পদার্থ বিজ্ঞান • বল • Rajshahi Board • রাজশাহী বোর্ড ২০২৩
পদার্থ বিজ্ঞান প্রশ্ন
চলন্ত গাড়ি থেকে নামতে গিয়ে আমরা আছাড় খেয়ে পড়ি, কারণ-
- ক
স্থিতিজড়তা
- খ
গতিজড়তা
- গ
সাম্যতা বল
- ঘ
সাম্যতাবিহীন বল
উত্তর ও ব্যাখ্যা
খ
গতিজড়তা
ব্যাখ্যা
গতিশীল কোনো বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই গতিশীল অবস্থায় থাকার প্রবণতাকে গতিজড়তা বলে। চলন্ত গাড়ি থেকে নামার সময় আমাদের শরীরের নিচের অংশ মাটির স্পর্শে এসে স্থির হয়ে যায়, কিন্তু গতিজড়তার কারণে শরীরের ওপরের অংশ তখনও সামনের দিকে গতিশীল থাকতে চায়। ফলে ভারসাম্য হারিয়ে আমরা সামনের দিকে পড়ে যাই বা আছাড় খাই।
একই ধরনের প্রশ্ন:
১. স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়েন কেন? উত্তর: স্থিতিজড়তার কারণে।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও