বাংলা ২য় পত্র • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২৩
বাংলা ২য় পত্র প্রশ্ন
3.
সারাংশ লেখো:(ক) অভ্যাস ভয়ানক জিনিস- একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন; মানুষ হবার সাধনাতেও তোমাকে ধীর ও সহিষ্ণু হতে হবে। সত্যবাদী হতে চাও? তাহলে ঠিক করো সপ্তাহে অন্তত একদিন মিথ্যা বলবে না। ছয় মাস ধরে এমনি করে নিজে সত্য কথা বলতে অভ্যাস করো। তারপর এক শুভদিনে আর একবার প্রতিজ্ঞা করো, সপ্তাহে তুমি দুই দিন মিথ্যা কথা বলবে না। এক বছর পরে দেখবে সত্য কথা বলা তোমার কাছে অনেকটা সহজ হয়ে পড়েছে। সাধনা করতে করতে এমন একদিন আসবে তখন ইচ্ছা করলেও মিথ্যা বলতে পারবে না। নিজেকে মানুষ করার চেষ্টায় পাপ ও প্রবৃত্তির সঙ্গে তুমি সংগ্রামে হঠাৎ জয়ী হতে কখনো ইচ্ছা করো না। তাহলে সব পণ্ড হবে।অথবা, সারমর্ম লেখো:(খ) দৈন্য যদি আসে, আসুক, লজ্জা কিবা তাহে? মাথা উঁচু রাখিস। সুখের-সাথী মুখের পানে যদি নাহি চাহে, ধৈর্য ধরে থাকিস। রুদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেমে, বুক ফুলিয়ে দাঁড়াস, আকাশ যদি বজ্র নিয়ে মাথায় পড়ে ভেঙে, ঊর্ধ্বে দু'হাত বাড়াস।
উত্তর ও ব্যাখ্যা
(ক) সারাংশ
অভ্যাস মানুষের স্বভাবে গভীরভাবে গেঁথে থাকে, তাই তা হঠাৎ বদলানো যায় না। মানুষ হতে হলে ধৈর্য ও ধারাবাহিক সাধনা দরকার। সত্যবাদী হতে চাইলে প্রথমে অল্প অল্প করে মিথ্যা বর্জনের অভ্যাস করতে হবে এবং ধীরে ধীরে তা বাড়াতে হবে। এভাবে একসময় মিথ্যা বলা অসম্ভব হয়ে যাবে। পাপ ও কু-প্রবৃত্তির বিরুদ্ধে হঠাৎ জয় আশা করলে সব চেষ্টা বিফল হয়।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও