গাণিতিক যুক্তি • সমীকরণ ও অসমতা • প্রিলিমিনারি • ১৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট
গাণিতিক যুক্তি প্রশ্ন
কোনো পরীক্ষায় একটি ছাত্র n সংখ্যক প্রশ্নের প্রথম ২০টি প্রশ্ন হতে ১৫টি প্রশ্নের শুদ্ধ উত্তর দেয় এবং বাকি প্রশ্নগুলোর এক-তৃতীয়াংশের শুদ্ধ উত্তর দিতে পারে। এভাবে সে যদি ৫০% প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়ে থাকে তবে ঐ পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত ছিল?
- ক
২০টি
- খ
৩০টি
- গ
৪০টি
- ঘ
৫০টি
উত্তর ও ব্যাখ্যা
ঘ
৫০টি
ব্যাখ্যা
মূল ব্যাখ্যা: ধরি, মোট প্রশ্ন n টি। প্রথম ২০টি থেকে ১৫টি শুদ্ধ। বাকি প্রশ্ন (n-20)। বাকিগুলোর ১/৩ অংশ শুদ্ধ, অর্থাৎ (n-20)/3।
মোট শুদ্ধ উত্তর = ১৫ + (n-20)/3।
শর্তমতে, মোট শুদ্ধ উত্তর ৫০% বা n/2।
১৫ + (n-20)/3 = n/2
(45 + n - 20) / 3 = n/2
(25 + n) / 3 = n/2
50 + 2n = 3n
n = 50।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও