বাংলাদেশ বিষয়াবলি • সংবিধান • প্রিলিমিনারি • ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট
বাংলাদেশ বিষয়াবলি প্রশ্ন
কোনাে নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সংবিধানের কোন অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি মামলা করতে পারেন?
- ক
৪৪
- খ
৪৭
- গ
১০২
- ঘ
১০৩
উত্তর ও ব্যাখ্যা
গ
১০২
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে তিনি প্রতিকার চেয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন বা মামলা দায়ের করতে পারেন। অপরদিকে, ৪৪ অনুচ্ছেদে মৌলিক অধিকার বলবৎকরণের অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে।
একই ধরনের প্রশ্ন:
১. সংবিধানের কোন অনুচ্ছেদ বলে সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে? (উত্তর: ১০২ নম্বর অনুচ্ছেদ)
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও