বাংলা সাহিত্য • মধুসূদন ও বঙ্কিম • প্রিলিমিনারি • ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

বাংলা সাহিত্য প্রশ্ন

মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত 'অমিত্রাক্ষর ছন্দ’ প্রকৃত পক্ষে বাংলা কোন ছন্দের নব-রূপায়ণ?

  1. স্বরবৃত্ত ছন্দ

  2. অক্ষরবৃত্ত ছন্দ

  3. মাত্রাবৃত্ত ছন্দ

  4. গৈরিশ ছন্দ

উত্তর ও ব্যাখ্যা

অক্ষরবৃত্ত ছন্দ

ব্যাখ্যা

মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত 'অমিত্রাক্ষর ছন্দ' মূলত বাংলা অক্ষরবৃত্ত ছন্দের একটি নতুন রূপায়ণ। অক্ষরবৃত্ত ছন্দের আট ও ছয় মাত্রার পর্ববিভাগ এবং অন্ত্যমিল বর্জন করে তিনি অমিত্রাক্ষর ছন্দ বা প্রবহমান অক্ষরবৃত্ত ছন্দ সৃষ্টি করেন, যেখানে চরণের শেষে কোনো মিল থাকে না এবং মনের ভাব এক চরণে শেষ না হয়ে পরবর্তী চরণে প্রবাহিত হতে পারে।

একই ধরনের প্রশ্ন:
১. বাংলা সাহিত্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দের সফল প্রয়োগ ঘটে কোন কাব্যে? - তিলত্তমা সম্ভব কাব্য।
২. বাংলা ভাষায় সনেট প্রবর্তন করেন কে? - মাইকেল মধুসূদন দত্ত।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন