হিসাববিজ্ঞান ২য় পত্র • উৎপাদন ব্যয় হিসাব • Jagannath University • জগন্নাথ বিশ্ববিদ্যালয় সি ইউনিট ভর্তি পরীক্ষা ২০১৯-২০২০ (সেট MEGHNA, লিখিত)

হিসাববিজ্ঞান ২য় পত্র প্রশ্ন

রহিম ট্রেডার্স-এর উৎপাদন সংক্রান্ত তথ্যাবলি হলো: মোট উৎপাদন ৭০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ১২,০০০ টাকা, অগ্রিম প্রত্যক্ষ মজুরি ২,০০০ টাকা, কারখানা উপরিব্যয় ২০,০০০ টাকা।(ক) নিট প্রত্যক্ষ মজুরির পরিমাণ কত টাকা?(খ) ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের পরিমাণ কত টাকা?

উত্তর ও ব্যাখ্যা

(৩)

(ক) নিট প্রত্যক্ষ মজুরি: অগ্রিম প্রদত্ত মজুরি পরবর্তী সময়ের, তাই বাদ যায়।

নিট প্রত্যক্ষ মজুরি = প্রত্যক্ষ মজুরি − অগ্রিম প্রত্যক্ষ মজুরি = ১২,০০০ − ২,০০০ = ১০,০০০ টাকা

(খ) ব্যবহৃত কাঁচামালের ব্যয়: মোট উৎপাদন ব্যয় = ব্যবহৃত কাঁচামাল + নিট প্রত্যক্ষ মজুরি + কারখানা উপরিব্যয়

৭০,০০০ = ব্যবহৃত কাঁচামাল + ১০,০০০ + ২০,০০০

ব্যবহৃত কাঁচামাল = ৭০,০০০ − ৩০,০০০ = ৪০,০০০ টাকা

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন