Jagannath University জগন্নাথ বিশ্ববিদ্যালয় সি ইউনিট ভর্তি পরীক্ষা ২০১৯-২০২০ (সেট MEGHNA, লিখিত)
18টি প্রশ্ন
- 1.
উন্নয়নশীল অর্থ ব্যবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের ৪টি ভূমিকা ইংরেজিতে লিখ।
- 2.
ইন্টারনেট ব্যবহারের ২টি করে সুবিধা ও অসুবিধা ইংরেজিতে লিখ।
- 3.
মোবাইল ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিং সম্পর্কে ৪টি করে বাক্য লিখ?
- 4.
কোন দলিলকে কোম্পানির সনদ বলা হয় এবং এতে কোন ধারাগুলো অন্তর্ভুক্ত করা অত্যাবশ্যকীয়?
- 5.
অন-লাইন কেনাকাটা সম্পর্কে ২টি করেসুবিধা ও অসুবিধা উল্লেখ কর।
- 6.
ব্যবসায়ের ক্ষেত্রে অভ্যন্তরীণ পরিবেশ বিবেচনার কারণ ব্যাখ্যা কর।
- 7.
কেন হেনরি ফেয়েল কে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়?
- 8.
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর গুরুত্ব ব্যাখ্যা কর।
- 9.
পদ্মা সেতুর আর্থসামাজিক গুরুত্ব সম্পর্কে ৪টি বাক্য লিখ।
- 10.
কারবারি বাট্টা ও নগদ বাট্টার মধ্যে পার্থক্য দেখাও।
- 11.
১ মার্চ ২০১৮ তারিখে ২,২০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করা হয়। মেশিনটি ব্যবহার উপযোগী করার জন্য ১ ডিসেম্বর ২০১৮ তারিখে আরো ২৫,০০০ টাকা ব্যয় করা হয়। মেশিনটি আনুমানিক আয়ুষ্কাল ১৫ বছর এবং আনুমানিক আয়ুষ্কাল শেষে মেশিনটি ৫,০০০ টাকায় বিক্রয় করা যাবে বলে অনুমান করা হয়। ২০১৮ সালের অবচয়ের পরিমাণ কত হবে?
- 12.
জনাব রফিক ১০ মে তারিখে জনাব আজাদের নিকট থেকে অতিরিক্ত বকেয়া হিসাবের জন্য ১২% হারে ৩,৪০০ টাকার ৯০ দিনের নোট গ্রহণ করে।(i) এই নোটটির মেয়াদপূর্তির তারিখ কত?(ii) মেয়াদপূর্তিতে এই নোটের জন্য জনাব রফিক কত টাকা পাবে?
- 13.
রহিম ট্রেডার্স-এর উৎপাদন সংক্রান্ত তথ্যাবলি হলো: মোট উৎপাদন ৭০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ১২,০০০ টাকা, অগ্রিম প্রত্যক্ষ মজুরি ২,০০০ টাকা, কারখানা উপরিব্যয় ২০,০০০ টাকা।(ক) নিট প্রত্যক্ষ মজুরির পরিমাণ কত টাকা?(খ) ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের পরিমাণ কত টাকা?
- 14.
উদীয়মান কোম্পানি লি. এর উৎপাদিত পণ্যের এককপ্রতি বিক্রয়মূল্য ২০ টাকা, পরিবর্তনশীল ব্যয় ১০ টাকা, স্থির ব্যয় ১,০০,০০০ টাকা। সম্ভাব্য বিক্রয় ২৫,০০০ ইউনিট। (ক) কোম্পানিটির সমচ্ছেদ বিন্দু (টাকায়) কত? (খ) নিরাপত্তা প্রান্ত (টাকায়) কত?
- 15.
এ্যানা এবং মার্গারিটা হচ্ছে অংশীদার। তারা লাভ ক্ষতি সমান হারে কণ্টন করে। ২০১৮ সালের লাভ লোকসান বণ্টনপূর্ব মুনাফা হচ্ছে ৪৩,০০০ টাকা। এ্যানা ১০,০০০ টাকা বেতন পাবে। সে মূলধনের ওপর ১০০০ টাকা সুদ পাবে এবং মার্গারিটা পাবে ২০০০ টাকা। ব্যবসা হতে এ্যানা ও মার্গারিটার মোট আয় কত?
- 16.
If a - b = 7 and ab = 44 then calculate the value of a2 + b2
- 17.
জনসংখ্যা সম্পদ না দায় সে সম্পর্কে তোমার মতামত উপস্থাপন কর।
- 18.
একটি আয়তকার জমির ক্ষেত্রফল ২৪ একর। দৈর্ঘ্য ও প্রন্থ ৩: ২। তাহলে জমির পরিসীমা কত?