আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ টেস্ট পরীক্ষা ২০২৩
11টি প্রশ্ন
- 1.
শায়ান এ বছর একাদশ শ্রেণিতে ভর্তি হবে। ভবিষ্যতে সে রাজনীতি ও সরকার বিষয়ে পড়াশোনা করতে চায়। স্কুল শিক্ষক তাকে একাদশ শ্রেণিতে পাঠ্যবিষয় হিসেবে পৌরনীতি ও সুশাসন নিতে বলেছেন। তিনি শায়ানকে বলেছেন যে, পৌরনীতি ও সুশাসন পাঠ করলে নাগরিকতা, রাষ্ট্র, সংবিধান এবং তোমাদের দেশের সঠিক রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে।
- 2.
শিক্ষক মোঃ আমান উল্লাহ ক্লাসে খুব ভাল পড়ান। তিনি অন্যকে যে কোন বিষয় সুন্দর এবং সহজভাবে বুঝিয়ে দিতে পারেন। একদিন তিনি ক্লাসে রাষ্ট্রের গঠন সম্পর্কে আলোচনা করতে গিয়ে সরকারের তিনটি বিভাগের কথা উল্লেখ করেন। যার মধ্যে একটি বিভাগ জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত এবং অন্য দুটি বিভাগের কার্যাবলী নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। তিনি বলেন সরকারের অপরিহার্য তিনটি বিভাগের সমন্বয়ের মাধ্যমে একটি রাষ্ট্রের পরিপূর্ণতা ফুটে উঠে।
- 3.
দরিদ্র পরিবারের সন্তান রহিতা একটি এনজিওতে মাঠকর্মী হিসেবে কাজ করে। সংস্থাটির নিয়ম অনুযায়ী তাকে সাইকেল চালিয়ে যাবতীয় কাজ করতে হয়। কিন্তু ধর্মীয় ও সংস্কৃতজাত মূল্যবোধের কারণে গ্রামের মোড়ল সামদ মোল্লা তাকে উক্ত চাকুরী ছাড়তে চাপ দেয়। কিন্তু রহিতা এতে রাজি না হওয়ায় তার বিরুদ্ধে ফতোয়া জারি করে তার পরিবারকে সমাজচ্যুত করা হয়। রহিতা আইনের আশ্রয় গ্রহণ করলে স্থানীয় প্রশাসন সামাদ মোল্লাকে গ্রেফতার করে। রহিতা পুনরায় নির্বিঘ্নে চাকুরী করতে থাকে।
- 4.
রহমান সাহেব বাংলাদেশের একটি রাজনৈতিক দলের উপজেলা পর্যায়ের নেতা। নেতৃত্বকে তিনি জনগণের সেবার মাধ্যম মনে করেন। রাষ্ট্র এবং আইন বিষয়ে তার যথেষ্ঠ প্রজ্ঞা আছে। স্থানীয় পর্যায়ে দলীয় কাঠামো তিনিই তৈরী করেন। তাঁর অসাধারণ মানবিতার জন্য সকলে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে।
- 5.
বিজলী ও কাজলী দুই বোন দুই জন দুই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করে। তাদের প্রতিবেশী আব্দুল জলির সাহেব একজন শিক্ষক। তিনি রাজনীতি না করলেও রাজনীতি সচেতন মানুষ। তিনি বিজলী ও কাজলীকে বোঝালেন যে তোমাদের রাজনৈতিক বিশ্বাসে পার্থক্য থাকতেই পারে, তবে এ জন্য ঝগড়া করবে কেন? পারস্পরিক ঘৃণা-বিদ্বেষ থাকবে কেন? মনে রাখবে, সহনশীলতা ও পরমতাসহীষ্ণুতা গণতন্ত্রের প্রাণ।
- 6.
সালেহা একটি সূতা তৈরির মিলে কাজ করে। প্রতিদিন ৮ ঘণ্টা ডিউটি করার পর অতিরিক্ত দুই ঘণ্টা অভারটাইম করে। অথচ মাস শেষে বেতন তুলতে গেলে কর্তৃপক্ষ তার অভারটাইমের মজুরী পুরুষ শ্রমিকদের তুলনায় কম হারে মজুরী প্রদান করে। সালেহা প্রতিবাদ করলে মালিক পক্ষ তাকে চাকরী থেকে ছাটাইয়ের হুমকি দেয়। সালেহা সকল শ্রমিককে সংগটিত করে গার্মেন্টস মালিক সমিতির নিকট অভিযোগ করে। মালিক সমিতি শ্রমিকদের চাপে পরে বিষয়টি সমাধান করেন।
- 7.
রহিম ও করিম দুই বন্ধু কলেজে পড়ার সময়ই তারা বাঙালী জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে উঠে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা করলে তারা দুই বন্ধুই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। মুক্তিযুদ্ধ চলাকালে সম্মুখ যুদ্ধে রহিম শাহাদাৎ বরণ করে। ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর মুক্তিযোদ্ধারা চূড়ান্ত বিজয় অর্জন করে। বাঙালী জনগণ স্বাধীন জাতিতে পরিণত হয়।
- 8.
বাহাদুরপুর গ্রামে প্রতিষ্ঠিত সংগঠনটি পরিচালনার জন্য মিজানের নেতৃত্বে একটি বিভাগ রয়েছে। এ বিভাগই সংগঠনটির প্রয়োজনে যাবতীয় আইন- কানুন প্রণয়ন ও পরিবর্তন করে। সংগঠনটির সার্বিক কর্মকাণ্ড পরিচালনার জন্য রয়েছে মুকুলের নেতৃত্বে অন্য একটি বিভাগ। কর্মচারী নিয়োগ, নিয়ন্ত্রণ ও অন্যান্য বিভাগের মধ্যে কাজের সমন্বয় স্বাধন করা যার দায়িত্ব। তাছাড়াও সদস্য চাঁদা আদায় এবং আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ উত্ত বিভাগ করে থাকে।
- 9.
অধ্যাপক Q একাদশ শ্রেণির শ্রেণিকক্ষে জাতি, জাতীয়তা এবং জাতীয়তার উপাদানগুলো সম্পর্কে আলোচনা করছিলেন। তিনি জাতি ও জাতীয়তা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনের উদাহরণ তুলে ধরেন।
- 10.
ক. রাষ্ট্রের বৈশিষ্ট্য | খ. রাষ্ট্রের বৈশিস্ট্যে
১. মন্ত্রিসভা প্রকৃত শাসক | ১. রাষ্ট্রপতি প্রকৃত শাসক
২. মন্ত্রিসভা আইনসভার নিকট দায়ী থাকে। | ২. রাষ্ট্রপতি আইনসভার নিকট দায়ী থাকেনা।
৩. প্রধানমন্ত্রি আইনসভার সদস্য। | ৩. রাষ্ট্রপতি আইনসভার সদস্য নন। - 11.
মহিবুল কবীর, শাহজাহান সিরাজ, আনসার আলী, হোসেন আরা মাহমুদা, জোনায়েদ হোসেন এঁরা সকলেই সহপাঠী এবং একই বিষয়ে অধ্যাপনা করেন রংপুর শহরের বিভিন্ন কলেজে। ছাত্রজীবনের মতোই এখনও বিকেলের আড্ডায় এঁরা দেশ-বিদেশের রাজনীতি নিয়ে আলোচনা, তর্ক- বিতর্কে মেতে উঠেন। এঁদের মধ্যে কেউ কেউ মনে করেন বাংলাদেশসহ পৃথিবীর সব রাষ্ট্রেই স্বাধীনতাকে অর্থবহ করতে হলে সাম্য প্রতিষ্ঠা করতে হবে। এঁদের আলোচনায় একটি সত্য বেরিয়ে আসে এবং তা হলো আইন, স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক অত্যন্ত গভীর।