English Language • Preposition • প্রিলিমিনারি • ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট
English Language প্রশ্ন
Anger may be compared ______fire.
- ক
to
- খ
within
- গ
against
- ঘ
into
উত্তর ও ব্যাখ্যা
to
ব্যাখ্যা
মূল ব্যাখ্যা: 'Compare' verb-টির পর সাধারণত দুটি Preposition বসতে পারে। যখন দুটি ভিন্নধর্মী অসম বস্তুর মধ্যে তুলনা করা হয় (যাদের মধ্যে সরাসরি কোনো মিল নেই, কেবল রূপক অর্থে তুলনা), তখন 'compare to' ব্যবহৃত হয়। এখানে রাগ (Anger) এবং আগুন (fire) দুটি সম্পূর্ণ ভিন্নধর্মী বিষয় হওয়ায় এদের মধ্যকার রূপক তুলনার জন্য 'compare to' ব্যবহৃত হবে। অন্যদিকে, দুটি সমজাতীয় জিনিসের মধ্যে তুলনা করতে 'compare with' বসে (যেমন: Shakespeare is compared with Rabindranath)।
মনে রাখার কৌশল: অসদৃশ বা ভিন্ন জিনিসের তুলনা = compare to; সদৃশ বা একই জাতীয় জিনিসের তুলনা = compare with।
একই ধরনের প্রশ্ন:
১. He compared the face of the girl _____ the moon. উত্তর: to (যেহেতু মুখ ও চাঁদ ভিন্নধর্মী)
২. Rabindranath is compared _____ Shakespeare. উত্তর: with (উভয়ই কবি/লেখক)
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও