প্রিলিমিনারি • ১৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

প্রশ্ন ও সমাধান

৬৪ কিলোগ্রাম বালি ও পাথরের টুকরোর মিশ্রণে বালির পরিমাণ ২৫% । কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরোর পরিমাণ ৪০% হবে?

  1. ৯.৬

  2. ১১.০

  3. ৪৮.০

  4. ৫৬.০

উত্তর ও ব্যাখ্যা

৫৬.০

ব্যাখ্যা

মূল ব্যাখ্যা: শুরুতে মিশ্রণ ৬৪ কেজি। বালি ২৫% = ১৬ কেজি, পাথর ৭৫% = ৪৮ কেজি। ধরি, x কেজি বালি মেশানো হলো। নতুন মিশ্রণে পাথর ৪৮ কেজি যা ৪০%। শর্তমতে, ৪৮ = (৬৪+x) × ০.৪ => ৪৮ = ২৫.৬ + ০.৪x => ২২.৪ = ০.৪x => x = ৫৬। সঠিক উত্তর ৫৬.০।

একই ধরনের প্রশ্ন: ২০ লিটার মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৫:৩। কত লিটার দুধ মেশালে অনুপাত ২:১ হবে? (উত্তর: ২ লিটার)

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন