বাংলা ব্যাকরণ • পদ প্রকরণ • প্রিলিমিনারি • ৪৫ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

বাংলা ব্যাকরণ প্রশ্ন

'তুমি তো ভারি সুন্দর ছবি আঁক!' – বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?

  1. পদান্বয়ী অব্যয়

  2. অনুসর্গ অব্যয়

  3. অনন্বয়ী অব্যয়

  4. অনুকার অব্যয়

উত্তর ও ব্যাখ্যা

অনন্বয়ী অব্যয়

ব্যাখ্যা

১. মূল ব্যাখ্যা: বাক্যের অন্য কোনো পদের সাথে সম্পর্ক না রেখে যে অব্যয় স্বাধীনভাবে মনের ক্ষোভ, আনন্দ, বিস্ময়, প্রশংসা ইত্যাদি ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাকে অনন্বয়ী অব্যয় বলে। প্রদত্ত বাক্যে 'তো' অব্যয়টি বিস্ময় ও প্রশংসা প্রকাশে ব্যবহৃত হয়েছে এবং এর সাথে বাক্যের অন্য পদের সরাসরি কোনো অন্বয় বা ব্যাকরণগত সম্পর্ক নেই। তাই এটি অনন্বয়ী অব্যয়।

২. একই ধরনের প্রশ্ন:

  • প্রশ্ন: 'আ মরি বাংলা ভাষা!'— এ বাক্যে 'আ' কোন শ্রেণীর অব্যয়? উত্তর: অনন্বয়ী অব্যয়।
  • প্রশ্ন: 'ছি ছি, তুমি এত নিচ!'— বাক্যে 'ছি ছি' কোন ধরনের অব্যয়? উত্তর: অনন্বয়ী অব্যয়।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন