বাংলা সাহিত্য • প্রিলিমিনারি • ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

বাংলা সাহিত্য প্রশ্ন

'দেশের যত নদীর ধারা জল না, ওরা অশ্রুধারা' - এই উক্তিটি নিচের কোন পারিভাষিক অলংকার দ্বারা শোভিত?

  1. অপহৃতি

  2. যমক

  3. অর্থোন্নতি

  4. অভিযোজন

উত্তর ও ব্যাখ্যা

অপহৃতি

ব্যাখ্যা

উপমেয়কে অস্বীকার করে উপমানের আরোপ করা হলে তাকে 'অপহৃতি' অলংকার বলা হয়। এখানে নদীর জলকে (উপমেয়) অস্বীকার করে তাকে অশ্রুধারা (উপমান) হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে ('জল না, ওরা অশ্রুধারা')। তাই এটি একটি অপহৃতি অলংকারের উদাহরণ।

একই ধরনের প্রশ্ন:
১. 'এ নহে মুকুতা, এ যে তপ্ত অশ্রুজল' - এটি কোন অলংকারের উদাহরণ?
উত্তর: অপহৃতি অলংকার।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন