জীববিজ্ঞান ২য় পত্র • প্রাণীর আচরণ • Jagannath University • জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ ইউনিট ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫ (শিফট ৩, লিখিত)

জীববিজ্ঞান ২য় পত্র প্রশ্ন

মৌচাকে মৌমাছির শ্রমবন্টন (division of labour) উল্লেখ কর l

উত্তর ও ব্যাখ্যা

(৪) মৌচাকে মৌমাছিরা তিনটি জাত বা বর্ণে (caste) বিভক্ত হয়ে শ্রমবিভাজনের মাধ্যমে কাজ করে।

১. রানি মৌমাছি (Queen): প্রজননক্ষম একমাত্র স্ত্রী মৌমাছি। কাজ ডিম পাড়া (দিনে বহু ডিম) এবং ফেরোমোন নিঃসরণ করে চাকের শৃঙ্খলা বজায় রাখা।
২. পুরুষ মৌমাছি/ড্রোন (Drone): রানির সাথে মিলনের মাধ্যমে নিষেক ঘটানো ছাড়া অন্য কাজ করে না। মিলনের পর বা শীতে এরা মারা যায়/বহিষ্কৃত হয়।
৩. শ্রমিক মৌমাছি (Worker): বন্ধ্যা স্ত্রী মৌমাছি। বয়স অনুযায়ী কাজ ভাগ হয়:

  • অল্প বয়সে: চাক পরিষ্কার, মোম নিঃসরণ করে চাক তৈরি, লার্ভা ও রানিকে খাওয়ানো (রয়েল জেলি)।
  • মধ্য বয়সে: মধু ও পরাগ সংরক্ষণ, চাকের প্রবেশপথ পাহারা, পাখা নেড়ে চাক শীতল রাখা।
  • শেষ বয়সে: ফুল থেকে মধু ও পরাগ সংগ্রহ।

এভাবে শ্রমবিভাজনের ফলে মৌচাকের কর্মক্ষমতা ও টিকে থাকা নিশ্চিত হয়।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন