্ব অঞ্চলের মানুষ মাতৃভাষার দাবিতে রাজপথে নামে এবং পরবর্তীতে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নতুন একটি রাষ্ট্রের জন্ম দেয়।