বাংলাদেশ বিষয়াবলি • মুক্তিযুদ্ধ • প্রিলিমিনারি • ৪৪ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট

বাংলাদেশ বিষয়াবলি প্রশ্ন

'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার গ্রাম' - জাতির পিতা কবে এই ঘােষণা দেন?

  1. ২৬ মার্চ ১৯৭১

  2. ৭ মার্চ ১৯৭১

  3. ৩ মার্চ ১৯৭১

  4. ১৬ ডিসেম্বর ১৯৭১

উত্তর ও ব্যাখ্যা

৭ মার্চ ১৯৭১

ব্যাখ্যা

১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। ১৮ মিনিট স্থায়ী এই ভাষণের শেষভাগে তিনি বজ্রকণ্ঠে ঘোষণা করেন, "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম"। এই ভাষণটি ২০১৭ সালে ইউনেস্কো কর্তৃক 'বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য' হিসেবে স্বীকৃতি লাভ করে।

একই ধরনের প্রশ্ন:
১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো কবে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করে? উত্তর: ৩০ অক্টোবর ২০১৭।
২. ৭ মার্চের ভাষণের স্থায়িত্বকাল কত মিনিট ছিল? উত্তর: প্রায় ১৮ মিনিট।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন